বাড়িতেই বানান বিদেশী পদ মেক্সিকান রাইস

Share:

নিজস্ব প্রতিনিধি : খাদ্যরসিক হওয়ার পাশপাশি বাঙালির ঝুলিতে রয়েছে আরও একটি তকমা “ভেতো বাঙালি”। লাঞ্চে (Lunch) অথবা ডিনারে (Dinner) দিনের শেষে বাঙালির পাতে একটু ভাত নাহলেই নয়। সপ্তাহের বাকি ৬ দিন রকমারি সবজি মাছ দিয়ে ভাত যেমন দুপুরে আমাদের চাইই চাই তেমনই রবিবারের দুপুর মানেই বাঙালির পাতে ভাতের সঙ্গে থাকে খাসির মাংস। পাশপাশি ফ্রায়েড রাইস এবং বিরিয়ানিও বাঙালির অন্যতম পছন্দের খাবার কিন্তু কখনও কী খেয়ে দেখেছেন মেক্সিকান রাইস। তাহলে রবিবারের (Sunday) দুপুরে বিদেশি এই পদ মেক্সিকান রাইস (Mexican rice) বানিয়ে চমকে দিন আপনার পরিবারকে।

উপকরণ

১. পরিমাণমতো তেল

২. রসুন কুচি

৩. পেঁয়াজ কুচি

৪. সেদ্ধ মটরশুঁটি

৫. রাজমা

৬. জিরার গুঁড়ো

৭. লাল মরিচের গুঁড়ো

৮. ক্যাপসিকাম কুচি

৯. চিলি ফ্লেক্স

১০. টমেটো সস

১১. স্বাদমতো লবণ

১২. ইতালিয়ান হার্বস

১৩. চাল

১৪. ধনেপাতা কুচি

১৫. পরিমাণমতো পানি

প্রণালী

প্রথমে চাল ধুয়ে সেদ্ধ করে নিতে হবে। চাল সেদ্ধ হয়ে গেলে ফ্যান ঝরিয়ে একটা পাত্রে মিলে দিয়ে ঝরঝরে করে নিন। এবার গ্যাসে সসপ্যান বসিয়ে তেল গরম করুন। তেল গরম হয়ে গেলে এতে এক এক করে রসুন কুচি, পেঁয়াজ কুচি, সেদ্ধ মটর শুঁটি, রাজমা, ক্যাপসিকাম কুচি, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, চিলি ফ্লেক্স, টমেটো সস, টমেটো পেস্ট, লবণ, ইতালিয়ান হার্বস ও ধনেপাতা কুচি দিয়ে ভেজে নিন। এবার ভাজা সবজির সঙ্গে সেদ্ধচাল দিয়ে দিন। এবার আবার একটু নেড়ে নিতে হবে। সবটা ভাল করে মিশে গেলে গ্যাস বন্ধ করে নামিয়ে নিন। তৈরী হয়ে যাবে মেক্সিকান রাইস বোল।

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

মাটির প্রতিমা নয়, নিজের মেয়েকেই লক্ষ্মী রূপে পুজো কৃষ্ণগঞ্জের দম্পতির

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে

প্রতিপক্ষকে ‘দেখে নেওয়ার হুমকি’ দিয়ে ফের বিতর্কে জড়ালেন নেইমার