আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর আফ্রিকার মুসলিম রাষ্ট্র আলজেরিয়ার সংসদের নিম্ন কক্ষের অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন খালিদা বউফেদেশ। তিনিই হলেন প্রথম মহিলা যিনি এই গুরুত্বপূর্ণ পদে আসীন হলেন। পেশায় অ্যালার্জি বিশেষজ্ঞ খালিদা ক্ষমতাসীন ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের (এফএলএন) কেন্দ্রীয় কমিটির সদস্য। গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) নবগঠিত সংসদের প্রথম অধিবেশনেই অধ্যক্ষ পদে নির্বাচিত হন খালিদা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মুসলিম প্রধান রাষ্ট্র হলেও রক্ষণশীলতা থেকে বেরিয়ে এসে যেভাবে মহিলাদের গুরুত্ব দেওয়ার পথে হাঁটছে আলজেরিয়ার রাজনৈতিক দলগুলো, তা ভবিষ্যতে মেয়েদের ক্ষমতায়নের পথ আরও মসৃণ করবে।

গত ২ জুলাই আলজেরিয়ার সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। যদিও ওই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল দেশটির ইতিহাসে সর্বনিম্ন। মাত্র ২১ শতাংশ। ৪০৭ আসন বিশিষ্ট জাতীয় পরিষদে ৯১টি আসন জিতে সবচেয়ে বড় দল হিসেবে আত্মপ্রকাশ করে এফএলএন। ৪০৭ সদস্যের মধ্যে মহিলা রয়েছেন মাত্র ২৫ জন। যা মোট আসনের প্রায় ৬ শতাংশ। এর আগে গঠিত পার্লামেন্টে মহিলা সদস্য ছিলেন ৩৮ জন। আর ২০১৭ সালের নির্বাচনে মহিলাদের জন্য সংরক্ষণ ব্যবস্থা চালু থাকায় ১১৮ জন নির্বাচিত হয়েছিলেন।

১৯৮২ সালে জন্মগ্রহণকারী খালিদা ২০০৮ সালে চিকি‍ৎসা বিজ্ঞানে স্নাতক হন। পরে ২০১৯ সালে অ্যালার্জি বিষয়ে বিশেষ ডিগ্রি অর্জন করেন। ৪৪ বছর বয়সী খালিদা সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে রাজধানী আলজেরিয়ার্স থেকে এফএলএন প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন খালিদা বউফেদেশ। দীর্ঘদিন ধরে স্থানীয় সরকার প্রশাসনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছিলেন। তবে জাতীয় রাজনীতিতে এই প্রথম পা রাখলেন।

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

ডাক্তার সেজে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি, ‘জিন জাদুর’ নাম করে ভূতুড়ে চিকিৎসার পর্দাফাঁস 

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে মেট্রো সফর বিজয়ের, মুখ্যমন্ত্রীকে দেখতে উপচে পড়ল ভিড়

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘ম্যাজিস্ট্রেটই গুলি চালানোর নির্দেশ দিতে পারেন’, রাহুলের ‘জ্ঞান’ নিয়ে খোঁচা জিতেন্দ্র’র

জিটিএ-র দায়িত্বে বিমল-রোশন! মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাড়ছে জল্পনা

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির