গন্ধরাজ সন্দেশের সুবাসে মাতবে মন, বাড়িতেই বানান সুগন্ধি মিষ্টি

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালির মিষ্টির তালিকায় সন্দেশের জায়গা বরাবরই আলাদা। নরম ছানা, মোলায়েম স্বাদ আর সুন্দর গন্ধ সব মিলিয়ে সন্দেশের জুড়ি মেলা ভার। তবে চেনা সন্দেশে যদি মিশে যায় গন্ধরাজ লেবুর পাতার মন মাতানো সুবাস, তা হলে স্বাদে আসবে একেবারে অন্যরকম চমক। বাড়িতে সহজ কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারেন সুস্বাদু গন্ধরাজ সন্দেশ। পুজোয় বাড়িতে আসা অতিথিরা সারাজীবন মনে রাখবেন আপনাকে। 

উপকরণ

১.৫ লিটার দুধ, ১/৩ কাপ টক দই, ১/৩ কাপ চিনি, ৮টি গন্ধরাজ লেবুর পাতা, সন্দেশের ছাঁচে মাখানোর জন্য ঘি, সাজানোর জন্য পেস্তা গুঁড়ো।   

পদ্ধতি

প্রথমে একটি পাত্রে দুধ ভাল করে ফুটিয়ে নিন। দুধ ফুটে উঠলে গ্যাস বন্ধ করে তাতে গন্ধরাজ লেবুর কয়েকটি পাতা দিয়ে ঢেকে ১০ মিনিট রেখে দিন। এতে দুধের মধ্যে পাতার সুগন্ধ মিশে যাবে। এবার দুধের মধ্যে টক দই দিয়ে ছানা তৈরি হলে পরিষ্কার কাপড়ে ছেঁকে জল ঝরিয়ে নিন। ছানা একটি থালায় নিয়ে হাতের তালু দিয়ে ভাল করে মেখে মসৃণ করে নিন। এরপর চিনি মিশিয়ে আরও কিছুক্ষণ মাখুন, যাতে ছানা ও চিনির মিশ্রণ একসঙ্গে মিশে যায়। কড়াইয়ে ছানা-চিনির মিশ্রণটি নিয়ে কম আঁচে রান্না করুন। এর মধ্যে আরও ৩–৪টি গন্ধরাজ লেবুর পাতা দিয়ে ক্রমাগত নাড়তে থাকুন। মিশ্রণটি কড়াইয়ের গা ছেড়ে আসতে শুরু করলেই আঁচ বন্ধ করে দিন। এবার সন্দেশের ছাঁচে অল্প ঘি লাগিয়ে ছানার মিশ্রণ দিয়ে চেপে নকশা তৈরি করুন। তৈরি হয়ে গেল সুগন্ধি গন্ধরাজ সন্দেশ। ফ্রিজে কিছুক্ষণ রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে এর স্বাদ আরও উপভোগ্য হবে।

কার্শিয়াং-এর ডাউহিল জঙ্গলে দেখা মিলল কালো হরিণের, বাড়তি কৌতূহল জাগল প্রকৃতিপ্রেমীদের

পরোটা হোক বা কচুরি, সঙ্গে রাখুন বেদানার এই চাটনি, রইল রেসিপি

‘ফের আন্দোলনে নামব,’ সন্দীপ ঘোষ জামিন পেতেই বললেন অভয়ার বাবা

‘তোমাকে সবসময় মিস করি’, স্মিতা পাতিলের ৭১তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন স্বামী রাজ বব্বর

কক্সবাজারে রিসর্টে আগুন, ঘুমের মধ্যেই ঝলসে মৃত ৬ পর্যটক

আইপিএলের আগে বড় ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সে, কোচের পদ ছাড়লেন মাহেলা জয়বর্ধনে

পুজোর সন্ধের আড্ডায় ঘরোয়া উপকরণে পাটপাতার বড়া বানিয়ে চমকে দেন অতিথিদের

অভয়ার বিচারের দাবিতে ফের আন্দোলনের ডাক, সন্দীপ ঘোষের জামিনে ক্ষোভে ফুঁসছে চিকিৎসক মহল

কুপওয়ারাতে সেনার সঙ্গে গুলির লড়াই, নিকেশ দুই জঙ্গি

রাজ্যে আরও একবার এসআইআর চাইলেন শমীক ভট্টাচার্য

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৮

নবরাত্রিতে অজয় দেবগণের বাড়িতে পড়ল হাতুরির ঘা, ভাঙা হল অবৈধ নির্মাণ

ফুটবলে নতুন প্রযুক্তির ছোঁয়া, হলুদ কার্ডের বদলে রেফারির হাতে দেখা গেল ইলেকট্রনিক কার্ড’

ট্রফির খরা কাটাতে মরিয়া দিল্লি, ফাস্ট বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেলেন তারকা বোলার