পুজোয় মিষ্টিমুখে চিনির ভয়? মাত্র কয়েকটি উপকরণে বাড়িতেই বানান সুগার ফ্রি সন্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর আনন্দে খাওয়া-দাওয়া হবে না, তা আবার হয় নাকি! আর বাঙালির উৎসবের পাতে মিষ্টি না থাকলে সব আয়োজনই অসম্পূর্ণ। কিন্তু যারা চিনি এড়িয়ে চলেন তাঁদের অনেক সময় ইচ্ছে থাকলেও মিষ্টির দোকানে ঢুঁ মারা হয় না। কারণ দোকানের অধিকাংশ মিষ্টিতেই থাকে প্রচুর চিনি। ক্যালোরির পরিমাণও কম নয়। তবে মিষ্টি খাওয়ার ইচ্ছে দমিয়ে রাখার প্রয়োজন নেই। বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু সুগার ফ্রি ছানার মিষ্টি। উপকরণও খুব বেশি লাগবে না। রইল সহজ রেসিপি।

উপকরণ

দুধ – ১.৫ লিটার (ছানা তৈরির জন্য)

গুঁড়ো দুধ – ১ কাপ

ঘি – আধ টেবিল চামচ

সুগার ফ্রি ট্যাবলেট – পরিমাণমতো

এলাচ গুঁড়ো – সামান্য

পেস্তা কুচি – ২ চা চামচ

ছানা কাটার জন্য লেবুর রস বা ছানার জল

প্রণালি

প্রথমে দুধ একটি পাত্রে নিয়ে ভাল করে ফুটিয়ে নিন। দুধ ফুটে উঠলে তাতে অল্প অল্প করে লেবুর রস অথবা ছানার জল মেশান। দুধ থেকে ছানা ও জল আলাদা হয়ে গেলে আঁচ বন্ধ করে দিন। এবার পরিষ্কার কাপড়ে ছানা ছেঁকে নিন। অতিরিক্ত জল ঝরিয়ে ছানাটিকে কয়েক মিনিট রেখে দিন। এরপর একটি পাত্রে নিয়ে হাতের তালু দিয়ে ৩-৪ মিনিট ভাল করে মেখে নিন। ছানা যেন একেবারে মসৃণ ও নরম হয়। নন-স্টিক কড়াইয়ে আধ টেবিল চামচ ঘি গরম করুন। তাতে মাখানো ছানা এবং এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দিন। মাঝারি আঁচে সব উপকরণ একসঙ্গে নাড়তে থাকুন। মিশ্রণটি কড়াইয়ের গা ছেড়ে আসতে শুরু করলে বুঝবেন পাক তৈরি হচ্ছে। তবে বেশি সময় ধরে জ্বাল দেবেন না। তাতে ছানা শক্ত হয়ে যেতে পারে। মিশ্রণটি হালকা আঠালো অবস্থায় থাকতেই গ্যাস বন্ধ করে নামিয়ে নিন। মিশ্রণটি কিছুটা ঠান্ডা হলে হাতের তালুতে সামান্য ঘি মাখিয়ে পছন্দমতো সন্দেশের আকার দিন। উপর থেকে ছড়িয়ে দিন পেস্তা কুচি। তৈরি হয়ে গেল বাড়িতে বানানো সুস্বাদু সুগার ফ্রি ছানার মিষ্টি।

মহাষ্টমীতে বারাকপুর রামকৃষ্ণ মিশনে ৫০ কুমারীর পুজো, আদ্যাপীঠেও ভক্তদের ঢল

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম

ঠাকুর দেখতে গিয়ে আর ফেরা হল না, দুর্গাপুরে বাইক দুর্ঘটনায় মৃত নাবালক-সহ ২

টাইগার শ্রফের উপর গুলি-হামলার ঘটনায় রাজস্থান থেকে গ্রেফতার ৫ অভিযুক্ত

নবমীর রাতে বন্ধুদের সঙ্গে হবে পার্টি! স্টার্টারে ট্রাই করুন মহারাষ্ট্রের চিকেন সুক্কা

রবিবার রাতে অভব্য আচরণের দায়ে গ্রেফতার ৬১ জন, ট্রাফিক নিয়মভঙ্গে দায়ের ৮৩৩ মামলা

গভীর রাতে ফুলিয়ায় সিপিএমের বুকস্টলে হামলা! আগুন লাগানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য

নবরাত্রিতে দেবী দর্শন করে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, স্করপিওতে ট্রাকের ধাক্কায় মৃত ৪

যুদ্ধের মহড়া চলাকালীন কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪ সেনা, আহত ৩৯

অষ্টমীর আনন্দ মাটি করবে বৃষ্টি? জেনে নিন কেমন থাকবে দুই বঙ্গের আবহাওয়া

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

নবরাত্রিতে নিরামিষ খাবার অর্ডার করে মিলল চিকেন বিরিয়ানি, খাওয়া ছেড়েছে মেয়ে অভিযোগ পরিবারের

জোর হাত করে চাইলেন মুক্তি, দেবী দুর্গার সামনে ফের কেঁদে ভাসালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু