‘যান টাকা কামিয়ে আনুন’, বিদেশে শুটিংয়ের জন্যে রাজপালের পাসপোর্ট ছাড়ের অনুমতি দিল সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘যান টাকা কামিয়ে আনুন’, কানাডায় শুটিংয়ের জন্যে রাজপাল যাদবের পাসপোর্ট ছাড়ের অনুমতি দিল সুপ্রিম কোর্ট। চেক বাউন্স মামলায় বড়সড় বিপাকে পড়েছেন অভিনেতা রাজপাল যাদব। ৯ কোটি টাকার দেনা না মেটানোর কারণে ফেব্রুয়ারিতে কয়েকদিন জেল খেটেছিলেন অভিনেতা। এখন তিনি অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত। কিন্তু টাকা তাঁকে পরিশোধ করতেই হবে। গত অগস্টে মাসে অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষে তাঁকে আরও ৩ মাসের জেল দেয় দিল্লি হাইকোর্ট। তাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন রাজপাল আর তাঁর স্ত্রী। এরপর সেপ্টেম্বরে তাঁকে টাকা পরিশোধের জন্যে দুই সপ্তাহ সময় বেধে দেয় শীর্ষ আদালত। আদালতের সেই নির্দেশ মেনে দেনার কিছু অংশ মেটাতে রাজি হন ‘ভুল ভুলাইয়া’ অভিনেতা।

গত ৭ অক্টোবর ১.১৫ কোটি টাকার একটি ডিমান্ড ড্রাফট সুপ্রিম কোর্টে জমা দেন তিনি। বাকি ৮৫ লক্ষ টাকা জমা দেওয়ার জন্যে আরও কয়েকদিন সময় চেয়ে নেন। তবে এর মাঝেই কানাডায় সিনেমার শুটিংয়ের জন্য পাসপোর্ট ছাড়ের আবেদন করেছিলেন অভিনেতা। অবশেষে অভিনেতার সেই আবেদন শুনল সুপ্রিম কোর্ট। শর্তসাপেক্ষে তাঁর পাসপোর্ট ছাড়ের অনুমতি দিল। তবে আদালত বলেছে, ‘ভ্রমণের আগে অভিনেতাকে কিছু শর্ত মানতে হবে। বিদেশ ভ্রমণ থেকে ফিরে অবশ্যই বিচারিক আদালতকে অবহিত করতে হবে। বিদেশে যাওয়ার আগে একজন মধ্যস্থতাকারীকে রেখে যেতে হবে। যাতে শুনানির সময়ে তাঁর হয়ে মধ্যস্থতাকারী সশরীরে অথবা অনলাইনে উপস্থিত হতে পারেন। মধ্যস্থতা প্রক্রিয়ার মাধ্যমে অভিনেতা ও তার পাওনাদারদের মধ্যকার অমীমাংসিত আর্থিক সমস্যাগুলির সমাধান হবে। যান বিদেশ থেকে টাকা কামিয়ে আসুন।’

আসলে ২০১০ সালে রাজপাল তাঁর প্রথম পরিচালিত ছবি ‘আতা পাতা লাপাতা’ বানানোর জন্যে মুরলী প্রজেক্টস প্রাইভেট লিমিটেড নামক একটি প্রযোজনা সংস্থার কাছ থেকে ৫ কোটি টাকা লোণ নিয়েছিলেন। কিন্তু ২০১২ সালে ছবিটি রিলিজ হওয়ার পর বক্সঅফিসে চূড়ান্ত ফ্লপ হয়। অনেকবার প্রতিশ্রুতি দিয়েও তিনি টাকা পরিশোধ করতে পারেনি। এরপরে ওই প্রযোজনা সংস্থা অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করেন। কিন্তু এত বছর ধরে মামলা চলার পরেও অভিনেতা টাকা পরিশোধ কোর্টে ব্যর্থ হয়েছেন। আর সেই ঋণের পরিমান এখন ৫ কোটি থেকে বেড়ে ৯ কোটি হয়ে গিয়েছে। দিল্লি হাইকোর্ট রাজপাল যাদবকে দোষী সাব্যস্ত করে প্রতিটি অভিযোগে তিন মাসের কারাদণ্ড দেয়। সুপ্রিম কোর্টও অভিনেতার টাকা দেওয়ার পদ্ধতির উপর তীব্র অসন্তোষ প্রকাশ করে জানায় যে, ‘বারবার আদালতের নির্দেশ সত্ত্বেও তহবিল জমা দেওয়া হয়নি।অভিযোগকারীর টাকা দ্রুত পরিশোধ করতে হবে, নয়তো রাজপালের সাজার বিরুদ্ধে আপিল খারিজ করা হবে। আর তাঁর জেল খাটতে হবে, এটাই তাঁর শেষ সুযোগ।’ 

প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীলের আগাম জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট

রাহুল গান্ধিকে তীব্র তিরস্কার প্রধান বিচারপতি সূর্য কান্তের, কোন মামলায়?

সুপ্রিম নির্দেশে নাম বদলাল ‘ঘুষখোর পণ্ডিত’-এর, কবে মুক্তি পাচ্ছে মনোজ বাজপেয়ীর ছবি?

ব্রিজের তলায় টেবিল টেনিস, ক্যারম! শহর সাজাতে নয়া ভাবনা অগ্নিমিত্রার

‘রাজ্যে অবৈধ অনুপ্রবেশ ও গোরুপাচার বন্ধ,’ মুর্শিদাবাদে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী

দুপুরের পাতে সেরা সঙ্গী, বানিয়ে ফেলুন সুস্বাদু শিমের ঝাল

‘সরকারের কাজের গতি বাড়াতে মা দুর্গার ১১ হাতের প্রয়োজন,’ মন্তব্য দিলীপের

বারোয়ারি পুজোয় ব্রাত্য, এবার নিজেদের মণ্ডপে দশভুজার আরাধনায় মাতবেন যৌনকর্মীরা

ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২৬ পড়ুয়া

মক্কায় মসজিদে চুরি, দুই বাংলাদেশিকে ফাঁসিতে ঝোলাল সৌদি সরকার

জ্ঞানেশ বিরোধী প্রতিবাদে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নির্দেশ

ডিজেল ভর্তি ট্যাঙ্কার উল্টে বিপত্তি, পঞ্চমীতে তীব্র যানজট যশোর রোডে

মোবাইলে আর অচেনা নম্বর থেকে ফোন আসবে না, পদক্ষেপ কেন্দ্রের

ওটিটি দুনিয়ায় বড় ধাক্কা! এক ধাক্কায় ১ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে নেটফ্লিক্স, কেন হঠাৎ এই সিদ্ধান্ত?