‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ এমনটাই মনে করছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতায় লায়োনেল মেসি কাণ্ডের জেরে গোটা রাজ্যের চক্ষুশূল তিনি। মেসি কাণ্ডে দুবার বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিয়েছেন অরূপ বিশ্বাস। মেসি কাণ্ডে কলকাতা হাইকোর্ট তাঁকে তীব্র ভর্ৎসনা করেছে। সেই ইস্য়ুতে খুব কমই মুখ খোলেন অরূপ। কিন্তু আজ, রবিবার ফুটবল বিশ্বকাপের ফাইনাল। অরূপের ‘বাল্যবন্ধু’ মেসির দেশ আর্জেন্টিনা উঠেছে ফাইনালে। তাঁদের প্রতিপক্ষ স্পেন। এদিনের ম্যাচ প্রসঙ্গে অরূপ বিশ্বাস বলেন, ‘যে ভাল খেলবে, সে জিতবে। আমি ব্রাজিলের সমর্থক। কিন্তু, ব্রাজিল নেই। আর্জেন্টিনা ও স্পেন রয়েছে। দুটোই ভাল দল। অবশ্যই সবাই চাইছে, মেসি জিতুক অর্থাৎ আর্জেন্টিনা জিতুক। কিন্তু, আমার মনে হয়, যেই জিতুক, খেলাটা উপভোগ্য হবে।’

তবে আর্জেন্টিনা জিতবে কিনা সেই বিষয়ে নিশ্চিত নন অরূপ। এই বিষয়ে তিনি বলেন, ‘আমি কী করে বলব? আমি বিশেষজ্ঞ নই। আর আমি মাঠে খেলতেও নামছি না। তবে আমার মনে হয়, মেসি গোল্ডেন বুট পাবেন। তবে কটা গোল করবে, সেটা বলতে পারব না। আমি বিশেষজ্ঞ নই।’ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের তৃণমূলের শহিদ সমাবেশের প্রস্তুতি খতিয়ে দেখতে এদিন গান্ধীমূর্তির পাদদেশে গিয়েছিলেন অরূপ বিশ্বাস। সেখানে গিয়েই এমন মন্তব্য করেছেন তিনি।

আরও পডুন: লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

গোল্ডেন বুট পাওয়ার নিরিখে মেসিকে ছাপিয়ে গিয়েছেন কিলিয়ান এমবাপে। গতকাল, শনিবার রাতে (ভারতীয় সময়) ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি গোল করে চলতি বিশ্বকাপে ১০টি গোলের মালিক তিনি। ফাইনালে স্পেনের বিরুদ্ধে একটি গোল করলে মেসির গোল হবে ৯টি। তাহলে তিনি এমবাপের ১০ গোল স্পর্শ করতে পারবেন না। তাহলে এলএম ১০-এর গোল্ডেন বুট জেতার সুযোগ থাকবে না। হ্যাটট্রিক করলে মেসির গোল হবে ১১টি। এমবাপেকে ছাড়িয়ে প্রথমবারের মতো গোল্ডেন বুট জিতবেন তিনি। ফাইনালে দুটি গোল ও একটি অ্যাসিস্ট করলে মেসি ও এমবাপে দুজনেরই গোল হবে ১০টি। তবে মেসির অ্যাসিস্ট হবে ৫টি আর এমবাপের ৪টি। ফলে টাইব্রেকারে এগিয়ে থেকে গোল্ডেন বুট জিততে পারেন মেসি। শুধু দুটি গোল করলে দুজনেরই গোল ও অ্যাসিস্ট সমান (১০ গোল, ৪ অ্যাসিস্ট) থাকবে। তখন সিদ্ধান্ত হবে মিনিট খেলার হিসেব দেখে। মেসি এখন পর্যন্ত খেলেছেন ৭১২ মিনিট, যা এমবাপের চেয়ে ৫২ মিনিট কম। অর্থাৎ ১০ গোলে সমতা আনতে চাইলে লায়োনেল মেসিকে ফাইনালে জোড়া গোল করে প্রায় ৫২ মিনিটের আগেই মাঠ ছাড়তে হবে। 

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম