উল্টোরথে বাড়িতে বানান পুরীর স্টাইলে স্পেশাল খাজা, জেনে নিন সহজ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: ওড়িশার পুরী শহরের নাম শুনলেই সবার আগে মনে আসে জগন্নাথদেবের মন্দির। আর এই মন্দিরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে একটি জনপ্রিয় মিষ্টি ‘খাজা’। পুরীতে বেড়াতে গেলে বা জগন্নাথদেবের দর্শন করতে গেলে খাজা না কিনে ফেরেন, এমন মানুষ খুব কমই আছেন। শতাব্দীর পর শতাব্দী ধরে এই মিষ্টি শুধু স্বাদের জন্য নয়, ধর্মীয় গুরুত্বের কারণেও বিশেষ মর্যাদা পেয়ে এসেছে। খাজা মূলত ময়দা, ঘি ও চিনির রস দিয়ে তৈরি এক ধরনের স্তরযুক্ত মিষ্টি। বিশেষ পদ্ধতিতে ময়দার একাধিক পাতলা স্তর তৈরি করে তা ঘিয়ে ভেজে চিনির রসে ডুবিয়ে বানানো হয় খাজা। বাইরে মুচমুচে আর ভিতরে নরম এই মিষ্টির স্বাদ একবার মুখে দিলে সহজে ভোলা যায় না। সেটাই এবার বাড়িতে বানান সহজ পদ্ধতিতে। 

উপকরণ

ময়দা: ২ কাপ

ঘি বা রিফাইন তেল: ৪ টেবিল চামচ 

বেকিং পাউডার: আধ চা চামচ 

নুন: এক চিমটে

চিনি: ১.৫ কাপ 

জল: ১ কাপ

এলাচ গুঁড়ো: আধ চা চামচ

 তেল বা ঘি

 পদ্ধতি 

প্রথমে একটি পাত্রে ময়দা, এক চিমটে নুন এবং ঘি দিয়ে খুব ভাল করে মেখে ‘ময়ান’ দিয়ে নিন।  তারপর অল্প অল্প ঠান্ডা জল দিয়ে একটু শক্ত ডো  তৈরি করে ১৫-২০ মিনিট ঢাকা দিয়ে রাখুন। এবার মাখা ময়দা থেকে বড় লেচি কেটে পাতলা করে বেশ কয়েকটি রুটি বেলে নিন। এর পর একটি রুটির ওপর সামান্য ঘি ছড়িয়ে তার ওপর অল্প ময়দা ছড়িয়ে তার ওপর দ্বিতীয় রুটি রেখে আবারও একইভাবে ঘি ও ময়দা ছড়ান। এভাবে ৩-৪টি রুটি একটির ওপর আরেকটি সাজিয়ে রোল  বানান। 

রোল বানানো হলে ছুরি দিয়ে সমান টুকরো করে কেটে নিন। প্রতিটি কাটা টুকরো আঙুল দিয়ে হালকা চাপ দিলেই সুন্দর স্তর তৈরি হয়ে যাবে। এবার কড়াইয়ে তেল হালকা গরম কম আঁচে গজাগুলো ধীরে ধীরে ভেজে তুলে নিন। তারপর অন্য একটি পাত্রে চিনি ও জল ফুটিয়ে এক ঘন রস তৈরি করুন। রসে  দিন এলাচ গুঁড়ো। এবার ভেজে রাখা গরম খাজাগুলো এই চিনির রসে ফেলে মিনিট পাঁচেক ডুবিয়ে তুলে নিন। ঠান্ডা হলে  বাইরের চিনির আস্তরণ শুকিয়ে মুচমুচে হলেই রেডি উল্টো রথের স্পেশাল পুরীর স্টাইলের খাজা। 

 

ককরোচদের আন্দোলন এড়িয়ে চলার নির্দেশ, দিল্লি বিশ্ববিদ্যালয়কে চরম ভর্ৎসনা পূজা ভাটের

রাজস্থানে ৭০ বছরের বৃদ্ধাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই প্রতিবেশী

হোটেল রুমে অতিরিক্ত মদ্যপানেই মৃত্যু সৌদি রাজপুত্রের, ব্রিটিশ আদালতের নথিতে চাঞ্চল্যকর তথ্য

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

রুটি-পরোটার সঙ্গে জমে যাবে, বাড়িতে বানিয়ে নিন টক ঝাল আচারি আলু

‘শহরে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

নীল-সাদা জার্সিতে আর দেখা যাবে না তাঁকে! আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন কিংবদন্তি

মুখে দিলেই মিলিয়ে যাবে! নামমাত্র উপকরণে ঝটপট তৈরি করুন সুস্বাদু কালাকাঁদ

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

প্রশ্নফাঁসে রেয়াত নয়, ৫-১০ বছরের জেল-সহ ১ কোটি টাকার জরিমানা ঘোষণা কেন্দ্রের

ডাকঘরের এই স্কিমে মাসে ৮০০০ টাকা জমালে ৫ বছর পর মিলবে ৫.৭১ লক্ষ

উল্টোরথে বাড়িতে বানান পুরীর স্টাইলে স্পেশাল খাজা, জেনে নিন সহজ রেসিপি

সুদ-সহ হিসেব নেওয়া মন্তব্যের জের, অভিষেকের বিরুদ্ধে ফের FIR দায়ের

আইফোনের বদলে পার্সেলে মিলল তেল! ই-কমার্স সংস্থাকে মোটা অঙ্ক ফেরতের নির্দেশ আদালতের