নবমীর রাতে বন্ধুদের সঙ্গে হবে পার্টি! স্টার্টারে ট্রাই করুন মহারাষ্ট্রের চিকেন সুক্কা

Share:

নিজস্ব প্রতিনিধি:  নবমীর রাত মানেই আনন্দ, বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা আর পছন্দের খাবারের আয়োজন। পাতে যদি থাকে সুস্বাদু চিকেন স্টার্টার, তা হলে আড্ডার মেজাজটাই হয়ে ওঠে অন্য রকম। প্রতি বার চিলি চিকেন কিংবা চিকেন পকোড়া খেয়ে একঘেয়েমি লাগলে এ বার স্বাদ বদলে বানিয়ে ফেলুন মহারাষ্ট্রের জনপ্রিয় পদ চিকেন সুক্কা। নারকেল, ভাজা মসলা আর সুগন্ধি মশলার মিশেলে এই পদটি স্বাদে যেমন দারুণ, তেমনই দেখতে লোভনীয়। সবচেয়ে বড় কথা, খুব বেশি ঝামেলা ছাড়াই বাড়িতে বানিয়ে নেওয়া যায়  চিকেনের এই পদ। নবমীর রাতের আড্ডায় বন্ধুদের চমকে দিতে রইল সহজ রেসিপি- 

উপকরণ

চিকেন ম্যারিনেশনের জন্য 

চিকেন-৫০০ গ্রাম, ছোট টুকরো করে কাটা

আদা-রসুন বাটা-১ চা চামচ

হলুদ গুঁড়ো-১/২ চা চামচ

লেবুর রস-১/২টি লেবুর

নুন-স্বাদমতো

বিশেষ মশলা তৈরির জন্য  

শুকনো নারকেল কোরা-৪ টেবিল চামচ

বড় পেঁয়াজ-১টি, কুচি করা

গোটা ধনে-১ টেবিল চামচ

গোটা জিরে-১ চা চামচ

শুকনো লাল লঙ্কা- ৩-৪টি

লবঙ্গ, এলাচ ও দারুচিনি-২ টি করে

পোস্ত-১ চা চামচ 

রান্নার জন্য 

তেল বা মাখন-২ টেবিল চামচ

পেঁয়াজ কুচি-১টি

ধনেপাতা কুচি- ১ চামচ

পদ্ধতি

প্রথমে চিকেনের টুকরোগুলি ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এ বার তাতে আদা-রসুন বাটা, হলুদ গুঁড়ো, লেবুর রস ও স্বাদমতো নুন মিশিয়ে ভাল করে মাখিয়ে নিন। অন্তত ৩০ মিনিট ম্যারিনেট হতে দিন। এ  এবার একটি প্যান গরম করে তেল ছাড়াই শুকনো লঙ্কা, গোটা ধনে, জিরে, লবঙ্গ, এলাচ ও দারুচিনি হালকা করে ভেজে তুলে রাখুন। সেই প্যানেই সামান্য তেল দিয়ে পেঁয়াজ কুচি ভাজুন। পেঁয়াজ লালচে হলে শুকনো নারকেল কোরা ও পোস্ত দিয়ে আরও কিছুক্ষণ ভাজুন। সব উপকরণ ঠান্ডা হলে ভাজা মশলাগুলির সঙ্গে মিশিয়ে মিক্সারে দিন। সামান্য জল দিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন। এই নারকেল-মশলার মিশ্রণই চিকেন সুক্কার স্বাদ ও সুগন্ধের মূল চাবিকাঠি।

এ বার কড়াইতে তেল বা মাখন গরম করে পেঁয়াজ কুচি দিয়ে সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। তাতে ম্যারিনেট করা চিকেন দিয়ে ৪-৫ মিনিট ভাল করে কষিয়ে নিন। চিকেন থেকে জল বেরোতে শুরু করলে তৈরি করে রাখা নারকেল-মশলার পেস্ট দিয়ে দিন।  মাঝারি আঁচে কড়াই ঢেকে চিকেন রান্না হতে দিন। আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই, চিকেন থেকে বেরোনো জলেই  সেদ্ধ হবে। তবে রান্নার সময় মাঝেমধ্যে নেড়ে দেবেন, যাতে তলায় লেগে না যায়। চিকেন পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে অতিরিক্ত জল শুকিয়ে নিন। মশলা চিকেনের গায়ে ভালভাবে লেগে গেলে এবং তেল ছাড়তে শুরু করলে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে পরিবেশন করুন। 

পুজোয় মিষ্টিমুখে চিনির ভয়? মাত্র কয়েকটি উপকরণে বাড়িতেই বানান সুগার ফ্রি সন্দেশ

ঠাকুর দেখতে গিয়ে আর ফেরা হল না, দুর্গাপুরে বাইক দুর্ঘটনায় মৃত নাবালক-সহ ২

টাইগার শ্রফের উপর গুলি-হামলার ঘটনায় রাজস্থান থেকে গ্রেফতার ৪ অভিযুক্ত

রবিবার রাতে অভব্য আচরণের দায়ে গ্রেফতার ৬১ জন, ট্রাফিক নিয়মভঙ্গে দায়ের ৮৩৩ মামলা

গভীর রাতে ফুলিয়ায় সিপিএমের বুকস্টলে হামলা! আগুন লাগানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য

নবরাত্রিতে দেবী দর্শন করে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, স্করপিওতে ট্রাকের ধাক্কায় মৃত ৪

‘আসল অপরাধীদের দিকে নজর দিন’, টাইগার শ্রফের উপরে হামলায় ফড়নবিশ সরকারকে নিশানা অভিজিৎ দীপকে-র

নবরাত্রিতে নিরামিষ খাবার অর্ডার করে মিলল চিকেন বিরিয়ানি, খাওয়া ছেড়েছে মেয়ে অভিযোগ পরিবারের

যুদ্ধের মহড়া চলাকালীন কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪ সেনা, আহত ৩৯

অষ্টমীর আনন্দ মাটি করবে বৃষ্টি? জেনে নিন কেমন থাকবে দুই বঙ্গের আবহাওয়া

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

জোর হাত করে চাইলেন মুক্তি, দেবী দুর্গার সামনে ফের কেঁদে ভাসালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?