‘তোমাকে সবসময় মিস করি’, স্মিতা পাতিলের ৭১তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন স্বামী রাজ বব্বর

আজ শনিবার (১৭ অক্টোবর), অভিনেত্রী স্মিতা পাতিলের ৭১তম জন্মবার্ষিকী। জন্মদিনে প্রয়াত স্ত্রীকে স্মরণ করলেন প্রবীণ অভিনেতা তথা বিজেপি নেতা রাজ বব্বর।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ শনিবার (১৭ অক্টোবর), অভিনেত্রী স্মিতা পাতিলের ৭১তম জন্মবার্ষিকী। জন্মদিনে প্রয়াত স্ত্রীকে স্মরণ করলেন প্রবীণ অভিনেতা তথা বিজেপি নেতা রাজ বব্বর। বিনোদন জগতে অভিনেত্রীর কৃতিত্বকে শ্রদ্ধা জানিয়েছেন। জানা যায়, ১৯৮৬ সালের ১৩ ডিসেম্বর, সন্তান প্রসবের সময় মারা যান স্মিতা পাতিল। মৃত্যুকালে তাঁর বয়স ছিল মাত্র ৩১ বছর। মায়ের মৃত্যুর পর দিদা-দাদুর কাছে মানুষ হয়েছেন স্মিতার একমাত্র ছেলে প্রতীক বব্বর। মা-বাবার কারও ভালবাসাই পাননি তিনি। স্মিতা রাজের দ্বিতীয় স্ত্রী ছিলেন।

স্মিতার মৃত্যুর পর প্রথম স্ত্রীর কাছেই ফিরে যান রাজ। বাবার প্রতি অনেক অভিমান প্রতীকের, মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ার পাতায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। বাবার অনুপস্থিতিতে মুম্বইয়ে মায়ের বাড়িতে প্রেমিকা প্রিয়াকে বিবাহ করেন প্রতীক। যাই হোক, এত কিছুর মাঝে আজও স্মিতাকে মিস করেন রাজ বব্বর। শনিবার ইনস্টাগ্রামের পাতায়, স্মিতা পাতিলের একটি ছবি শেয়ার করে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন রাজ বব্বর। 

 

 

View this post on Instagram

 

A post shared by Raj Babbar (@rajbabbarmp)

ক্যাপশনে লিখেছেন, ‘স্মিতার মধ্যে বিরল সংবেদনশীলতা ছিল। যদিও তার জীবনযাত্রা খুবই সংক্ষিপ্ত ছিল, তাঁর শিল্পকর্ম অবিস্মরণীয় ছাপ ফেলেছে মানুষের মনে। তিনি কেবল চরিত্র ফুটিয়ে তুলতেন না, তাঁদের আত্মায় প্রাণ সঞ্চার করতেন। আমি তোমাকে মিস করি। তাঁর অসাধারণ প্রতিভা আজও তাঁকে বাঁচিয়ে রেখেছে ভক্তদের মনে। তাঁর কীর্তি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অনুপ্রেরণা জাগিয়েছে।’ রাজ ও স্মিতার প্রথম দেখা হয়েছিল ১৯৮২ সালের ‘ভিগি পালকি’ ছবির সেটে। তাঁদের ছেলে, অভিনেতা প্রতীক, ১৯৮৬ সালের ২৮ নভেম্বর জন্মগ্রহণ করেন। স্মিতার শেষ কাজ ছিল ‘গলিও কা বাদশা।’ শের জং সিংহ পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছিলেন রাজ কুমার, হেমা মালিনী, মিঠুন চক্রবর্তী, পুনম ধি্লো, অরুণা ইরানি, রঞ্জিত, ড্যানি ডেনজংপা, ওম শিবপুরী এবং ইফতেখার। বিলম্বিত মুক্তির বেশ কয়েক বছর আগেই ছবিটির শুটিং সম্পন্ন হয়েছিল। 

কার্শিয়াং-এর ডাউহিল জঙ্গলে দেখা মিলল কালো হরিণের, বাড়তি কৌতূহল জাগল প্রকৃতিপ্রেমীদের

পরোটা হোক বা কচুরি, সঙ্গে রাখুন বেদানার এই চাটনি, রইল রেসিপি

‘ফের আন্দোলনে নামব,’ সন্দীপ ঘোষ জামিন পেতেই বললেন অভয়ার বাবা

কক্সবাজারে রিসর্টে আগুন, ঘুমের মধ্যেই ঝলসে মৃত ৬ পর্যটক

গন্ধরাজ সন্দেশের সুবাসে মাতবে মন, বাড়িতেই বানান সুগন্ধি মিষ্টি

আইপিএলের আগে বড় ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সে, কোচের পদ ছাড়লেন মাহেলা জয়বর্ধনে

পুজোর সন্ধের আড্ডায় ঘরোয়া উপকরণে পাটপাতার বড়া বানিয়ে চমকে দেন অতিথিদের

অভয়ার বিচারের দাবিতে ফের আন্দোলনের ডাক, সন্দীপ ঘোষের জামিনে ক্ষোভে ফুঁসছে চিকিৎসক মহল

কুপওয়ারাতে সেনার সঙ্গে গুলির লড়াই, নিকেশ দুই জঙ্গি

রাজ্যে আরও একবার এসআইআর চাইলেন শমীক ভট্টাচার্য

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৮

নবরাত্রিতে অজয় দেবগণের বাড়িতে পড়ল হাতুরির ঘা, ভাঙা হল অবৈধ নির্মাণ

ফুটবলে নতুন প্রযুক্তির ছোঁয়া, হলুদ কার্ডের বদলে রেফারির হাতে দেখা গেল ইলেকট্রনিক কার্ড’

ট্রফির খরা কাটাতে মরিয়া দিল্লি, ফাস্ট বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেলেন তারকা বোলার