মাত্র ২ টা লেবু দিয়ে দোকানের মত বানিয়ে ফেলুন ‘লেমন আইসক্রিম’

Share:

নিজস্ব প্রতিনিধি : এই গরমে ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছে! তবে আর চিন্তা কেন! দোকানের মত আইসক্রিম পাবেন হাতের মুঠোয়। ঘরে বসেই মাত্র দুটো লেবু দিয়েই বানিয়ে ফেলুন লেমন আইসক্রিম।

উপকরণ :  ২ লেবু, হাফ লিটার জল, ১ কাপ চিনি, হাফ কাপ লেবুর রস, লেবুর সবুজ অংশ গ্রেড করে নেওয়া, কনফ্লাওয়ার, ১ চামচ লেমন এসেন্স, লবন, গ্রীন ফুড কালার,

প্রণালী : প্রথমে গ্যাসের ওভেন লো ফ্লেমে করে হাফ লিটার জলের মধ্যে ১ কাপ চিনি দিয়ে ভাল করে গুলে নিতে হবে।এরপর ওর মধ্যেই হাফ কাপ লেবুর রস মিশিয়ে দিতে হবে। এরপর লেবুর যে সবুজ অংশ সেটি ফেলে না দিয়ে একটু অল্প পরিমাণে রেখে গ্রেড করে নিতে হবে। এতে স্বাদ ভাল আসে। তবে মনে রাখা প্রয়োজন লেবুর সাদা অংশ দেওয়া যাবে না ,এতে তেতো হয়ে যায়। এই মিশ্রণটিকে ভাল করে  নেড়েচেড়ে নিতে হবে। এরপর আলাদা একটি পাত্রে কনফ্লাওয়ার গুলে নিতে হবে সামান্য জলে। এরপর সেই গুলোনো জল মিশ্রণটির মধ্যে ভাল করে মিশিয়ে নিতে হবে। এরপর এতে এক চামচ লেমন এসেন্স দিয়ে দিতে হবে। এরপর সবশেষে গ্রীন কালার ফুড দিয়ে নেড়ে নিতে হবে। এরপর ভাল করে মিশ্রণটি ফুটে গেলেই নামিয়ে নিতে হবে।

এরপর মিশ্রণটি ছেঁকে নিয়ে লেবুর সবুজ অংশ টি ফেলে দিতে হবে। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। এরপর ছোট কাপ অথবা আইসক্রিম কিউবের মধ্যে এই মিশ্রণটি একটু একটু করে ফুল ভর্তি করতে হবে। এরপর এটি ফয়েল পেপার দিয়ে ঢেকে দিতে হবে। এরপর কাঠিগুলো ফয়েল পেপার চিরে সাবধানে লাগাতে হবে এক এক করে। এরপর ফ্রিজে রেখে দিতে হবে। ৫ ঘন্টা রেখে দিতে হবে। এরপর বের করে একবার চেখেই দেখুন।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের