কোটি কোটি টাকা তোলাবাজির অভিযোগ! গ্রেফতার দমদম পুরসভার পুরপ্রধান, ধৃত আরও ২

Share:

নিজস্ব প্রতিনিধি: তোলাবাজি ও প্রতারণার অভিযোগে দমদম পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা তৃণমূল নেতা বরুণ নট্টকে গ্রেফতার করল পুলিশ। আজ শুক্রবার সকালে দমদমের বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। একই মামলায় আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন দমদম পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর পর্ণা দাসের ছেলে নয়নাশিস দাস ওরফে জনি এবং তাঁর সঙ্গী বলে পরিচিত সুমন্ত ঘোষ ওরফে লাল্টু।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার দমদম থানায় স্থানীয় এক প্রোমোটার সুজয় মজুমদার লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে তোলাবাজি ও প্রতারণার মামলা শুরু করে পুলিশ। তদন্তের সূত্র ধরেই আজ শুক্রবার সকালে বরুণ নট্টের বাড়িতে পৌঁছন তদন্তকারীরা। সেখান থেকেই তাঁকে প্রথমে আটক এবং পরে গ্রেফতার করা হয়। ঘটনাটির সূত্রপাত কয়েকদিন আগেই। চলতি মাসের শেষের দিকে ওই ব্যবসায়ী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘জনতার দরবারে’ গিয়ে বরুণের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন বলে জানা গিয়েছে। এরপর বৃহস্পতিবার সরাসরি দমদম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করে পুলিশ। অভিযোগের সঙ্গে কারা জড়িত, কী ধরনের লেনদেন হয়েছিল এবং ঘটনার পিছনে আরও কেউ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আরও পড়ুন: বৃহন্নলা কুঠিতে তল্লাশি চালাতেই মিলল বন্দুক-গুলি, বাংলাদেশি সিম! গ্রেফতার গুরুমা

বরুণ নট্ট ছাড়াও নয়নাশিস দাস ওরফে জনি এবং সুমন্ত ঘোষ ওরফে লাল্টুকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধেও তোলাবাজি ও প্রতারণা-সহ একাধিক অভিযোগ রয়েছে বলে তদন্তকারীদের দাবি। শুক্রবার তিন জনকেই ব্যারাকপুর আদালতে পেশ করা হবে। তদন্তকারীরা তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন। অভিযোগের সঙ্গে তাঁদের প্রত্যেকের ভূমিকা কী, ঘটনায় আরও কেউ জড়িত কি না সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ।

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত ৩, ভেঙে পড়ল ৩১টি বাড়ি

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?