দাদা ডায়াবেটিক রোগী? ভাইফোঁটায় প্লেটে রাখুন বাড়িতে বানানো ‘সুগার ফ্রি’ এই মিষ্টিগুলি

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাইফোঁটা মানেই বাহারি মিষ্টি। দাদা বা ভাইয়ের প্লেটে দিদি-বোনেরা সাজিয়ে দেয় হরেক রকম মিষ্টি। কিন্তু অনেকেই বর্তমানে শরীর সচেতন এবং অনেকের রয়েছে ডায়াবেটিস। তাই প্লেতে সাজানো মিষ্টি খাবেন কিনা তা নিয়ে চিন্তা করতে হয়। ইচ্ছা থাকলেও উপায় থাকে না একেবাড়েই। এতে মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। তবে এবার আর চিন্তা নেই ‘সুগার ফ্রি’ মিষ্টিতেই করুন বাজিমাত। রইল তিনটি কম মিষ্টির রেসিপি।

বাদাম বরফি

উপকরণ:
৫০০ গ্রাম বাদাম

কনডেন্সড মিল্ক

১ কাপ ঘি

৪ টি এলাচ

পদ্ধতি
প্রথমে ২ ঘন্টা মতো প্রথমে বাদামগুলো ভিজিয়ে রাখুন। একটি পাত্রে প্রয়োজন মত কনডেন্সড মিল্ক ও ড্রাই ফ্রুট নিন। এরপর ভিজিয়ে রাখা বাদামগুলো মিক্সিতে বেটে নিন। এরপর একটি কড়াইয়ে ঘি গরম করে তাতে বেটে রাখা বাদাম দিয়ে ভালোভাবে ভেজে নিন। ভাজা হয়ে গেলে তাতে এলাচ দিয়ে আবার ভালো নাড়তে থাকুন যতক্ষণ না মণ্ড শুকনো হয়। শুকিয়ে গেলে নামিয়ে নিন তবে তার আগে যে পাত্রে নামাবেন সেই পাত্রে একটি ঘি ব্রাশ করে রাখুন। মিশ্রণটি ঢেলে উপর থেকে ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে ফেলুন। এরপর ঠান্ডা করে বরফি আকার কেটে নিলেই রেডি বাদাম বরফি।

বেসনের লাড্ডু

উপকরণ 

১ কাপ বেসন

১ কাপ কনডেন্সড মিল্ক

১ কাপ ঘি

বড় এলাচের গুঁড়ো

ছোট ছোট টুকরো করে কাটা বাদাম

পদ্ধতি 
প্রথমেই কম আঁচে কিছুক্ষণ একটি নন স্টিক ফ্রাই প্যানে বেসন নাড়াচাড়া করুন ।  খেয়াল রাখেবেন বেসন পুড়ে যেন না যায়। এরপর ওই বেসনে যোগ করুন  বাদামের কুচি ও এলাচের গুঁড়ো।  সুগন্ধ বের হলে মিশিয়ে দিন ঘি। পুরো মিশে গেলে ১ কাপ কনডেন্সড মিল্কের সঙ্গে জাফরান মিশিয়ে দিন। চারিপাশে   ঘি ভেসে উঠলেই বুঝতে হবে মিশ্রণ রেডি। নামিয়ে অল্প ঠান্ডা করে  হাতে সামান্য  ঘি মাখিয়ে লাড্ডু বানিয়ে নিন রেখে দিন ফ্রিজে। তারপর ভাইয়ের প্লেটে সাজিয়ে দিন।

ঝাড়খণ্ডে নাবালিকাকে অপহরণ-ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে পিটিয়ে খুন, গ্রেফতার ৮

আগামী ২-৩ ঘণ্টার মধ্যে কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা

উত্তরবঙ্গে টানা বৃষ্টিতে বন্যার আশঙ্কা! বাড়ছে নদীর জলস্তর, ভাসছে বানারহাট এলাকা

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

ফের ট্রাম্পকে হত্যার হত্যার ষড়যন্ত্র! মার্কিন প্রেসিডেন্টের গলফ ক্লাব থেকে যা উদ্ধার হল…

ব্যবহার না করলেও রাতে কমছে স্মার্টফোনের চার্জ, জেনে নিন আসল কারণ

বর্ষার নোংরা জলে পা ভিজে ইনফেকশন? বাড়িতেই করুন ১০ মিনিটের ম্যাজিক ফুট ডিটক্স

শনির নক্ষত্রে গোচর বৃহস্পতির, ১৯ অগস্ট পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের