প্রতিদিনের একঘেয়ে রান্নায় বদল আনুন, ঘরেই বানান ধাবা-স্টাইল পনির ভুর্জি

Share:

নিজস্ব প্রতিনিধি: রোজকার দুপুরের পাতে ডাল, ভাত, আলু বা একই ধরনের তরকারি দেখতে দেখতে একঘেয়েমি আসতেই পারে। অথচ রান্নাঘরে খুব বেশি সময় না দিয়েই যদি একটু ঝালঝাল, মশলাদার এবং সুস্বাদু কিছু বানানো যায়, তাহলে মন্দ কী। এমনই একটি সহজ পদ হল পনির ভুর্জি। নরম পনিরের সঙ্গে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এবং ক্যাপসিকামের মশলাদার মেলবন্ধন এই পদকে করে তোলে বেশ জমজমাট।

বিশেষ করে ধাবার মতো স্বাদ আনতে কয়েকটি উপকরণের ব্যবহারই বদলে দিতে পারে গোটা পদের স্বাদ। মাখন বা ঘি, কসুরি মেথি এবং সামান্য পাভভাজি বা কিচেন কিং মশলার ব্যবহার পনির ভুর্জিতে এনে দেয় দারুণ ঘ্রাণ ও স্বাদ। আবার রান্নার শেষে সামান্য দুধ বা ফ্রেশ ক্রিম মেশালে পনির ভুর্জি শুকনো না হয়ে থাকে নরম ও রসালো। রুটি, পরোটা, নান কিংবা পুরির সঙ্গে এই পদ দিব্যি মানিয়ে যায়।

উপকরণ

•পনির — ২৫০ গ্রাম, ঝুরো করে নেওয়া

• পেঁয়াজ — ২টি, কুচি করে কাটা 

• টমেটো — ২টি, কুচি করে কাটা 

• ক্যাপসিকাম — আধখানা, কুচি করে কাটা 

• কাঁচা লঙ্কা — ২টি, কুচি করে কাটা 

• আদা-রসুন বাটা — ১ চা চামচ

• মাখন বা ঘি — ২ টেবিল চামচ

• তেল — ১ টেবিল চামচ

• জিরে — আধ চা চামচ

• হলুদ গুঁড়ো — আধ চা চামচ

• লঙ্কা গুঁড়ো — ১ চা চামচ

• ধনে গুঁড়ো — ১ চা চামচ

• গরম মশলা — আধ চা চামচ

• পাভভাজি মশলা বা কিচেন কিং মশলা — আধ চা চামচ

• কসুরি মেথি — ১ চা চামচ

• দুধ বা ফ্রেশ ক্রিম — ২ টেবিল চামচ

• ধনেপাতা — প্রয়োজনমতো

• নুন — স্বাদমতো

প্রণালী

প্রথমে কড়াইয়ে তেল ও মাখন বা ঘি গরম করুন। তেল মেশানোর ফলে মাখন সহজে পুড়ে যাবে না। এবার জিরে দিয়ে ফোড়ন দিন। জিরে ফুটতে শুরু করলে কুচি করে রাখা পেঁয়াজ ও কাঁচা লঙ্কা দিয়ে মাঝারি আঁচে ২-৩ মিনিট ভাজুন। পেঁয়াজ হালকা গোলাপি হয়ে এলে আদা-রসুন বাটা দিয়ে আরও এক মিনিট নাড়ুন। এরপর কুচি করা ক্যাপসিকাম ও টমেটো দিয়ে সামান্য নুন ছড়িয়ে দিন। ঢাকনা দিয়ে ২-৩ মিনিট রান্না করুন, যাতে টমেটো নরম হয়ে আসে এবং মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। এবার আঁচ কমিয়ে হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো এবং পাওভাজি মশলা বা কিচেন কিং মশলা দিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলে ২ টেবিল চামচ দুধ বা ফ্রেশ ক্রিম দিয়ে ভালভাবে মিশিয়ে নিন। এই ধাপটিই ভুর্জিকে নরম ও রসালো রাখতে সাহায্য করবে। এরপর ঝুরো করে রাখা পনির দিয়ে স্বাদমতো নুন মেশান। খুব বেশি নাড়াচাড়া না করে হালকা হাতে মশলার সঙ্গে পনির মিশিয়ে নিন। পনির দেওয়ার পর ২-৩ মিনিটের বেশি রান্না করবেন না। বেশি সময় রান্না করলে পনির শক্ত ও রাবারের মতো হয়ে যেতে পারে। সবশেষে গরম মশলা, হাতের তালুতে ঘষে নেওয়া কসুরি মেথি এবং কুচি ধনেপাতা ছড়িয়ে দিয়ে ভালভাবে মিশিয়ে গ্যাস বন্ধ করে দিন। গরম গরম ধাবা-স্টাইল পনির ভুর্জি পরিবেশন করুন রুটি, পরোটা, নান কিংবা পুরির সঙ্গে।

অবৈধ টোটো-অটোর দাপটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, নদিয়ায় চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা বিপাকে

বাড়ি ফেরা হল না, নিষিদ্ধ চিনা মাঞ্জা সুতোয় গলা কেটে ফালাফালা প্রাক্তন সেনাকর্মীর

জঙ্গি যোগে বন্দি তিহাড়ে, মুক্তি চেয়ে ট্রাম্পের দ্বারস্থ মার্কিন নাগরিকের পরিজন

উৎসবের মুখে স্বস্তি যোগ্য শিক্ষকদের, সুুপ্রিম নির্দেশে ৩১ মে পর্যন্ত চাকরি বহাল

মাগুরার আট বছরের শিশুর ধর্ষণ-হত্যা মামলায় দিদির শ্বশুরের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট

নন্দীগ্রামবাসীদের জন্য বড় উপহার, আইটিআই তৈরির ঘোষণা শুভেন্দুর

‘নেপাল সীমান্তে পৌঁছনটা যুদ্ধ জয়ের মতো ছিল’, বিপর্যয় কাটিয়ে দেশে ফিরলেন মানসী

হরমুজে প্রণালিতে ভয়াবহ অগ্নিকাণ্ড! জল মাইনে ধাক্কা সুপারট্যাঙ্কারের, কড়া হুঁশিয়ারি ইরানের

‘তৃণমূল আমলে ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়েছিল,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

দিল্লিতে ফিরল নির্ভয়ার স্মৃতি, বাসের মধ্যে গণধর্ষণের শিকার নাবালিকা ছাত্রী

Nepal Flash Flood: ‘নিখোঁজদের উদ্ধারের আপ্রাণ চেষ্টা চলছে,’ জানালেন চিনের প্রেসিডেন্ট জিনপিং

ক্যামাক স্ট্রিট কাণ্ডে হাজিরা এড়ালেন কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন

নেপালের বিপর্যয়ে নিখোঁজ মাদ্রাজ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ভি শিবজ্ঞানম

‘বেশি চিকেনের পিস নিয়েছিস কেন?’ বচসা থেকে বন্ধুকে খুনের অভিযোগ