চার্জিংয়ের সময় কেন গরম হয়ে যায় ফোন? জেনে নিন আসল কারণ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমান যুগে স্মার্টফোন ব্যবহার করেন অথচ চার্জে বসানোর পর ফোন গরম হওয়ার সমস্যায় পড়েননি, এমন মানুষ খুঁজে পাওয়া ভার। ফোনের ব্র্যান্ড বা চার্জার যাই হোক না কেন, চার্জিংয়ের সময় ফোন কিছুটা গরম হওয়া অত্যন্ত সাধারণ একটি বিষয়। কিন্তু কেন এমনটা ঘটে? এর পেছনে কী বিজ্ঞান লুকিয়ে রয়েছে?

কেন হয়?

যখন একটি ফোন চার্জ করা হয়, তখন মূলত বৈদ্যুতিক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে ব্যাটারিতে জমা হয়। এই প্রক্রিয়া চলাকালীন কিছু পরিমাণ বৈদ্যুতিক শক্তি তাপে রূপান্তরিত হয়ে অপচয় হয়। ফোনের ব্যাটারি, চার্জিং সার্কিট এবং পাওয়ার অ্যাডাপ্টার সব জায়গা থেকেই এই তাপ নির্গত হতে পারে। বর্তমানে বহুল ব্যবহৃত ফাস্ট চার্জিং প্রযুক্তির কারণে এই সমস্যা আরও বেশি চোখে পড়ে। কারণ ফাস্ট চার্জিংয়ে খুব কম সময়ের মধ্যে অনেক বেশি পরিমাণ পাওয়ার বা শক্তি ফোনের ভেতরে পাঠানো হয়।

কখন এটি বিপজ্জনক হতে পারে?

চার্জ দেওয়ার সময় ফোন সামান্য উষ্ণ হওয়া স্বাভাবিক। কিন্তু চার্জিং চলকালীন যদি ফোনে ভারী গেম খেলা হয়, ভিডিও কল করা হয় বা নেভিগেশন ব্যবহার করা হয়, তবে প্রসেসর অতিরিক্ত তাপ তৈরি করে। ফলে ফোন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি গরম হয়ে যায়। এছাড়া সরাসরি সূর্যের আলো বা বিছানার মতো নরম ও তাপ-অন্তরক জায়গায় ফোন রেখে চার্জ দিলে ভেতরের তাপ বাইরে বের হতে পারে না। আধুনিক স্মার্টফোনে অবশ্য থার্মাল সেন্সর থাকে, যা অতিরিক্ত গরমে চার্জিং স্পিড কমিয়ে দেয় বা সাময়িকভাবে চার্জ হওয়া বন্ধ করে দেয়। সবসময় ফোনের সাথে সামঞ্জস্যপূর্ণ, আসল বা ভাল মানের সার্টিফাইড চার্জার ও ক্যাবল বহার করুন। ফাস্ট চার্জিংয়ের সময় ফোনে গেম খেলা, লাইভ স্ট্রিমিং বা ভিডিও কল করা থেকে বিরত থাকুন। এমন জায়গায় ফোন চার্জ দিন যেখানে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রয়েছে। 

সাতসকালে খনি অঞ্চল অন্ডালে ED-র হানা

মরক্কোর প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছেন ফাতিমা জাহরা মানসুরি, চেনেন তাঁকে?

মেকআপ ব্রাশ দীর্ঘদিন ভাল রাখতে মেনে চলুন এই ৬টি সহজ উপায়

পুজোর ছুটিতে চলে যান ‘বেলতার’, মন ভরে দেখে নিন চা-বাগানে ঘেরা অচেনা জায়গা

পর পর দুই রাউন্ড গুলি! হাসপাতালে মৃত্যু শিবসেনা নেতার, থানেতে চাঞ্চল্য

বৃষ্টির দাপট কাটতেই দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে আকাশ, সঙ্গী ভ্যাপসা গরম! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

Asian Games 2026: চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনার পদক জিতল ভারতের মেয়েরা

5G ব্যবহারকারীদের জন্য মাত্র ৫১ টাকায় দারুণ সুযোগ দিচ্ছে Jio

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

কাশ্মীরের বদগামে এনকাউন্টার! খতম লস্করের ‘মোস্ট ওয়ান্টেড’ শীর্ষনেতা

গুজরাতে আত্মসমর্পণ করল ৫ পাকিস্তানি চোরচালানকারী, বাজেয়াপ্ত ৩০০০ কোটির মাদক

আমেরিকায় যাওয়ার পথে একই পরিবারের তিন ভারতীয় নিখোঁজ, কোটি টাকা মুক্তিপণ চেয়ে ফোন

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন