পাহাড়ের নির্জনতায় কাটান ছুটি! উত্তরবঙ্গের এই ৩ গ্রামে মিলবে মেঘের অপূর্ব মেলবন্ধন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুজো মানেই কলকাতার আলো, মণ্ডপ আর ভিড়! কিন্তু এ বার যদি উৎসবের কয়েকটা দিন একটু অন্য ভাবে কাটাতে চান? শহরের কোলাহল থেকে দূরে পাহাড়ের কোলে, মেঘে ঢাকা রাস্তা, পাহাড়ি নদীর কুলুকুলু শব্দ আর সবুজে ঘেরা ছোট্ট গ্রামে? তাহলে উত্তরবঙ্গের এই তিন অফবিট ঠিকানা হতে পারে আপনার পুজোর ছুটির সেরা ডেস্টিনেশন। দার্জিলিং-কালিম্পংয়ের চেনা ভিড় এড়িয়ে ঘুরে আসতে পারেন সামসু, তুরিবাড়ি ও ফুরুংগাঁও থেকে।

সামসু

দার্জিলিংয়ের ভিড় থেকে দূরে বিজনবাড়ি ব্লকের সামসু। সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের কাছাকাছি এই ছোট্ট পাহাড়ি গ্রাম প্রকৃতিপ্রেমীদের জন্য একেবারে আদর্শ। তবে সামসু পৌঁছনোর রাস্তা বেশ দুর্গম। নিউ জলপাইগুড়ি থেকে বিজনবাড়ি হয়ে শেষের প্রায় ১০ কিলোমিটার রাস্তা কিছুটা কঠিন। এনজেপি থেকে গাড়ি নিয়ে পৌঁছতে প্রায় পাঁচ ঘণ্টা সময় লাগতে পারে।

তুরিবাড়ি

পাহাড়, জঙ্গল, চা-বাগান আর নদী একসঙ্গে এত কিছু দেখতে চাইলে তুরিবাড়ি হতে পারে আপনার গন্তব্য। ডুয়ার্সের এই নিরিবিলি এলাকায় পাহাড়ি নদীর ধারে গড়ে উঠেছে থাকার ব্যবস্থা। ভোরের ঠান্ডা হাওয়া, নদীর জলের শব্দ আর চারপাশের সবুজ মিলিয়ে পুজোর ছুটিতে এখানে তৈরি হবে এক অন্যরকম আবহ।

ফুরুংগাঁও

কালিম্পং শহর থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে ফুরুংগাঁও। তুলনামূলক কম পরিচিত এই পাহাড়ি গ্রামটি বিশেষ করে তাঁদের ভাল লাগবে, যাঁরা ভিড়ের বাইরে গিয়ে পাহাড়কে কাছ থেকে দেখতে চান। নিউ জলপাইগুড়ি থেকে ১০ নম্বর জাতীয় সড়ক ধরে গাড়িতে পৌঁছনো যায়। এনজেপি থেকে সময় লাগতে পারে প্রায় চার ঘণ্টা। কালিম্পং থেকেও শেয়ার গাড়ি পাওয়া যায়। থাকার জন্য রয়েছে হোমস্টে।

পুজোয় কেন যাবেন এই তিন গ্রামে?

পুজোর ছুটিতে দার্জিলিং, কালিম্পং কিংবা ডুয়ার্সের জনপ্রিয় পর্যটনকেন্দ্রে পর্যটকদের ভিড় বাড়ে। তার বদলে একটু নির্জন পরিবেশে পাহাড়ি ছুটি কাটাতে চাইলে সামসু, তুরিবাড়ি ও ফুরুংগাঁও বেছে নিতে পারেন। কোথাও কাঞ্চনজঙ্ঘার হাতছানি, কোথাও পাহাড়ি নদীর শব্দ, আবার কোথাও ধাপচাষ আর পাখির ডাক তিন জায়গার স্বাদ তিন রকম। তাই এ বার পুজোয় শুধু মণ্ডপ পরিক্রমা নয়, মনকে একটু বিশ্রাম দিতে চাইলে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়তে পারেন উত্তরবঙ্গের এই তিন অচেনা পাহাড়ি গ্রামের উদ্দেশে।

রেজিনগরে পুলিশের সঙ্গে বচসা, আটক করে থানায় নিয়ে যাওয়া হল হুমায়ুন কবীরকে

৪ বছরের ছেলেকে নিয়ে কুয়োয় ঝাঁপ! মা-ছেলের পরিণতি হল মর্মান্তিক

নাইজেরিয়ায় বিধ্বস্ত সামরিক বিমান, মৃত ৩২

১২ হাজারের কমে মিলবে Ai+Nova 2 5G স্মার্টফোন!

কড়া নিরাপত্তায় নন্দীগ্রাম ও রেজিনগরে চলছে ভোটগ্রহণ

৫৭২ বছরের প্রাচীন ঘোষাল বাড়ির পুজোয় দশমীতে মাকে দেওয়া হয় পান্তা-ইলিশ

সাবধান! মহালয়ার দিনে ভুলেও করবেন না এই ৬ কাজ

পেটের সমস্যায় ভুগবেন, বাইক নিয়ে রাস্তায় বের হলে বিপুল খরচার সম্মুখীন হতে পারেন

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC