‘আসল অপরাধীদের দিকে নজর দিন’, টাইগার শ্রফের উপরে হামলায় ফড়নবিশ সরকারকে নিশানা অভিজিৎ দীপকে-র

দেশের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ করছেন 'ককরোচ জনতা পার্টি'-এর নেতা-কর্মীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ করছেন ‘ককরোচ জনতা পার্টি’-এর নেতা-কর্মীরা। এরই মাঝে গতকাল মুম্বইয়ে অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে চলল এলোপাথাড়ি গুলি। জুহুর ক্লাবে ফুটবল খেলে ফেরার পথে অভিনেতার গাড়িকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি চালায় তিন দুষ্কৃতী। গুলি চালানোর পরেই ঘটনাস্থল থেকে পালায় তাঁরা। আন্ধেরি রেলস্টেশন থেকে উদ্ধার করা হয় তাঁদের বাইক। ঘটনায় টাইগার শ্রফ সামান্য আহত হলেও তাঁর গাড়ির চালকের বাঁ হাতে চরম আঘাত লেগেছে। তাঁর অস্ত্রোপচার হতে পারে। যাই হোক, ইতিমধ্যেই হামলার দায় স্বীকার করে নিয়েছে বিষ্ণোই গ্যাং। তবে এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলিউডে।

পাশাপাশি প্রশ্ন উঠতে শুরু করেছে, দিনদুপুরে তারকাদের উপরই যদি এমন হামলা হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় নিরাপদ? ঘটনায় মুম্বইয়ের দেবেন্দ্র ফড়নবিশ সরকার ও পুলিশ প্রশাসনের চরম সমালোচনা করেছেন ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তিনি বলেছেন, ছাত্র ও আন্দোলনকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে পুলিশের উচিত আসল অপরাধীদের খুঁজে বের করা। তাঁদের উপর মনোযোগ দেওয়া।’ জামিন পাওয়ার পর এটাই অভিজিৎ দীপকের প্রথম পোস্ট। আর টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানোর ঘটনার পর তিনি এই মন্তব্যটি করলেন। যা মুম্বইয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। যাই হোক, গতকাল সন্ধ্যা ৭টা নাগাদ বাড়ি ফেরার পথে তিনজন বাইক আরোহী দুষ্কৃতী টাইগার শ্রফের গাড়িতে গুলি চালায়, এই ঘটনায় অভিনেতার এক ভক্ত ও একজন রিক্সা ওয়ালাও আহত হয়েছেন।

জুহু পুলিশের ভাষ্যমতে, তিনজন হামলাকারী সাদা শার্ট পরা ছিল। ঘটনার পর তারা এসভি রোড এবং ভিলে পার্লে রেলওয়ে স্টেশনের দিকে পালিয়ে যায়। টনাস্থলটি জুহু থানা থেকে প্রায় ৩৫০ মিটার দূরে। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়া পোস্টে বিষ্ণোই গ্যাং সদস্য অনিল পণ্ডিত এবং হরমন সান্ধু হামলার দায় স্বীকার করে নেন। এবং বলেন, ‘আমরা ওঁকে ফোন করেছিলাম, সবটা বোঝানোর চেষ্টা করেছিলাম। কিন্তু উনি বোঝেননি। তাই আজ, আমরা সবটা ওঁকে ব্যাখ্যা করব বলে সিদ্ধান্ত নিই। মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির যে বা যাঁরা আমাদের কথা শুনবেন না এবং সলমন খানের সঙ্গে কাজ করবেন, তাঁরাই আমাদের পরবর্তী লক্ষ্য। দেখতে থাকুন।’

মহাষ্টমীতে বারাকপুর রামকৃষ্ণ মিশনে ৫০ কুমারীর পুজো, আদ্যাপীঠেও ভক্তদের ঢল

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম

পুজোয় মিষ্টিমুখে চিনির ভয়? মাত্র কয়েকটি উপকরণে বাড়িতেই বানান সুগার ফ্রি সন্দেশ

ঠাকুর দেখতে গিয়ে আর ফেরা হল না, দুর্গাপুরে বাইক দুর্ঘটনায় মৃত নাবালক-সহ ২

টাইগার শ্রফের উপর গুলি-হামলার ঘটনায় রাজস্থান থেকে গ্রেফতার ৫ অভিযুক্ত

নবমীর রাতে বন্ধুদের সঙ্গে হবে পার্টি! স্টার্টারে ট্রাই করুন মহারাষ্ট্রের চিকেন সুক্কা

রবিবার রাতে অভব্য আচরণের দায়ে গ্রেফতার ৬১ জন, ট্রাফিক নিয়মভঙ্গে দায়ের ৮৩৩ মামলা

গভীর রাতে ফুলিয়ায় সিপিএমের বুকস্টলে হামলা! আগুন লাগানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য

যুদ্ধের মহড়া চলাকালীন কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪ সেনা, আহত ৩৯

অষ্টমীর আনন্দ মাটি করবে বৃষ্টি? জেনে নিন কেমন থাকবে দুই বঙ্গের আবহাওয়া

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

নবরাত্রিতে দেবী দর্শন করে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, স্করপিওতে ট্রাকের ধাক্কায় মৃত ৪

নবরাত্রিতে নিরামিষ খাবার অর্ডার করে মিলল চিকেন বিরিয়ানি, খাওয়া ছেড়েছে মেয়ে অভিযোগ পরিবারের

জোর হাত করে চাইলেন মুক্তি, দেবী দুর্গার সামনে ফের কেঁদে ভাসালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়