ইউক্রেনের শপিং মলে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ৫, আহত আট শিশু সহ ৬৭

Share:

 আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার-ইউক্রেনের সংঘর্ষে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। একে অপরের উপর চালাচ্ছে প্রাণঘাতী হামলা। এবার  ইউক্রেনের দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের পাভলোহরাদ শহরে একটি শপিং মলে রুশ ড্রোন হামলায়  নিহত হয়েছেন পাঁচজন। ভয়াবহ এই হামলায় আহত হয়েছেন আরও ৬৭ জন। আহতদের মধ্যে আটজন শিশুও রয়েছে। 

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এই হামলা হয় বলে জানিয়েছেন । দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইভান ভিহিভস্কি জানান, বহু মানুষের সমাগমের সময়ে শপিং মলটিতে ড্রোন হামলা চালানো হয়। রাশিয়ার হামলায় স্থানীয় দোকানপাট ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। আঞ্চলিক গভর্নর ওলেকসান্দর হানঝা হামলার কথা স্বীকার করেছেন।  

আরও পড়ুন: ফের নিম্নচাপের চোখরাঙানি, উইকএন্ডে কলকাতা সহ জেলায় জেলায় দিনভর বৃষ্টি

হামলায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক বিবৃতিতে তিনি অভিযোগ করে বলেছেন, শপিং মলের আশপাশে থাকা মানুষকে লক্ষ্য করে রুশ বাহিনী ড্রোন  হামালা  চালিয়েছে। তিনি এই হামলার তীব্র নিন্দা করেছেন। উল্লেখ্য, পাভলোহরাদ দনিপ্রো   একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ ও সরবরাহকেন্দ্র। এর আগেও এই শহরে রাশিয়া হামলা চালিয়েছে। অন্যদিকে, রাশিয়া পাল্টা দাবি করে জানিয়েছে, গত বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে পর্যটন শহর সোচিতে ইউক্রেনীয় নৌ-ড্রোন হামলা হয়েছে। ওই হামলায় ২৮ জন আহত হয়েছেন। এ ছাড়া ইউক্রেনের হামলায় আরও তিনজন নিহত হয়েছেন বলেও দাবি করেছে রাশিয়া।  

সুমিত রায়কে মেদিনীপুরে নিয়ে যাচ্ছেন CID আধিকারিকরা, হাজির করানো হবে আদালতে

BRICS Summit 2026: দুর্গে পরিণত দিল্লি! নজরদারিতে থাকছে ১৫ হাজার পুলিশ ও ৫০০ CCTV

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই গ্রেফতার কংগ্রেস নেতা

ফের নিম্নচাপের চোখরাঙানি, উইকএন্ডে কলকাতা সহ জেলায় জেলায় দিনভর বৃষ্টি

এক ধাক্কায় অনেকটাই সস্তা, ২৫ হাজারের কমেই মিলছে Vivo V40e 5G

iPhone 18 pro বাজারে আসতেই মধ্যবিত্তের নাগালের বাইরে iPhone 17

১৮ নাকি ২১! কোন বয়সে গিয়ে চিরতরে থেমে যায় উচ্চতা বৃদ্ধি?

শরীর নিজের নিয়ন্ত্রণে থাকে না! জানেন স্নায়ুতন্ত্রে কেন হয় ‘অ্যাটাক্সিয়া’?

ইউক্রেনের শপিং মলে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ৫, আহত আট শিশু সহ ৬৭

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’