সর্ষে ও দইয়ের অনবদ্য যুগলবন্দি! দুপুরের মেনুতে বানান বেগুন বাসন্তী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাঙালি হেঁশেলে বেগুন মানেই হয় মুচমুচে করে ভাজা, নয়তো ধোঁয়া ওঠা ইলিশ মাছ দিয়ে পাতলা ঝোল। কিন্তু প্রতিদিনের এই চেনা ছকের বাইরে বানিয়ে নিন বেগুনের একটি অত্যন্ত রাজকীয় পদ। বেগুন বাসন্তী, মাত্র ২০-২৫ মিনিটেই তৈরি হয়ে যাবে রেস্তরাঁ স্টাইলের এই অসাধারণ পদ!

উপকরণ

৩টি মাঝারি মাপের বেগুন, ½ কাপ টক দই, ২ টেবিল চামচ হলুদ সর্ষে, ১ চা চামচ কালো সর্ষে, ½ চা চামচ কালোজিরে, ২ চা চামচ পোস্ত,১/২ কাপ নারকেল কোরা, ১ চামচ ক্রিম,১ চা চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো,৪–৫টি চেরা কাঁচালঙ্কা,১ চা চামচ হলুদ গুঁড়ো, ¼ চা চামচ লঙ্কা গুঁড়ো, ১/২ চামচ গরম মশলা গুঁড়ো,স্বাদমতো নুন,৩–৪ টেবিল চামচ খাঁটি সর্ষের তেল,১ চা চামচ চিনি।

পদ্ধতি

প্রথমে ডাঁটিসহ  কেটে রাখা বেগুনের টুকরো গুলিতে সামান্য নুন ও ½ চা চামচ হলুদ গুঁড়ো,১/২ চামচ কাশ্মীরী লঙ্কা গুড়ো মাখিয়ে হালকা করে ভেজে তুলে রাখুন। সর্ষে, পোস্ত ,কাঁচালঙ্কা, নারকেল কোরা মিশিয়ে পেস্ট তৈরি করে নিন।এবার  একটি পাত্রে ফেটানো টক দই, , বাকি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিন।প্যানে ১ টেবিল চামচ সর্ষের তেল গরম করে কালোজিরে এবং বাকি চেরা কাঁচালঙ্কা ফোড়ন দিন। গ্যাসের আঁচ কমিয়ে দিন এবং তৈরি করে রাখা দই-সর্ষের মিশ্রণটি প্যানে ঢেলে দিন। মাঝারি আঁচে ৩ থেকে ৫ মিনিট ক্রমাগত নাড়তে থাকুন, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায় এবং মশলার চারপাশ থেকে তেল ছাড়তে শুরু করে। এবার গ্রেভি তৈরি করার জন্য প্রায় ½ কাপ ইষদুষ্ণ গরম জল যোগ করুন।গ্রেভিটি ফুটতে শুরু করলে ভেজে রাখা বেগুনের টুকরোগুলি আলতো করে ছেড়ে দিন। প্যানটি ঢাকা দিয়ে কম আঁচে ৫ মিনিট রান্না হতে দিন, শেষে ১ চামচ ক্রিম, , ১/২ চামচ গরম মশলা গুঁড়ো ও ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিন।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর