ভূগর্ভে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান, বাড়ছে উদ্বেগ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে থামাতে মার্কিন ও ইজরায়েলি হামলা চালানো হলেও পুরোপুরি থামেনি উৎপাদন। বরং আগে থেকে মজুত করে রাখা বিভিন্ন যন্ত্রাংশ কাজে লাগিয়ে ভূগর্ভস্থ সুরক্ষিত কারখানায় ফের ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র তৈরির কাজ শুরু করেছে ইরান। নতুন করে আরও কয়েকটি ভূগর্ভস্থ উৎপাদন কেন্দ্র তৈরির প্রস্তুতিও চলছে বলে খবর। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রকাশিত দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন ও মধ্যপ্রাচ্যের একাধিক কর্মকর্তা ইরানের এই তৎপরতার কথা জানিয়েছেন।

মার্কিন কর্মকর্তাদের দাবি, সংঘাতের শুরুতে আমেরিকা ও ইজরায়েলের হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদনের পরিকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু সেই ধাক্কা সামলে একাধিক সুরক্ষিত ভূগর্ভস্থ ঘাঁটিতে আবার উৎপাদন শুরু হয়েছে। দক্ষিণ-পূর্ব ইরানের খোজির ক্ষেপণাস্ত্র কেন্দ্র সহ বেশ কিছু ভূগর্ভস্থ স্থাপনায় তরল ও কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র তৈরির কাজ চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভবিষ্যতে একই ধরনের হামলা এড়াতে নতুন ভূগর্ভস্থ সংযোজন কারখানা তৈরির পরিকল্পনাও করছে তেহরান। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ধ্বংস করাই মার্কিন সামরিক অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য ছিল বলে ওয়াশিংটনের তরফে জানানো হয়েছিল। কিন্তু ফের উৎপাদন শুরু হওয়ার খবর সেই দাবির কার্যকারিতা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। এর পাশাপাশি দীর্ঘস্থায়ী সংঘাতের ক্ষেত্রে ইরানের সামরিক সক্ষমতা নিয়ে উদ্বেগ বাড়ছে। কারণ, একদিকে ইরানের হাতে ক্ষেপণাস্ত্র ও অস্ত্র তৈরির উপাদান রয়েছে। অন্যদিকে, আমেরিকা ও উপসাগরীয় দেশগুলির ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার মজুত ক্রমশ কমছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

আরও পড়ুন: কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত পড়ুয়া সহ প্রায় ২৯

মিসাইল ডিফেন্স অ্যাডভোকেসি অ্যালায়েন্সের জ্যেষ্ঠ বিশ্লেষক তাল ইনবার এবং সিআইএ-র প্রাক্তন বিশেষজ্ঞ জিম ল্যামসনের মতে, যুদ্ধ শুরুর আগেই ইরান বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্রের গুরুত্বপূর্ণ উপাদান মজুত করে রেখেছিল। ওয়ারহেড, এয়ারফ্রেম এবং গাইডেন্স সিস্টেমের মতো প্রয়োজনীয় অংশ আগে থেকেই প্রস্তুত অবস্থায় থাকায় ক্ষতিগ্রস্ত পরিকাঠামোর মধ্যেও নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করা তেহরানের পক্ষে তুলনামূলকভাবে সহজ হয়েছে বলে তাঁদের মত। এই মজুত ব্যবহার করে আরও কয়েকশো, এমনকি কয়েক হাজার ক্ষেপণাস্ত্র তৈরির সম্ভাবনাও রয়েছে বলে বিশেষজ্ঞদের দাবি।

রাতের অন্ধকারে ২২ বছরের যুবককে ধারালো অস্ত্র দিয়ে এলপাথাড়ি কোপ, হাড়হিম ঘটনা দিল্লিতে

চেনা পদে বিরতি, এবার বাড়িতেই বানান স্পাইসি চিংড়ির আচার

‘ধার্মিক হিসেবে মণ্ডপে মাছ-মাংস খেতে বারণ করেছি,’ বিতর্কের মাঝে সাফাই বাগেশ্বরের

ব্যবসায়ী খুনে বড় পদক্ষেপ, লালবাজারে জেরার পর গ্রেফতার ট্রাফিক সার্জেন্ট ও সিভিক ভলান্টিয়ার

‘বাড়ি যেতে চাই’, আদালতের বাইরে আকুতি পাকিস্তানে ধর্মান্তরিত দুই নাবালিকা হিন্দু বোনের

ভোররাতে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত তিন শিশু-সহ ৮ জন

শামিকে বিশেষ উপহার বৈভবের, আবেগে কাঁদলেন তারকা পেসার

কোটি কোটি টাকা তোলাবাজির অভিযোগ! গ্রেফতার দমদম পুরসভার পুরপ্রধান, ধৃত আরও ২

ভূগর্ভে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান, বাড়ছে উদ্বেগ

কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত পড়ুয়া সহ প্রায় ২৯

ফের নিম্নচাপের চোখরাঙানি, উইকএন্ডে কলকাতা সহ জেলায় জেলায় দিনভর বৃষ্টি

প্রিন্টারে ছাপতেন জাল নোট! পঞ্চম শ্রেণি পাস শের সিংয়ের কাণ্ডে তাজ্জব পুলিশ

শুক্রে সুমিত রায়কে নিয়ে মেদিনীপুরের উদ্দেশে রওনা CID-র, আজই পেশ আদালতে

BRICS Summit 2026: দুর্গে পরিণত দিল্লি! নজরদারিতে থাকছে ১৫ হাজার পুলিশ ও ৫০০ CCTV