বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্ষার মরসুমে দেশজুড়ে বাড়ছে ডেঙ্গুর আতঙ্ক! প্রতি বছর এই সময় হাসপাতালগুলোতে হু হু করে বাড়তে থাকে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। কিন্তু বৃষ্টির সাথে এই মারণ রোগের সম্পর্কটা ঠিক কোথায়? বিশেষজ্ঞরা বলছেন, বর্ষাকালের অনিয়মিত বৃষ্টি, বাতাসে অতিরিক্ত আর্দ্রতা এবং ভ্যাপসা গরমের কারণে মারাত্মক এডিস মশার বংশবৃদ্ধির জন্য একেবারে স্বর্গরাজ্যের পরিবেশ তৈরি হয়।  

ডেঙ্গুর প্রধান লক্ষণসমূহ

তীব্র জ্বর এবং প্রচণ্ড গা-হাত-পায়ে বা জয়েন্টে ব্যথা,অনবরত বমি হওয়া এবং পেটে তীব্র ব্যথা, প্রচণ্ড দুর্বলতা ও ক্লান্তি, মাড়ি, নাক বা শরীরের অন্য কোনও অংশ থেকে রক্তপাত, জ্বর কমে যাওয়ার পরেও হঠাৎ শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হওয়া শরীরে এই উপসর্গগুলো দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সাধারণত কলকাতা, মুম্বই, দিল্লি বা চেন্নাইয়ের মতো মেগাসিটিগুলোতে ডেঙ্গুর দাপট সবচেয়ে বেশি দেখা যায়। দ্রুত নগরায়ণ এবং যেখানে-সেখানে চলতে থাকা নির্মাণ কাজের কারণে এডিস মশার ডিম পাড়ার প্রচুর জায়গা তৈরি হচ্ছে। এছাড়াও অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা এবং খারাপ ড্রেনেজ সিস্টেমের কারণে বৃষ্টির জল সহজে নামতে পারে না। 

কেন ছড়াচ্ছে এই রোগ?

বৃষ্টি, বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্প এবং উষ্ণ তাপমাত্রা এই তিনের মেলবন্ধনে এডিস মশার বংশবৃদ্ধির জন্য একদম আদর্শ পরিবেশ তৈরি হয়। তাপমাত্রা বেশি থাকলে মশার শরীরের ভেতর ডেঙ্গু ভাইরাসের বেড়ে ওঠার গতি অনেক বেড়ে যায়। বিশেষ করে ভারী বৃষ্টির পর হঠাৎ ভ্যাপসা গরম পড়লে রোগ ছড়ানোর সময়কাল আরও দীর্ঘ হয়। টানা বৃষ্টির চেয়ে থেমে থেমে বৃষ্টি হওয়া ডেঙ্গুর জন্য বেশি ঝুঁকিপূর্ণ। এর ফলে বিভিন্ন পাত্রে জল জমা থাকার সুযোগ তৈরি হয়।

শনির নক্ষত্র বদলে ১০০ দিন ৫ রাশির জীবনে উপচে পড়বে সুখ!

প্রথম ঝলকেই কাঁপছে নেটদুনিয়া! বাজারে আসছে Hero Xpulse 421 

শীতকালে বুকে ভারী ভাব? বাড়াতে পারে করোনারি সিন্ড্রোমের ঝুঁকি!

১৫ নভেম্বর থেকে বাড়বে লাভা ফোনের দাম,মূল্যবৃদ্ধি হবে ৩,০০০ টাকা!

কালী মন্দির সংস্কার থেকে পুজোর আয়োজনে হাত লাগালেন সমাজসেবী শেখ সুলেমান!

UNESCO-র স্বীকৃতি আদায়ের লক্ষ্যে নবদ্বীপের রাস উৎসবকে কেন্দ্র করে একাধিক পরিকল্পনা

কোলন কোষে ব্যাকটেরিয়ার থাবা! মারণ রোগ ডেকে আনে এই অণুজীব

ঘরেই বানিয়ে ফেলুন রাজস্থানের জনপ্রিয় পাঁচমেশালি ডাল, গরম ভাতের সঙ্গে জমে যাবে

আচমকাই বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার

দীপাবলিতে ‘সবুজ বাজি’ পোড়ানো যাবে দিল্লিতে, তবে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

পোশাক শ্রমিকদের আন্দোলনে অশান্ত বাংলাদেশ, গাজীপুর পোড়ানো হল পুলিশের তিন গাড়ি

‘জেলে যাওয়া থেকে বাঁচার জন্য সব এক হয়েছে,’ মমতা-রাহুলদের তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালিতে ২০ নাবিকের মৃত্যুর জন্য ইরানকেই কাঠগড়ায় তুলল মার্কিন সেনা

‘থানায় কালীপুজো করে প্রায়শ্চিত্ত করতে হবে পুলিশকে’, নিদান উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথের