‘স্কুলে পাস-ফেল প্রথা চালু করতে হবে,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুলে ফিরিয়ে আনতে হবে পাস-ফেল প্রথা, এমনটাই পরোক্ষে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, রবিবার পূর্ব মেদিনীপুরের রামনগরে চোরবাগান কাণ্ডে পদপিষ্ট হয়ে মৃত কল্পনা জানার বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী এই কথা বলেন। ঘটনাচক্রে গতকাল, শনিবার এক খুদেকে বকার ছলে মোবাইল না ব্যবহার করতে বলেন মুখ্যমন্ত্রী। তিনি ওই খুদেকে বলেছিলেন, ‘এটাই শেষ। ক্লাস টেনের আগে যেন মোবাইলে হাত দিবি না। লাস্টবার বলে দিলাম। মোবাইলে হাত দিবি না, শুধু পড়াশোনা করবি।’ সেই বিষয়ে আজ, রবিবার শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘দশম শ্রেণির নিচে মোবাইল ফোন ব্যবহারের বিরুদ্ধে আমি। স্কুলে যাতে মোবাইল ফোন ব্যবহার না করা হয় সেটার দিকে শিক্ষামন্ত্রীকে নজর দিতে বলেছি। আগের দুটো সরকার বাংলার সংষ্কৃতি নষ্ট করে দিয়েছিল। পড়াশুনা হতোই না স্কুলে। আমি শিক্ষামন্ত্রীকে বলেছি প্রয়োজনে রাজ্যের শিক্ষানীতির পরিবর্তন করতে হবে।’

আরও পডুন: দুর্গাপুজো হয় না গ্রামে, চার দিন ধরে ধুমধাম করে হয় লক্ষ্মীপুজো! বালুরঘাটের গ্রামের আজব রীতি

মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, ‘স্কুলে পাস-ফেল প্রথা চালু করতে হবে। পশ্চিমবঙ্গের ইতিহাস আগের সরকার ভুলিয়ে দিয়েছিল। সেই ইতিহাস পড়ুয়াদের জানাতে হবে। এনসিসি, শারীরশিক্ষা-কর্মশিক্ষা ফিরিয়ে আনতে হবে। গান-বাজনা, সংস্কৃতির পরিবেশ স্কুলে ফিরিয়ে আনতে হবে। নতুন শিক্ষানীতি লাগু করতে হবে রাজ্যে। তৃণমূল সরকার তো শিক্ষাব্যবস্থার বিপুল ক্ষতি করে দিয়ে গিয়েছে। সেটার বদল দরকার।’ চোরবাগানে পদপিষ্ট কাণ্ডে নিহত ১৯ জনের মধ্যে ছিলেন রামনগরের কল্পনা জানা। এদিন তাঁরই বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি আর্থিক সাহায্য করেছেন তিনি। সেই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘ছোট ছোট দুটো বাচ্চা রয়েছে। ওদের পড়াশুনার বয়স। পরিবারের সদস্যদের পাশে রয়েছি। আমি ওদের দায়িত্ব নেওয়ার কথাও জানিয়েছি।’

ভারতকে হারাতে মরিয়া নিউজিল্যান্ড, শেষ তিন T-20-র আগে কিউয়িদের দলে একাধিক বদল

ভারতে ঢুকে বালি-পাথর চুরি করছিল, বাধা দিতেই BSF-র উপর হামলা বাংলাদেশিদের

লক্ষ্মীপুজোর দিনে বাড়িতেই নিজের হাতে বানিয়ে নিন রাজকীয় ‘ছানামুখী’

ভাড়া বাড়িতে জাল নোটের কারখানা! ভাড়াটিয়ার কীর্তিতে হতবাক বাড়িওয়ালা, উদ্ধার ৩৭ লক্ষ টাকা

দুর্গাপুজো হয় না, চার দিন ধরে ধুমধাম করে চলে লক্ষ্মীপুজো! বালুরঘাটের গ্রামের এই বিশেষ রীতি জানেন?

‘তৃণমূলের মতো ভেজাল পার্টি দেখিনি, দলটা উঠেই গেল’ কটাক্ষ দিলীপের

মা লক্ষ্মীর ভোগের জন্য অল্প সময়েই বানিয়ে ফেলুন আলু ফুলকপির ডালনা

কোমর থেকে খুলে পিস্তল গাড়িতে রেখেছিল বাবা, খেলতে গিয়ে মৃত্যু ৩ বছরের শিশুর

‘স্কুলে পাস-ফেল প্রথা চালু করতে হবে,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত শিল্পী যোগেন চৌধুরী

SIR-এ কোন সফ্টওয়্যারের ব্যবহার করা হয়েছিল? উত্তর দিতে নারাজ জ্ঞানেশের কমিশন

রবি রাতেই ইরানের ‘খেলা শেষ’! ভয়ানক হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

বাগদানের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ৩, দেহ উদ্ধারে ডাক পড়ল বুলডোজারের

ফ্রান্সের রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন ক্যাপ্টেন আমেরিকা-ব্ল্যাক প্যান্থার! গ্রেফতার এক হাজার