ভালবাসা দিবসে পাতে হোক মুরগির মাংসের ভুনা খিচুড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি : খিচুড়িকে নিয়ে বাঙালির ‘এক্সপিরিমেন্ট’ করা চিরকালের স্বভাব। নিত্যনতুন স্টাইলে খিচুড়ির পদ থেকে মন সরে না ভোজনরসিকদের। কেবল বৃষ্টিভেজা দিন নয়, খিচুড়ি খাবার জন্য চাই একটা ছোট্ট অজুহাত। আজ আবার হল ভালবাসা দিবস। এইদিনে খিচুড়ি পাতে থাকলে মন্দ হয় না। তাই কম সময়ে বানিয়ে নিন ভুনা খিচুড়ি। এর সঙ্গে থাকুক মুরগির মাংসের ছোঁয়া। স্বাদবদলও হবে, আবার মনও ভরবে।

উপকরণ : পোলাওয়ের চাল ৩ কাপ, ৫০০-৬০০ গ্রাম  মুরগির মাংস, পিয়াজ কুচি, দুই কাপ মুসর ডাল ও মুগ ডাল, ১০টি লবঙ্গ, ২ টুকরো দারচিনি, ৫ টি এলাচ, ১ টি তেজপাতা, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, জিরে গুঁড়ো দেড় চা চামচ, হলুদ গুঁড়ো ১ টেবিল চামচ, ধনে গুঁড়ো ১ চা চামচ,গোটা জিরে, কাঁচা লঙ্কা, লবন ও চিনি

প্রণালী : একটি প্যানে ৩-৪ টেবিল চামচের মত তেল দিয়ে গরম মশলা(১০টি লবঙ্গ, ৫ টি এলাচ, ২ টুকরো দারুচিনি, তেজপাতা ১টি)ফোড়ন দিন। এবার পিয়াজ কুঁচি দিয়ে লাল করে ভেজে নেবেন। এতে ১ টেবিল চামচ আদাবাটা, ১ টেবিল চামচ রসুনবাটা, দেড় চা চামচ জিরে গুঁড়ো, ১ টেবিল চামচের মতো হলুদগুঁড়ো, ১ চা চামচ ধনে গুঁড়ো, দেড় চা চামচের মতো লঙ্কাগুঁড়ো দিয়ে কষিয়ে নেবেন।তেল ছেড়ে এলে স্বাদমত লবন দিয়ে মুরগির মাংস দিয়ে কষিয়ে নেবেন। নেড়েচেড়ে নিন ভাল করে। হালকা সেদ্ধ হতে দিন।

আরও পড়ুন: প্রেমিকা আইসক্রিম লাভার? নামমাত্র উপকরণ দিয়ে মন জয় করুন

এবার পোলাওয়ের চাল, মুসর ডাল ও মুগ ডাল(মুগ ডাল ভেজে নিতে হবে)দিয়ে ভেজে নেবেন।এরপর মাংসের মধ্যে চালগুলো দিয়ে দিন। ওর মধ্যে এবার ৮ কাপ গরম জল এবং হাফ কাপ দুধ দিয়ে দেবেন।কিছুক্ষণ ঢেকে রাখবেন।এবার ৫-৬ টি কাঁচালঙ্কা দিয়ে ৪-৫ চা চামচ পরিমাণ ঘি দেবেন। খিচুরি আধ ঘণ্টার জন্য দমে দিয়ে মাঝে মাঝে একটু নেড়ে দেবেন। সবশেষে আঁচ নিভিয়ে ১০ মিনিট অপেক্ষা করে নামিয়ে পরিবেশন করুন মুরগির মাংসের ভুনা খিচুড়ি।

পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনকে ঘিরে উত্তপ্ত ইসলামপুর, লাঠিচার্জ পুলিশের

‘নিখুঁতভাবে এসআইআর হলে আরও ৩০ লক্ষ নাম বাদ পড়ত’, দাবি শমীকের

‘অনুুপ্রবেশকারীদের ভোটার কার্ড দিয়েছিল তৃণমূল,’ শহরে এসে বললেন স্মৃতি ইরানি

ধনতেরাসের আগে অনেকটা সস্তা হল সোনা-রুপো! কলকাতায় আজকের দর কত?

বিকেলের জলখাবারে বানিয়ে ফেলুন মুচমুচে মাশরুম কোফতা, রইল সহজ রেসিপি

‘ছুটি নয়, দরকার টাকা’, কলকাতা পুরসভার সিদ্ধান্তে ক্ষুব্ধ স্বাস্থ্যকর্মীরা

রোহতাং-এ চা-ম্যাগি বিক্রি করে দৈনিক আয় প্রায় ১৫ হাজার, নেট দুনিয়ায় ঝড় তুললেন যুবক

‘প্রতিবাদের নামে কোনও জায়গা দখল করে রাখা যায় না,’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

রাজ্যে কবে থেকে পড়বে শীত, দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ওমানের কাছে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলা, নিহত এক নাবিক

মাউন্ট এভারেস্টের কাছে দুই হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষ, মৃত এক ভারতীয়

ইউরোপের একাধিক দেশের সুপারমার্কেটে সাইবার হানা! নষ্ট হচ্ছে টন টন খাবার

ভারত-নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে ছিটকে গেলেন কিউয়ি তারকা ব্যাটার

চোট সারিয়ে কবে মাঠে ফিরবেন হার্দিক? বড় আপডেট দিলেন অধিনায়ক শুভমন গিল