কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত পড়ুয়া সহ প্রায় ২৯

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  আফ্রিকার কঙ্গোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পরিণতি হল মর্মান্তিক । বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা পূর্ব কঙ্গোর বুকাভু শহরে দুটি স্কুলে আগুন ছড়িয়ে পড়ে মৃত্যু হয়েছে বহু পড়ুয়ার। প্রাথমিকভাবে অন্তত ২০ জনের মৃত্যুর খবর সামনে এলেও পরে স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া তথ্যে জানা গিয়েছে, মৃতের সংখ্যা ২৯ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে অধিকাংশই শিশু।  

জানা গিয়েছে, স্কুলে ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। আগুন দ্রুত পাশের এলাকাতেও ছড়িয়ে যায়। দুটি স্কুলের পাশাপাশি প্রায় ৩০০টি কাঠের বাড়িও পুড়ে যায়। আগুনের তীব্রতা এবং ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় মুহূর্তের মধ্যে দ্রুত আগুন ছড়িয়ে পরে।  আতঙ্ক ছড়ায় এলাকা জুড়ে। প্রাণ বাঁচাতে পড়ুয়া ও শিক্ষকরা স্কুল থেকে বেরোনোর চেষ্টা করেন। কিন্তু সরু পথ দিয়ে একসঙ্গে বহু মানুষ বেরোতে গিয়ে হুড়োহুড়ি ও পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, কয়েকজন পড়ুয়া জানলা দিয়ে বেরোনোর চেষ্টা করে। অনেকে ধোঁয়ায় দমবন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েন।

আরও পড়ুন: ইউক্রেনের শপিং মলে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ৫, আহত আট শিশু সহ ৬৭

স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, নিহতদের মধ্যে ১৯ জন মেয়ে এবং ৫ থেকে ৭ জন ছেলে রয়েছে। বাকিদের পরিচয় জানা যায়নি। বহু আহতকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটি হাসপাতাল জানিয়েছে, ৫০ জনের বেশি পড়ুয়াকে সেখানে আনা হয়েছিল। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে হাসপাতালগুলিতে আহতদের চিকিৎসা করতেও হিমশিম খেতে হয়। গুরুতর আহত ১৭ জনকে কাদুতু জেনারেল হাসপাতালে এবং চারজনকে বুকাভু প্রভিন্সিয়াল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিনশাসাভিত্তিক সরকার এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছে। 

 

 

প্রিন্টারে ছাপতেন জাল নোট! পঞ্চম শ্রেণি পাস শের সিংয়ের কাণ্ডে তাজ্জব পুলিশ

বৃহন্নলা কুঠিতে তল্লাশি চালাতেই মিলল বন্দুক-গুলি, বাংলাদেশি সিম! গ্রেফতার গুরুমা

শুক্রে সুমিত রায়কে নিয়ে মেদিনীপুরের উদ্দেশে রওনা CID-র, আজই পেশ আদালতে

সুমিত রায়কে মেদিনীপুরে নিয়ে যাচ্ছেন CID আধিকারিকরা, হাজির করানো হবে আদালতে

BRICS Summit 2026: দুর্গে পরিণত দিল্লি! নজরদারিতে থাকছে ১৫ হাজার পুলিশ ও ৫০০ CCTV

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই গ্রেফতার কংগ্রেস নেতা

ফের নিম্নচাপের চোখরাঙানি, উইকএন্ডে কলকাতা সহ জেলায় জেলায় দিনভর বৃষ্টি

ইউক্রেনের শপিং মলে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ৫, আহত আট শিশু সহ ৬৭

কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত পড়ুয়া সহ প্রায় ২৯

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’