স্বাদ বদল করতে চান? গরম ভাতের সঙ্গে ট্রাই করুন পাঁচফোড়ন চিকেন 

Share:

নিজস্ব প্রতিনিধি: ছুটির দিনে বা ইচ্ছা হলে চিকেনকেই খাদ্যপ্রেমীরা বেশি পছন্দ করেন। তবে একঘেয়ে চিকেনের রেসিপি খেয়ে খেয়ে ভালো ভালো লাগছে না! ভাবছেন একটু আলাদা কিছু ট্রাই করলে কেমন হয়। তাহলে আপনার জন্য রইল একবেরে ভিন্ন স্বাদের চিকেনের রেসিপি। পাঁচফোড়ন চিকেন বানিয়ে ফেলুন।   

উপকরণ

মুরগির মাংস ১ কিলো

সরষের তেল ১২০ গ্রাম 

তেজপাতা

শুকনো লঙ্কা ২ টো

পাঁচফোড়ন ২ চা-চামচ

চিনি ১ চা-চামচ

হলুদ-ধনে প্রতিটা ১/২ চা-চামচ

লঙ্কা গুঁড়ো ১ চা-চামচ

ফেটানো টকদই ২৫ গ্রাম

পেঁয়াজবাটা ২টো বড় সাইজের

আদা-রসুন-কাঁচালঙ্কা বাটা ৪ চা-চামচ 

টমেটো বাটা

স্বাদমতো নুন

লেবুর রস ১ চা-চামচ 

প্রণালী

প্রথমে মাংস ভালো কোটে ধুয়ে জল ঝড়িয়ে একটি পাত্রে রাখুন।  তারপর   কড়াইয়ে  সরষের তেল গরম করে তাতে ফোড়ন হিসেবে দিন গোটা শুকনো লঙ্কা, তেজপাতা ও পাঁচফোড়ন দিন। সুগন্ধ বেরলে সেই তেল দিয়ে দিন ধুয়ে রাখা মাংসে। ভালভাবে মাখিয়ে নিন। রেখে দিন কিছুক্ষণ। তারপর ওই  কড়াইয়ে আবার হাফ চা-চামচ তেল গরম করে তাতে এক চামচ চিনি দিন। চিনি  গলে গেলে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ দিয়ে ভালভাবে  কষান। আঁচ কমিয়ে  রান্না করুন। তারপর তাতে  টকদই মিশিয়ে ভালভাবে কষিয়ে দিন স্বাদমতো নুন।    কষানো মশলা চিকেনে মাখিয়ে আবারও ম‌্যারিনেট করে রেখে দিন ঘণ্টা দুয়েক। এরপর কড়াইতে  তেল গরম করে তাতে পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা, আদা, রসুন কাঁচালঙ্কা বাটা দিয়ে  ভালো করে কষান। দিন  টমেটো বাটা। কষুন আরও মিনিট সাতেক। মশলার কাঁচা গন্ধ কেটে গিয়ে মশলা থেকে তেল বেরিয়ে এলে ম‌্যারিনেট করা চিকেন দিয়ে দিন।  মাঝারি আঁচে কষে নিন মিনিট দশেক। ঢাকা দিয়ে রাখুন মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত।  নামানোর আগে লেবুর রস ও তিন চারটে কাঁচালঙ্কা চিরে দিয়ে দিন। সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন পাঁচফোড়ন চিকেন 

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তের ঢল, রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ৫, নিখোঁজ ৮৭

কাঠমান্ডু-অন্নপূর্ণা বেস ক্যাম্প, পুজোতে নেপালের কোন রুট নিরাপদ?

কলকাতার পাশেই ‘হলিউড হিলস’! ভোরের এই দৃশ্য দেখলে চোখ ফেরাতে পারবেন না

খিদে পেলেই পেটে অদ্ভুত শব্দ! জেনে নিন কেন এমন হয়?

কয়েকশো বছর আগের কোনও যুদ্ধক্ষেত্র যেন আচমকাই ফিরে আসে পুজোর উঠোনে

কৌশিকী অমাবস্যায় পরিবারে তুমুল ঝামেলা হওয়ার সম্ভাবনা, দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে…………

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর