মাটির প্রতিমা নয়, নিজের মেয়েকেই লক্ষ্মী রূপে পুজো কৃষ্ণগঞ্জের দম্পতির

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘরের মেয়েই যে সাক্ষাৎ লক্ষ্মী, তা শুধু কথায় নয়, কাজেও প্রমাণ করলেন এক দম্পতি। ধন-সম্পদ ও সংসারের মঙ্গল কামনায় মাটির প্রতিমায় পুজো করার প্রচলিত রীতির বাইরে গিয়ে নিজের আট বছরের কন্যাকেই লক্ষ্মীর আসনে বসিয়ে আরাধনা করলেন তাঁরা। শুধু পারিবারিক বিশ্বাস নয়, এই উদ্যোগের পিছনে রয়েছে এক গভীর সামাজিক বার্তাও। সমাজে নারী ও শিশুদের উপর নির্যাতন, ধর্ষণ এবং হিংসার ঘটনা বন্ধ হোক, কন্যাসন্তানের প্রতি বৈষম্যের মানসিকতা দূর হোক এই প্রার্থনাতেই নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাসের বিশ্বাস দম্পতির এমন উদ্যোগ ঘিরে এলাকায় তৈরি হয়েছে বিশেষ আগ্রহ।

কোজাগরী লক্ষ্মীপুজোর দিন যখন ঘরে ঘরে দেবী লক্ষ্মীর আরাধনায় ব্যস্ত মানুষ, তখন অন্য এক ছবি ধরা পড়ল কৃষ্ণগঞ্জ থানার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী শিবনিবাস হালদারপাড়ায়। সেখানকার পরিযায়ী শ্রমিক দেবাশিস বিশ্বাস ও তাঁর স্ত্রী লক্ষ্মী বিশ্বাস নিজেদের আট বছরের মেয়ে শ্রুতিকে লক্ষ্মীর সাজে সাজিয়ে পুরোহিত ডেকে পুজোর আয়োজন করেন। বাড়ির একরত্তি মেয়েকে চেয়ারে বসিয়ে ধূপ-ধুনো, ফুল এবং পুজোর অন্যান্য উপকরণ দিয়ে সম্পন্ন হয় আরাধনা। বিশ্বাস দম্পতি জানান, সমাজে নারীকে দেবীরূপে পুজো করা হলেও বাস্তব জীবনে অনেক ক্ষেত্রেই মেয়েদের প্রাপ্য সম্মান দেওয়া হয় না। শিশুদের উপর নির্যাতন থেকে শুরু করে নারী ধর্ষণ ও খুনের মতো ঘটনা প্রতিনিয়ত উদ্বেগ বাড়াচ্ছে। আর জি করের চিকিৎসক তরুণীর নৃশংস হত্যাকাণ্ড, কুলতলীর উমার ঘটনা কিংবা নদিয়ার কৃষ্ণনগরে তরুণীকে ধর্ষণ করে খুনের মতো ঘটনা তাঁদের গভীরভাবে নাড়া দিয়েছে। সেই জায়গা থেকেই সমাজের মানুষের মধ্যে সচেতনতা তৈরির ভাবনা আসে তাঁদের।

আরও পড়ুন: পেঁচা নয় হাতির পিঠে বসেন দেবী, বাংলার কোন গ্রামে ‘গজলক্ষ্মীর’ পুজো হয় জানেন?

শ্রুতির মা লক্ষ্মী বিশ্বাসের কথায়, কন্যাসন্তানকে প্রতিটি পরিবারেই লক্ষ্মী বলে মনে করা হয়। নারী আসলে মাতৃশক্তির প্রতীক। তাই মাটির প্রতিমার পাশাপাশি নিজেদের ঘরের মেয়েকেও দেবীরূপে আরাধনা করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। মেয়েকে লক্ষ্মীর আসনে বসিয়ে পুজো করতে পেরে তাঁরা গর্বিত। এই পুজোয় পৌরোহিত্য করেন এলাকার পুরোহিত তরুণ বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, মেয়েরা মাতৃশক্তির প্রতীক। কন্যাকে লক্ষ্মীরূপে পুজো করার মধ্যে কোনও বিধিনিষেধ নেই। বরং শিশু ও নারী নির্যাতন বন্ধ করতে প্রতিটি পরিবারকে নিজেদের মেয়েদের যথাযথ সম্মান দেওয়া উচিত। মেয়েকে সম্মান ও মর্যাদার সঙ্গে বড় করে তুললে ভবিষ্যতে অন্য পরিবারেও সে আলো ছড়াবে।

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

‘স্কুলে পাস-ফেল প্রথা চালু করতে হবে,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

প্রতিপক্ষকে ‘দেখে নেওয়ার হুমকি’ দিয়ে ফের বিতর্কে জড়ালেন নেইমার

বিচারকের নাবালক ছেলের মার্সিডিজের ধাক্কায় প্রাণ গেল স্কুটার আরোহীর

পেঁচা নয় হাতির পিঠে বসেন দেবী, বাংলার কোন গ্রামে ‘গজলক্ষ্মীর’ পুজো হয় জানেন?