শীতকালে বাড়িতে বানিয়ে নিন ফুলকপির ২ রকমের বিশেষ পদ

Share:

নিজস্ব প্রতিনিধি : বাজারে গেলেই এখন দেখতে পাওয়া যায় বিভিন্ন ধরনের শীতকালিন সব্জির। বাধাকপি, ফুলকপি, সিম সহ একাধিক সব্জি এখন বাজারে সব দোকানে দোকানে দেখা যায়। বাড়িতে সকলেই এখন এই শীতকালিন সব্জি নিয়ে আসে ব্যাগ ভর্তি করে। প্রতিদিনের বাজারে দেখা যায় ফুলকপি । কিন্তু এক রকম খাবার প্রতিদিন ভাল লাগে না। তাই শীতে শুরুতেই জেনে নিন ফুলকপির কয়েকটি রেসিপি। বিভিন্ন স্বাদের রেসিপি বানিয়ে চমকে দিন পরিবারের সদস্যদের।

চিলি ফুলকপি
উপকরণ ফুলকপি: ১টি মাঝারি আকারের (ছোট টুকরো করে কাটা), ময়দা  ১/২ কাপ, কর্নফ্লাওয়ার ১/২ কাপ,  আদা-রসুন বাটা ও কুচি ১ চা চামচ, নুন ও গোলমরিচ গুঁড়ো স্বাদমতো, তেল, পেঁয়াজ ১টি, ক্যাপসিকাম ১টি আদা ও রসুন কুচি, কাঁচালঙ্কা ২-৩টি, সয়াসস, টমেটোসস, ভিনিগার, চিলিসস, কর্নফ্লাওয়ার।

প্রণালী প্রথমে ফুলকপির টুকরোগুলো গরম জলে সামান্য নুন দিয়ে হালকা ভাপিয়েনিতে হবে। ঝল ঝরিয়ে শুকনো করে তারমধ্যে ময়দা, কর্নফ্লাওয়ার, নুন, গোলমরিচ গুঁড়ো এবং আদা-রসুন বাটা দিয়ে একটি দিয়ে ভালো করে মাখিয়ে গরম তেলে ভেজে তুলতে হবে। মুচমুচে করে ভেজে তুলে নিন। ওই তেলে প্রথমে আদা ও রসুন কুচি দিয়ে হালকা ভাজতে হবে। এবার চৌক করে কাটা পেঁয়াজ ও কাঁচা লঙ্কা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। এবার ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে আরও ১ মিনিট ভাজতে হবে। এবার তারমধ্যে সয়া সস, টমেটো সস, চিলি সস, এবং ভিনিগার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অল্প জল দিয়ে নুন দিতে হবে। ফুটে উঠলে কর্নফ্লাওয়ারের গোলা মিশিয়ে গ্রেভি ঘন হয়ে এলে আঁচ কমিয়ে মানিয়ে নিন।

ফুলকপি চিংড়ি মাছের তরকারি

উপকরণ- চিংড়ি মাছ: ২৫০ গ্রাম, ফুলকপি: ১টি, আলু: ১, পেঁয়াজ কুচি ১টি মাঝারি, আদা-রসুন বাটা, টমেটো কুচি, হলুদগুঁড়ো, লঙ্কাগুঁড়ো, জিরাগুঁড়ো, ধনেগুঁড়ো, গরমমশলা গুঁড়ো, তেল, নুন ও চিনি স্বাদমতো, আস্ত গরমমশলা, তেজপাতা, ধনেপাতা কুচি।

প্রণালী- চিংড়িমাছ ভাল করে ধুয়ে পরিষ্কার করে সামান্য হলুদ ও নুন মাখিয়ে হালকা গরম তেলে সোনালী হওয়া পর্যন্ত ভেজে তুলে নিতে হবে। ফুলকপি ও আলু গরম জলে সামান্য নুন দিয়ে ভাপিয়ে নিন। এরপর ফুলকপি ও আলুর টুকরোগুলো সোনালী করে ভেজে তুলে রাখুন।

ওই তেলেই প্রথমে তেজপাতা ও আস্ত গরম মশলা ফোড়ন দিতে হবে।  পেঁয়াজ কুচি দিয়ে নরম ও সোনালী হওয়া পর্যন্ত ভাজুন। আদা-রসুন বাটা দিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষান। টমেটো কুচি দিয়ে নাড়তে হবে। এবার তারমধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো এবং ধনে গুঁড়ো সামান্য জল দিয়ে মিশিয়ে নাড়তে হবে। নুন ও চিনি দিয়ে রষতে হবে। মশলাটি তেল ছাড়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিন। এবার ভেজে রাখা ফুলকপি ও আলুর টুকরোগুলো দিয়ে কষান। পরিমাণমতো গরম জল দিয়ে ঢেকে দিন।  আলু ও ফুলকপি নরম হওয়া পর্যন্ত রান্না করুন। নামানোর আগে রগম মশলা গুড়ো ছড়িয়ে নামান।

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ