নবরাত্রিতে দেবী দর্শন করে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, স্করপিওতে ট্রাকের ধাক্কায় মৃত ৪

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহের শুরুতেই মর্মান্তিক ঘটনা। নবরাত্রিতে দেবী দর্শন করে বাড়ি ফেরার পথেই নেমে এল বিপর্যয়।  প্রয়াগরাজ-বারাণসী হাইওয়েতে দাঁড়িয়ে থাকা একটি স্করপিও গাড়িতে পিছন থেকে সজোরে ধাক্কা  মারে দ্রুতগতির ট্রাক। ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চার জন। গুরুতর জখম হয়েছেন আরও চার জন। 

সোমবার (১৯ অক্টোবর)  সকালে উত্তরপ্রদেশের বারাণসীর মির্জামুরাদ এলাকার রূপাপুর ওভারব্রিজে ঘটেছে এই দুর্ঘটনা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, নবরাত্রি উপলক্ষে তাঁরা মির্জাপুরের বিন্ধ্যাচল ধামে মা বিন্ধ্যবাসিনীর দর্শন করতে গিয়েছিলেন। সেখান থেকে বারাণসীতে ফেরার পথে সোমবার ভোরে রূপাপুর ওভারব্রিজে গাড়ি থামান তাঁরা।  অভিযোগ, ঠিক সেই সময় প্রয়াগরাজের দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক পিছন থেকে স্করপিওটিকে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।  দুর্ঘটনার পর রাস্তায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। গ্যাস কাটার ব্যবহার করে ভেতরে আটকা থাকা ব্যক্তিদের উদ্ধার করা হয়। দুর্ঘটনায় আমান যাদব, গোলু ও অলোক মিশ্রের মৃত্যু হয়েছে। মৃত চতুর্থ  ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।  

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্থানীয়দের সাহায্যে উদ্ধারকাজ চালানো হয়। মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গিয়েছিলেন বলে প্রাথমিক রিপোর্টে দাবি করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ। নবরাত্রিতে দেবী দর্শন সেরে ফেরার পথে এমন মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।  

টাইগার শ্রফের উপর গুলি-হামলার ঘটনায় রাজস্থান থেকে গ্রেফতার ৩ অভিযুক্ত

নবমীর রাতে বন্ধুদের সঙ্গে হবে পার্টি! স্টার্টারে ট্রাই করুন মহারাষ্ট্রের চিকেন সুক্কা

রবিবার রাতে অভব্য আচরণের দায়ে গ্রেফতার ৬১ জন, ট্রাফিক নিয়মভঙ্গে দায়ের ৮৩৩ মামলা

গভীর রাতে ফুলিয়ায় সিপিএমের বুকস্টলে হামলা! আগুন লাগানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য

‘আসল অপরাধীদের দিকে নজর দিন’, টাইগার শ্রফের উপরে হামলায় ফড়নবিশ সরকারকে নিশানা অভিজিৎ দীপকে-র

নবরাত্রিতে নিরামিষ খাবার অর্ডার করে মিলল চিকেন বিরিয়ানি, খাওয়া ছেড়েছে মেয়ে অভিযোগ পরিবারের

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, ৩ অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের

জোর হাত করে চাইলেন মুক্তি, দেবী দুর্গার সামনে ফের কেঁদে ভাসালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

যুদ্ধের মহড়া চলাকালীন কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪ সেনা, আহত ৩৯

অষ্টমীর আনন্দ মাটি করবে বৃষ্টি? জেনে নিন কেমন থাকবে দুই বঙ্গের আবহাওয়া

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

নবরাত্রিতে দেবী দর্শন করে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, স্করপিওতে ট্রাকের ধাক্কায় মৃত ৪

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?