একবার খেলে আবারও চাইবেন ! মহলয়ার আড্ডায় হোক চিকেনের সুস্বাদু এই স্ন্যাকস

Share:

নিজস্ব প্রতিনিধি : আসছে মহালয়া। আর বেশি সময় নেই। মহালয়া হল পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা, আক্ষরিক অর্থে এইদিন থেকেই দুর্গা পুজোর শুরু। ভাবছেন মহালয়ার দিন আড্ডায় কী বানাবেন! অনেকেই মহালয়ার দিনটিকে আরও বেশি উপভোগ করতে ‘গেট টুগেদারে’র আয়োজন করে। এছাড়াও অতিথিদের আনাগোনা লেগেই থাকে। সকলে মিলে মহলয়ার আড্ডা আরও বেশি জমজমাট করতে বানিয়ে নিন মজাদার এই স্ন্যাকসটি। হেঁশেলে আনুন ‘গ্রিন চিকেন মশালা’। মহলয়ার আড্ডায় কম সময়ে চটপট বানিয়ে নিন সুস্বাদু এই স্ন্যাকস। জেনে নিন তৈরির রেসিপি।

উপকরণ : ৫০০ গ্রাম মুরগির মাংস, ৩ টে পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, পুদিনা পাতা, টকদই, গরম মশলা গুঁড়ো, লবন ও সর্ষের তেল

প্রণালী : প্রথমে মশলা পিষে নিতে হবে। কাঁচা লঙ্কা, ধনেপাতা, পুদিনা পাতা ও টকদই মিক্সিতে পিষে নিন। এটি আপনি শিল নোড়ায় অথবা মিক্সিতেও করতে পারেন।

এবার কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নিয়ে মাংস দিয়ে দিন। ঢাকনা দিয়ে চাপা দিয়ে  রাখুন। কিছুটা রান্না হতে দিন। এরপর কিছুটা গরম মশলা ভাল করে মিশিয়ে আবার ঢাকা দিয়ে দিন। এরপর আদা-রসুন বাটা দিয়ে নেড়েচেড়ে ২ মিনিটের জন্য রান্না করুন।

এবার লবন ও দইয়ের পেস্টটা দিয়ে ভালভাবে মিশিয়ে কম আঁচে ৫ মিনিট ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিন। ঢাকা খুলে নেড়েচেড়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে ২-৩ মিনিট রান্না করে নিন। গ্রেভি ভাল করে কষিয়ে নিন যাতে মশলা চিকেনের গায়ে লেগে থাকে।

এরপর একটি তাওয়ার ঘি ব্রাশ করে তার উপর মাংসের টুকরোগুলো রেখে এপিঠ-ওপিঠ করে সেঁকে নিন ভাল করে। এবার উপরে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই রেডি ‘গ্রিন চিকেন মশালা’।  চিলি সস ও লেবুর রস ছড়িয়ে পরিবেশন করতে পারেন।  

মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধ, ইরানের সামরিক ঘাঁটিতে হামলা শুরু মার্কিন সেনার

হজম থেকে ব্যথার উপশম, খাবারে এক চিমটে হিং দিলেই কেল্লাফতে!

রাজ্যে তিনদিন ডেঙ্গু বিরোধী অভিযানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

নদীভাঙনের জেরে বন্ধ মালদহের ৯টি প্রাথমিক বিদ্যালয়, চিন্তায় ঘুম উড়ল অভিভাবকদের

সাপ ধরতে গিয়ে সাপের ছোবলেই মৃত্যু হল সাপুড়ে’র, চাঞ্চল্যকর ঘটনা মেদিনীপুরে

‘শিগগিরই দেখা হবে আশা করছি’, বোয়িং কেনায় তারেককে ধন্যবাদ জানালেন ট্রাম্প

ক্যামাক স্ট্রিট কাণ্ডে সাড়ে পাঁচ ঘন্টা জেরার পর ক্ষোভে ফেটে পড়লেন অভিষেক

‘বিনামূল্যে মদ দিতেই হবে,’ আজব দাবিতে দোকানে ভাঙচুর চালাল মদ্যপরা

আফগানিস্তানের বিরুদ্ধে T-20 সিরিজে ফিরলেন বুমরাহ, ব্রাত্য হার্দিক

‘খুব শিগগিরই জঙ্গিরা তোমাকে খুন করবে’, হুমকি চিঠি কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানকে

পিছু ছাড়বে না, আজ রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় জারি কমলা সতর্কতা

বোনকে নিয়ে পালানোর ‘সবক’, ৩৭ সেকেন্ডে ৮৩ বার ছুরির আঘাতে ভগ্নিপতিকে ফালাফালা করল শ্যালকরা

মমতাপন্থী তৃণমূল সাংসদ মহুয়াকে পুলিশি নিরাপত্তা দিতে নির্দেশ হাইকোর্টের

বরখাস্ত হওয়ার ভয়ে আগেভাগেই ইস্তফা দিলেন পাকিস্তানের প্রধান নির্বাচক