সুপ্রিম নির্দেশে নাম বদলাল ‘ঘুষখোর পণ্ডিত’-এর, কবে মুক্তি পাচ্ছে মনোজ বাজপেয়ীর ছবি?

শিরোনাম বদলে অবশেষে মুক্তি পেল মনোজ বাজপেয়ীর 'ঘুষখোর পণ্ডিত'। নতুন নাম দেওয়া হয়েছে 'গজব রাত'। আগামী ২৩ অক্টোবার নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবি।

Share:

নিজস্ব প্রতিনিধি: শিরোনাম বদলে অবশেষে মুক্তি পেল মনোজ বাজপেয়ীর ‘ঘুষখোর পণ্ডিত’। নতুন নাম দেওয়া হয়েছে ‘গজব রাত’। আগামী ২৩ অক্টোবার নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবি। গত জানুয়ারিতে ঘোষণার পরেই ছবি নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। কারণ ছবির শিরোনাম ‘ঘুষখোর পণ্ডিত’, যার বাংলা অর্থ করলে দাঁড়ায় ‘দুর্নীতিবাজ ব্রাহ্মণ’। সমালোচকরা যুক্তি দেন যে, ‘পণ্ডিত’ শব্দটির সঙ্গে ঘুষখোর শব্দটি জোড়া ঠিক হয়নি। এটি ব্রাহ্মণ উপাধির সঙ্গে সম্পর্কিত। অভিযোগ, ছবির শিরোনাম ব্রাহ্মণ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করেছে। তাই তাঁরা অবিলম্বে ছবিটির নিষিদ্ধের ডাক দেয়।

দেশজুড়ে রীতিমতো তাণ্ডব শুরু হয়। উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষেরা। অভিনেতা ও পরিচালকের বিরুদ্ধে এফআইআরও দায়ের হয়। বেশ কয়েকটি স্থানে চলচ্চিত্র নির্মাতা এবং বাজপেয়ীর কুশপুত্তলিকা পোড়ানো হয়। দিল্লি হাইকোর্টে ছবির বিরুদ্ধে একটি রিট পিটিশন দায়ের করা হয়। চাপের মুখে পড়ে কেন্দ্রের নির্দেশে ওয়েবসাইট থেকে ‘ঘুষখোর পণ্ডিত’-এর সমস্ত কন্টেন্ট মুছে দেয় নেটফ্লিক্স। মামলা ওঠে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতও ‘ঘুষখোর পণ্ডিত’ নামটিকে ‘একটি নির্দিষ্ট সম্প্রদায়ের অবমাননাকর’ বলে অভিহিত করে এবং নাম বদলানোর নির্দেশ দেয়।

 

 

View this post on Instagram

 

A post shared by Netflix India (@netflix_in)

অবশেষে সেই নির্দেশ মেনে নাম বদল করেই ছবির ট্রেলার মুক্তি দিল নির্মাতারা। নতুন শিরোনাম হল ‘গজব রাত’। ইনস্টাগ্রামে ট্রেলারটি শেয়ার করে OTT প্ল্যাটফর্ম নেটফ্লিক্স লিখেছে, ‘অন্য কাহানি, অন্য ভূমিকা আর একটি রাত, সত্য প্রকাশ করতে গজব রাত দেখুন, ২৩ অক্টোবর, শুধুমাত্র নেটফ্লিক্সে।’ ছবিতে মনোজ বাজপেয়ীর পাশাপাশি আরও অভিনয় করছেন দিব্যা দত্ত, অক্ষয় ওবেরয়, সাকিব সেলিম ও নুসরাত ভারুচার মতো তারকারাও। এছাড়া ট্রেলারে অক্ষয় এবং সাকিব আলাদা করে মনোযোগ কেড়েছেন। ‘গজব রাত’ প্রযোজনা করেছেন নীরজ পান্ডে এবং পরিচালনা করেছেন রীতেশ শাহ।

পঞ্চমীতে শান্তিপুর ১২ জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে নিহত ২

জার্মানিতে বহুতলে অগ্নিকাণ্ডে নিহত তিন ভারতীয়-ই কেরলের বাসিন্দা

রাহুল গান্ধিকে তীব্র তিরস্কার প্রধান বিচারপতি সূর্য কান্তের, কোন মামলায়?

ফ্লাইওভারের তলায় টেবিল টেনিস, ক্যারাম প্রতিযোগিতা! শহর সাজাতে নয়া ভাবনা অগ্নিমিত্রার

‘রাজ্যে অবৈধ অনুপ্রবেশ ও গোরুপাচার বন্ধ,’ মুর্শিদাবাদে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী

দুপুরের পাতে সেরা সঙ্গী, বানিয়ে ফেলুন সুস্বাদু শিমের ঝাল

‘সরকারের কাজের গতি বাড়াতে মা দুর্গার ১১ হাতের প্রয়োজন,’ মন্তব্য দিলীপের

বারোয়ারি পুজোয় ব্রাত্য, এবার নিজেদের মণ্ডপে দশভুজার আরাধনায় মাতবেন যৌনকর্মীরা

ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২৯ পড়ুয়া

মক্কায় মসজিদে চুরি, দুই বাংলাদেশিকে ফাঁসিতে ঝোলাল সৌদি সরকার

জ্ঞানেশ বিরোধী প্রতিবাদে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নির্দেশ

ডিজেল ভর্তি ট্যাঙ্কার উল্টে বিপত্তি, পঞ্চমীতে তীব্র যানজট যশোর রোডে

মোবাইলে আর অচেনা নম্বর থেকে ফোন আসবে না, পদক্ষেপ কেন্দ্রের

ওটিটি দুনিয়ায় বড় ধাক্কা! এক ধাক্কায় ১ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে নেটফ্লিক্স, কেন হঠাৎ এই সিদ্ধান্ত?