এভাবে একবার বানিয়ে দেখুন চিংড়ির মালাইকারি, চেটেপুটে খাবে সকলে

Share:

নিজস্ব প্রতিনিধি : বাঙালির অন্যতম জনপ্রিয় রেসিপি হল চিংড়ি। এই রেসিপিটি বিশেষ উপলক্ষ্য যেমন বিবাহ এবং জন্মদিন থেকে শুরু করে পারিবারিক অনুষ্ঠানে বা প্রিয়জনের সাথে চিংড়ির সঙ্গে গরম ভাত খাওয়ার চল রয়েছে। তবে এবার মালাইকারি বানিয়ে ফেলুন একেবারে ভিন্ন স্বাদে। বুড়ো থেকে বাচ্চা চেটেপুটে খাবে সকলে। জেনে নিন বানাবেন কীভাবে।

উপকরণ : গলদা চিংড়ি ৫০০ গ্রাম, গন্ধরাজ লেবুর রস, নারকেল দুধ, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা, পাতিলেবুর রস, গরম মশলা, সাদা তেল, গন্ধরাজ লেবুর খোসা, লবন, তেল, গন্ধরাজ লেবুর পাতা, লঙ্কা গুঁড়ো।

প্রণালী : প্রথমে চিংড়িমাছগুলি ভাল করে পরিষ্কার করে ছাড়িয়ে ধুয়ে নিতে হবে। এবার একটি পাত্রে মাছগুলি নিয়ে তার সঙ্গে পাতিলেবুর রস, লবন দিয়ে ম্যারিনেট করে রাখুন ৩০ মিনিট।

এবার একটি প্যানে তেল গরম করে সেদ্ধ করা পেঁয়াজ বাটা ও রসুন বাটা দিয়ে ভাল করে কষিয়ে নিন। এর মধ্যে চিংড়ি মাছগুলো সেদ্ধ করতে দিন লো ফ্লেমে।

মাছগুলো ভাল করে সেদ্ধ হলে, লাল রঙ হয়ে এলে এর সঙ্গে গন্ধরাজ লেবুর রস, গন্ধরাজ লেবুর সবুজ খোসা কুচি, লবন দিতে হবে। কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এরপর ফুটে উঠলে নারকেলের দুধ আর লঙ্কা গুড়ো দিয়ে ভাল করে নাড়াচাড়া করে নিতে হবে।

মনে রাখা প্রয়োজন নামানোর আগে গন্ধরাজ পাতা ছড়িয়ে দিন। এরপর গ্যাসের আঁচ বন্ধ করে প্যানটি ঢাকা দিয়ে রাখতে হবে কয়েক মিনিট। ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে খুব সন্দর গন্ধ বেরোবে। এবার ভাতের সঙ্গে পরিবেশন করুন গন্ধরাজ মালাই চিংড়ি।

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ

যোগ দিবসের আগে পুরুলিয়ায় অনুশীলন করলেন জেলাশাসক