বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! ভারত, ব্রিটেন, আমেরিকা সহ একাধিক জায়গা থেকে ফেসবুক ব্য়বহারকারীরা এমনই অভিযোগ করছেন। ডাউনডিটেক্টরের তথ্য বলছে, ব্রিটেনে ফেসবুক ব্য়বহারকারীরা নিজেদের অ্যাকাউন্ট খুলতেই পারছেন না। ভারতে বহু নেটনাগরিকরা অভিযোগ করছেন, তাঁদের অ্যাকাউন্ট থেকে কোনও কিছুই পোস্ট করা যাচ্ছে না। মূলত ফেসবুকের ডেস্কটপ ভার্সনে এমন সমস্যা দেখা দিচ্ছে। কোনও কিছু পোস্ট করতে গেলে ব্য়বহারকারীদের “Account Temporarily Unavailable” দেখাচ্ছে। যা দেখে অবাক হয়ে যাচ্ছেন বহু নেটনাগরিক। তাঁরাই ডাউনডিটেক্টরে অভিযোগ করছেন। যদিও মেটার তরফে এই বিষয়ে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি। ফেসবুকে কোনও সমস্যা হলেও দিব্যি চলছে মেটার বাকি প্ল্যাটফর্ম যেমন থ্রেডস, ইনস্টগ্রাম।

আরও পডুন: পরিচয় গোপন রেখে বিয়ে করেও শেষ রক্ষা হল না, বাংলাদেশির কপালে যা ঘটল…

ডাউনডিটেক্টরের তথ্য বলছে আজ, রবিবার সকাল (স্থানীয় সময়) ৮টা ৩০ মিনিট থেকে ফেসবুক ব্যবহারকারীরা এই অভিযোগ করতে থাকেন। মাত্র আধঘন্টাতে পাঁচ হাজার অভিযোগ জমা পড়ে। মূলত ফেসবুকের ওয়েবসাইটটি নিয়েই সমস্যা দেখা দিচ্ছে। পাশাপাশি অনেকেই প্ল্যাটফর্মটিতে লগ-ইন করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন। এছাড়া আরও অনেকে ফিড ও টাইমলাইন নিয়েও সমস্যার কথা জানাচ্ছেন। মোবাইল থেকে ধীরে হলেও খুলছে ফেসবুক। অ্যাপটিতে লোডিং হতে সমস্যা দেখা দিচ্ছে। ব্য়বহারকারীরা বলছেন, খুব ধীরে খুলছে ফেসবুক অ্যাপ। ভারতে সমস্যাটি শুরু হয়েছে দুপুর ১টা ৩০ মিনিট নাগাদ। এখনও চলছে একই সমস্যা (কপি আপলোডের সময়ে)। প্রযুক্তিবিদরা পরিস্থিতির উপর নজর রাখছেন এবং পরিষেবা স্বাভাবিক করার কাজ চলছে।

লিভ-ইন রিলেশনশিপে থাকতে চান? এই ৫টি বিষয় মাথায় না রাখলেই বিপদ!

লক্ষ্মীবারে চমক, বাড়ি-গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে, হঠাৎ হাতে টাকা আসবে

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা