রেস্তোরাঁ স্টাইলের কাবাব বাড়িতেই বানিয়ে নিন

তবে শুধু রেস্তোরাঁতে কেন, বাড়িতেও বানিয়ে নিতে পারেন রেস্তোরাঁ স্টাইলের কাবাব। যেমন ধরুন পেশোয়ারি কাবাব। আজ জানাবো এই কাবাব বানানোর পদ্ধতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্ন্যাক্স হিসেবে কাবাব মোটামুটি সবাই খান। রেস্তোরাঁয় গেলেই প্রথমে চোখ পড়ে স্টার্টারের দিকে। আর তা যদি হয় ওই রেস্তোরাঁ স্পেশাল কাবাব তাহলে তো কথাই নেই। তবে শুধু রেস্তোরাঁতে কেন, বাড়িতেও বানিয়ে নিতে পারেন রেস্তোরাঁ স্টাইলের কাবাব। যেমন ধরুন পেশোয়ারি কাবাব। আজ জানাবো এই কাবাব বানানোর পদ্ধতি।

উপকরণ

মাংসের মিহি কিমা (মাটন, ল্যাম্ব বা চিকেন) (৫০০ গ্রাম)
মাঝারি পেঁয়াজ (২ টি)
মাঝারি টমেটো (২ টি)
কাচাঁলঙ্কা (৪-৫ টি)
ধনেপাতা (১ গোছা)
(মিহি কুচি করা)
আদা-রসুন বাটা (২ চা-চামচ)
বেসন (৩ টেবল চামচ)
লাল লঙ্কা গুঁড়ো (১ চা-চামচ)
হলুদ গুঁড়ো (আধ চ-চামচ)
ধনে গুঁড়ো (২ টেবিম চামচ)
কাবাব-চিনি গুঁড়ো (১ চা-চামচ)
নুন (স্বাদমতো)
ডিম (১টি)
তেল (ভাজার জন্য) (১কাপ)

প্রণালী

তেল ছাড়া বাকি সব উপকরণ কিমার সঙ্গে ভালভাবে মিশিয়ে ১ ঘণ্টা রেখে দিন। ওই মিশ্রণ থেকে ছোট বলের সাইজে ভাগ করে রাখুন। বলগুলো হাতের চাপ দিয়ে চ্যাপ্টা টিকিয়ার আকারে গড়ে নিন। ভারী লোহার তাওয়াতে তেল গরম করে কাবাবগুলো মাঝারি আঁচে এপিঠ ওপিঠ করে ভেজে নিন। ব্রাউন রঙ ধরলে তাওয়া থেকে নামিয়ে নিন। এইভাবে সব কাবাব ভেজে নিন। ননস্টিক প্যানেও ভাজতে পারেন। ভাত বা নানের সঙ্গে পরিবেশন করতে পারেন সঙ্গে দিন পেঁয়াজের চাকা। চাইলে স্টার্টার হিসাবেও পরিবেশন করতে পারেন, সাথে দিন চাটনি।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২