আইপিএলের আগে বড় ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সে, কোচের পদ ছাড়লেন মাহেলা জয়বর্ধনে

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএল ২০২৭-এর প্রস্তুতি শুরুর আগেই মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে বড় ধাক্কা। দলের হেড কোচের পদ থেকে সরে দাঁড়ালেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়বর্ধনে। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন দলের কোচিং বিভাগে এই পরিবর্তন মুম্বইকে ধাক্কা দেবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। আগামী মরশুমের জন্য মুম্বইকে নতুন করে পরিকল্পনা সাজাতে হবে। গত মরশুমের হতাশাজনক পারফরম্যান্সের পর এবার নতুনভাবে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ রয়েছে মুম্বইয়ের সামনে। সেই সঙ্গেই রোহিত শর্মাকে অধিনায়ক করা হতে পারে বলেও গুঞ্জন শোনা যাচ্ছে।  

মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে মাহেলা জয়বর্ধনের সম্পর্ক দীর্ঘদিনের। ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রথম দফায় দলের হেড কোচ ছিলেন তিনি। তাঁর কোচিংয়ে তিনবার আইপিএল খেতাব জেতে মুম্বই। ২০২৪ সালের অক্টোবরে ফের তাঁকে হেড কোচ হিসেবে ফিরিয়ে আনে ফ্র্যাঞ্চাইজি। ২০২৫ সালে তাঁর কোচিংয়ে প্লে-অফে পৌঁছলেও, ২০২৬ সালের মরশুমে দলকে সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে দেখা যায়নি। 

আরও পড়ুন: ট্রফির খরা কাটাতে মরিয়া দিল্লি, ফাস্ট বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেলেন তারকা বোলার

 ২০২৬ সালের আইপিএলে প্রত্যাশা পূরণ করতে পারেনি পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। দলের পারফরম্যান্স নিয়ে সমর্থকদের মধ্যে হতাশা তৈরি হয়েছিল। সেই পরিস্থিতিতে কোচিং বিভাগে পরিবর্তন আগামী মরশুমের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে  নতুন হেড কোচের সন্ধানে রয়েছে মুম্বই।  তবে পরবর্তী কোচ কে হবেন, সে বিষয়ে এখনও  কোনও তথ্য জানা যায়নি। 

পরোটা হোক বা কচুরি, সঙ্গে রাখুন বেদানার এই চাটনি, রইল রেসিপি

‘ফের আন্দোলনে নামব,’ সন্দীপ ঘোষ জামিন পেতেই বললেন অভয়ার বাবা

‘তোমাকে সবসময় মিস করি’, স্মিতা পাতিলের ৭১তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন স্বামী রাজ বব্বর

কক্সবাজারে রিসর্টে আগুন, ঘুমের মধ্যেই ঝলসে মৃত ৬ পর্যটক

গন্ধরাজ সন্দেশের সুবাসে মাতবে মন, বাড়িতেই বানান সুগন্ধি মিষ্টি

পুজোর সন্ধের আড্ডায় ঘরোয়া উপকরণে পাটপাতার বড়া বানিয়ে চমকে দেন অতিথিদের

অভয়ার বিচারের দাবিতে ফের আন্দোলনের ডাক, সন্দীপ ঘোষের জামিনে ক্ষোভে ফুঁসছে চিকিৎসক মহল

কুপওয়ারাতে সেনার সঙ্গে গুলির লড়াই, নিকেশ দুই জঙ্গি

রাজ্যে আরও একবার এসআইআর চাইলেন শমীক ভট্টাচার্য

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৮

রাশিয়ার তেলের উপর থেকে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের, লাভবান হবে ভারত?

আইপিএলের আগে বড় ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সে, কোচের পদ ছাড়লেন মাহেলা জয়বর্ধনে

নবরাত্রিতে অজয় দেবগণের বাড়িতে পড়ল হাতুরির ঘা, ভাঙা হল অবৈধ নির্মাণ

ফুটবলে নতুন প্রযুক্তির ছোঁয়া, হলুদ কার্ডের বদলে রেফারির হাতে দেখা গেল ইলেকট্রনিক কার্ড’