আম দিয়ে পায়েস রান্নার কৌশল জানা আছে কী? না জানলে এক্ষুনি জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ষা এলেও আমের মরসুম এখনো যায়নি। বাঙালির ঘরে ঘরে আম পার্বণ এখনো বহাল রয়েছে। তবে আম শুধু খেতেই ভালো নয়, এই ফল দিয়ে নানারকম রান্নাও করা যায়। তাই পছন্দের ফলটি দিয়ে চটজলদি বানিয়ে নিন নিত্যনতুন পদ। যার মধ্যে রয়েছে আম দই, আম সন্দেশে। তবে এই স্বাদ তো চেন্নাই, কিন্তু আম দিয়ে নতুন কিছু খেতে চাইলে কী বানাবেন বলে ভাবছেন! আছে মাথায় কোনো আইডিয়া। না থাকলে এবার বানিয়ে নিন আমের পায়েস। রইল প্রণালী।

উপকরণ: গোবিন্দভোগ চাল এক কাপ, পাকা আম এক কাপ, দুধ এক লিটার, চিনি আধ কাপ, নুন সামান্য, এলাচগুঁড়ো এক টেবিল চামচ

প্রণালী: প্রথমে চাল ভাল করে ধুয়ে এক কাপ জলে ঘণ্টাখানেক ভিজিয়ে রাখুন। এর এক ঘণ্টা পর চাল থেকে জল ঝরিয়ে শুকোতে দিন কিছুক্ষণ।এ বার হাঁড়িতে দুধ বসিয়ে দুধ কিছুটা ফুটে এলে চাল দিয়ে নাড়তে থাকুন। এরপর দুধ ফুটে উঠলে চিনি ও অল্প নুন দিন। এরপর আমের টুকরোগুলি মিক্সিতে ঘুরিয়ে নিন। এরপর আমের মিশ্রণটি দুধের মধ্যে দিয়ে উতল আসা পর্যন্ত ওয়েট করুন। এরপর পায়েসের চাল সেদ্ধ হয়ে ঘন হলে এলাচগুঁড়ো মিশিয়ে দিন। এরপর ২-৩ মিনিট পায়েস ফুটিয়ে নামানোর আগে উপর থেকে এলাচগুঁড়ো দিয়ে দিন। ব্যস, ঠান্ডা হলে পরিবেশন করুন।

নগদে পেমেন্ট করতে গিয়ে বিপাকে গ্রাহক, PVR INOX-কে আইনি নোটিস

৮৩ বছর বয়সে প্রয়াত ইতালির কিংবিদন্তি ফুটবলার স্যান্দ্রো মাজ্জোলা

বিদ্রোহিনী, তেহরানের রাস্তায় হিজাব ছাড়াই ১০ কিমি ম্যারাথনে দৌড়ালেন তরুণীরা

স্বাদ ও স্বাস্থ্যের অনন্য মেলবন্ধন! বাড়িতে বানিয়ে নিন ভুট্টার লুচি

নতুন স্বাদ চান? রইল পনির পোস্তর সিক্রেট রেসিপি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

‘অভিষেক শর্মাকে অপহরণ করব’, ভাইরাল আফগান তরুণীর মন্তব্য

হঠাৎ বাড়িতে নিরামিষাশী অতিথি? বানিয়ে ফেলুন জিভে জল আনা সয়াবিনের পদ

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

মধ্যপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা, নর্দমার নোংরা জলে ভেসে গেল ভক্তদের গাড়ি, মৃত ৮

‘রাস্তা না হলে ভোট দেব না,’ সিন্ধিয়াকে ঘিরে বিক্ষোভ, পাল্টা গ্রামবাসীদের সতর্ক করলেন কেন্দ্রীয়মন্ত্রী

মহিলাদের পোশাকে তিন মাস হোটেলে ‘গা-ঢাকা’! পুরুলিয়ায় আটক ৪ বাংলাদেশি যুবক