গরমে ভিন্ন স্বাদ উপভোগ করতে চান? ঘরেই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর কলার আইসক্রিম

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গরম পড়লেই আইসক্রিম খাওয়ার ইচ্ছা বেড়ে যায়। ছোট থেকে বড় প্রায় সকলেরই পছন্দের তালিকায় থাকে এই ঠান্ডা মিষ্টি খাবার। তবে বাজারে পাওয়া সব আইসক্রিম যে স্বাস্থ্যকর, এমনটা বলা যায় না। অনেক ক্ষেত্রেই এগুলিতে কৃত্রিম রং, ফ্লেভার, অতিরিক্ত চিনি, প্রিজারভেটিভ ও বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়, যা নিয়মিত খাওয়া শরীরের জন্য ভাল নয়। তাই স্বাদ ও স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রাখতে চাইলে ঘরেই খুব সহজে তৈরি করে নিতে পারেন কলার আইসক্রিম।

পাকা কলায় প্রাকৃতিক মিষ্টতা থাকায় এতে অতিরিক্ত চিনি দেওয়ার প্রয়োজনও খুব কম, এবং আপনি চাইলে চিনি ছাড়াই বানাতে পারেন। পাশাপাশি কলায় রয়েছে পটাশিয়াম, ভিটামিন বি৬, ভিটামিন সি এবং খাদ্যআঁশ, যা শরীরের জন্য উপকারী। মাত্র কয়েকটি উপকরণ আর অল্প সময়ের প্রস্তুতিতেই তৈরি হয়ে যাবে নরম, ক্রিমি ও সুস্বাদু এই আইসক্রিম। গরমের দিনে পরিবারের সবাই নিশ্চিন্তে উপভোগ করতে পারবেন এই ঘরোয়া ডেজার্ট।

উপকরণ

বড় সাইজের পাকা কলা ৫-৬টি

গুঁড়ো দুধ আধা কাপ অথবা গরুর দুধ ১ কাপ

মধু ৩ চামচ (গরুর দুধ ব্যবহার করলে)

গুঁড়ো দুধ ব্যবহার করলে প্রয়োজনমতো সামান্য জল

প্রণালি

প্রথমে কলার খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। এরপর একটি পাত্র বা ট্রেতে রেখে ১ থেকে ২ ঘণ্টা ডিপ ফ্রিজে রাখুন, যাতে কলা ভালভাবে ঠান্ডা ও শক্ত হয়ে যায়। এবার যদি গরুর দুধ ব্যবহার করেন, তাহলে দুধের সঙ্গে মধু মিশিয়ে ভালভাবে ফুটিয়ে নিন। এরপর দুধ সম্পূর্ণ ঠান্ডা করে নিন। আর গুঁড়ো দুধ ব্যবহার করলে সামান্য জলের সঙ্গে মিশিয়ে নিলেই হবে। ফ্রিজ থেকে কলার টুকরো বের করে ব্লেন্ডারে দিন। তার সঙ্গে ঠান্ডা দুধ বা গুঁড়ো দুধের মিশ্রণ যোগ করে ভালভাবে ব্লেন্ড করুন। মিশ্রণটি যেন একেবারে মসৃণ ও ক্রিমি হয়, সেদিকে খেয়াল রাখুন। এরপর তৈরি মিশ্রণটি একটি ঢাকনাওয়ালা পাত্র বা আইসক্রিমের মোল্ডে ঢেলে দিন। ৪ থেকে ৫ ঘণ্টা ডিপ ফ্রিজে রেখে দিন। আইসক্রিম ভালভাবে জমে গেলে ফ্রিজ থেকে বের করে কয়েক মিনিট রেখে পরিবেশন করুন।

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়

নির্বাচন কমিশনের স্বীকৃতি রয়েছে? কাকলি-সুদীপ-শতাব্দীদের ‘কাগজ’ দেখাতে বললেন অধ্যক্ষ