ঠাকুর দেখতে গিয়ে আর ফেরা হল না, দুর্গাপুরে বাইক দুর্ঘটনায় মৃত নাবালক-সহ ২

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর আনন্দ মুহূর্তে পরিণত হল বিষাদে। মণ্ডপে মণ্ডপে যখন উৎসবের আমেজ, ঠাকুর দেখার আনন্দে রাস্তায় বেরিয়েছেন অসংখ্য মানুষ, ঠিক সেই সময়ই দুর্গাপুরের রাস্তায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারাল ১৬ বছরের কিশোর-সহ দুই বাইক আরোহী। গুরুতর আহত হয়েছেন আরও দু’জন। উৎসবের রাতে এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।  

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে দুর্গাপুর থানার অন্তর্গত কুমারমঙ্গলম পার্কের কাছে দুর্ঘটনাটি ঘটে। ঠাকুর দেখতে বেরিয়েছিলেন চারজন। কুমারমঙ্গলম পার্কের দিক থেকে আই সেক্টর মোড়ের রাস্তা ধরে যাওয়ার সময় দুটি বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা  এতটাই জোরালো ছিল যে চারজনই গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে হাত লাগান। আহতদের উদ্ধার করে প্রথমে দুর্গাপুর ইস্পাত কারখানার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ১৬ বছরের কিশোর অনির্বাণ চক্রবর্তীর(১৬)। দুর্গাপুরের ৫৪ ফুট এলাকার বাসিন্দা ছিল সে। অন্যদিকে, আহত বাকি তিনজনকে পরবর্তীতে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসকরা সাহিল শর্মা (২২)-কে মৃত বলে ঘোষণা করেন। তাঁর বাড়ি দুর্গাপুরের বেনাচিতিতে। বাকি দু’জনের শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন: রবিবার রাতে অভব্য আচরণের দায়ে গ্রেফতার ৬১ জন, ট্রাফিক নিয়মভঙ্গে দায়ের ৮৩৩ মামলা

পুজোর মরশুমে দুই তরতাজা প্রাণের এমন আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ স্থানীয় বাসিন্দারা। যে রাতে আনন্দ আর উৎসবের রঙে শহর সেজে উঠেছিল, সেই রাতেই দুর্ঘটনার জেরে নিভে গেল দুটি প্রাণ। বিশেষ করে মাত্র ১৬ বছরের অনির্বাণের মৃত্যুতে শোকের আবহ আরও গভীর হয়েছে। ঠিক কী কারণে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হল, তা খতিয়ে দেখছে দুর্গাপুর থানার পুলিশ। তবে পুজোর রাতে এই দুর্ঘটনা ফের একবার পথ নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। 

 

মহাষ্টমীতে বারাকপুর রামকৃষ্ণ মিশনে ৫০ কুমারীর পুজো, আদ্যাপীঠেও ভক্তদের ঢল

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম

পুজোয় মিষ্টিমুখে চিনির ভয়? মাত্র কয়েকটি উপকরণে বাড়িতেই বানান সুগার ফ্রি সন্দেশ

টাইগার শ্রফের উপর গুলি-হামলার ঘটনায় রাজস্থান থেকে গ্রেফতার ৫ অভিযুক্ত

নবমীর রাতে বন্ধুদের সঙ্গে হবে পার্টি! স্টার্টারে ট্রাই করুন মহারাষ্ট্রের চিকেন সুক্কা

রবিবার রাতে অভব্য আচরণের দায়ে গ্রেফতার ৬১ জন, ট্রাফিক নিয়মভঙ্গে দায়ের ৮৩৩ মামলা

গভীর রাতে ফুলিয়ায় সিপিএমের বুকস্টলে হামলা! আগুন লাগানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য

নবরাত্রিতে দেবী দর্শন করে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, স্করপিওতে ট্রাকের ধাক্কায় মৃত ৪

যুদ্ধের মহড়া চলাকালীন কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪ সেনা, আহত ৩৯

অষ্টমীর আনন্দ মাটি করবে বৃষ্টি? জেনে নিন কেমন থাকবে দুই বঙ্গের আবহাওয়া

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

ঠাকুর দেখতে গিয়ে আর ফেরা হল না, দুর্গাপুরে বাইক দুর্ঘটনায় মৃত নাবালক-সহ ২

নবরাত্রিতে নিরামিষ খাবার অর্ডার করে মিলল চিকেন বিরিয়ানি, খাওয়া ছেড়েছে মেয়ে অভিযোগ পরিবারের

জোর হাত করে চাইলেন মুক্তি, দেবী দুর্গার সামনে ফের কেঁদে ভাসালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়