অসময়ে বৃষ্টির দিনে গরম ভাতের সঙ্গে পাতে থাকুক কলাপাতায় মৌরলা চচ্চড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি: রোজ মাংস, ডিম বা বড় মাছ খেতে ভালো লাগছে না। দরকার একটু স্বাদ বদলের। আবার ছোট মাছ হলেও বাড়িতে ধৈর্য ধরে বাছার সমস্যা। কি করা যায় ভেবে ভেবেই দিন ফুরিয়ে যাচ্ছে? এই সমস্যা সমাধানের রইল উপায়। গরম ভাতের সঙ্গে সহজে ঝামেলা ছাড়া বানিয়ে ফেলুন কলাপাতায় মৌরলা মাছের চচ্চড়ি। অসময়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শীত পড়ার আগে বৃষ্টির দিনে এই রান্না দিয়ে খাওয়া হয়ে যাবে এক থালা ভাত। রইল রেসিপি…

উপকরণ

মৌরলা মাছ ৫০০ গ্রাম

পেঁয়াজ কুচি ১ কাপ

পেঁয়াজ বাটা আধ কাপ

রসুন বাটা ২ টেবিল চামচ

টম্যাটো কুচি আধ কাপ

শুকনো লঙ্কা বাটা ১ টেবিল চামচ

হলুদ গুঁড়ো ১ চা চামচ

কাঁচালঙ্কা ২-৩টি

নুন

ধনেপাতা কুচি ২ টেবিল চামচ

আধ কাপ সর্ষের তেল

কলাপাতার টুকরো

পদ্ধতি

প্রথমে মৌরলা মাছ ভাল করে ধুয়ে নুন, হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন জল ঝরাতে।  এরপর একটি পাত্রে  পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, গুঁড়ো হলুদ, নুন, সর্ষের তেল, টম্যাটো কুচি, ধনেপাতা কুচি এবং চুনোমাছ ভাল করে  মাখিয়ে  রাখুন কিছুক্ষণ। এবার আগুনে কলাপাতা হালকা স্যেকে নিয়ে তার মধ্যে ওই মাছের মিশ্রণ ঢেলে  চারধার ভাল করে মুড়ে সুতো দিয়ে ভালো করে বেঁধে দিন। এবার গ্যাসে তাওয়া গরম করে তাতে অল্প করে তেল ব্রাশ করে  কলাপাতায় মোড়ানো মাছগুলো বসিয়ে দিন। খেয়াল রাখবেন আঁচ যেন  বেশি না হয়। এবার উপর থেকে ঢাকনা দিয়ে দিন।  ১০ মিনিট পর ঢাকনা খুলে উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে দিন। আধ ঘণ্টা ওই ভাবে  রান্না করুন। হয়ে গেলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন কলাপাতায় মৌরলা মাছের চচ্চড়ি।

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…

খালি পেটে চা কফি না ফলের রস? দিনের শুরুতে কোন খাবার শরীরের জন্য উপকারী