‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

Share:

নিজস্ব প্রতিনিধি: ৭০০ কোটি টাকার বিনিময়ে নতুন প্ল্যান্ট হাওড়ার সাঁকরাইলে তৈরি করছে আমূল। তারই আজ, রবিবার শিলান্যাস অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই নতুন প্ল্যান্ট থেকেই দই তৈরি করবে আমূল। আর সেই দই নিয়ে বলতে গিয়ে রাজ্যবাসীকে বিশেষ বার্তা দিলেন অমিত শাহ। বিজেপির বঙ্গজয়ের পর প্রথম কোনও অনুষ্ঠান মঞ্চ থেকে বক্তব্য রাখলেন শাহ। আর সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘বাংলার মানুষ বাংলাতে বিজেপিকে জিতিয়েছে। দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারের বিদায় হয়েছে। বঙ্গজয়ের পর এটা সবচেয়ে বড় শিল্প প্রকল্প। বঙ্গবাসীকে মিষ্টি দই খাওয়ালাম। এটাই প্রধানমন্ত্রী মোদিজির উপহার। এখানকার মিষ্টি দই খেয়ে গোটা দেশের মানুষ আমাদের দু’হাত তুলে আশীর্বাদ করবেন। বাংলায় যে শিল্প-সংস্কৃতির ধারাবাহিকতা ছিল, তাকে পুরোপুরি মুছে ফেলেছে বিগত সরকার। কিন্তু বিজেপি বরাবর বাংলার প্রতি শ্রদ্ধাশীল। তাই বিগত জমানায় যা যা হয়নি এখন তাই হবে। বাম-তৃণমূল সরকার রাজ্য থেকে শিল্পকে ধ্বংস করে দিয়েছে।’

আরও পডুন: ‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

শাহ আরও বলেন, ‘গুজরাত থেকে বাংলায় বিনিয়োগ আসছে। আগের সরকার বলত, বাংলাকে গুজরাত হতে দেব না। আমি বলতে চাই, বাংলা, গুজরাত হবে না। কিন্তু গুজরাত থেকে বাংলায় বিনিয়োগ হবে ও সোনার বাংলা তৈরি হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলায় শিল্প আনতে উদ্যোগী হয়েছেন। বাংলায় এবার বিকাশ হবে। মোদিজির নেতৃত্বে সোনার বাংলা তৈরি হবে। কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে বাংলা পর্যন্ত ঘরে ঘরে মানুষ এই প্ল্যান্টের মিষ্টি দই খাবেন।’ এদিনের আমূলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শিল্পমন্ত্রী তাপস রায়, সমবায়মন্ত্রী অশোক কীর্তনিয়া, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, মুখ্যসচিব মনোজ আগরওয়াল, মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা সুব্রত গুপ্ত। বিশ্ববাংলা কনভেনশন সেন্টার থেকে আমূলের নতুন প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপনের সূচনা করেন অমিত শাহ।

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

সিটংয়ে বার্বিকিউ কাণ্ডে তদন্তে ফরেন্সিক দল, হোমস্টেও বন্ধ করল পুলিশ

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একের পর এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রীকে কুকথা বলার অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

বিহারে কাজল রাঘওয়ানির গাড়িতে ভয়াবহ হামলা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন ভোজপুরি নায়িকা

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম

পুলিশকে দুষে রেজিনগরে ভোটের ময়দান ছেড়ে পালালেন হুমায়ুন কবীর