ঝিরঝিরে বৃষ্টিতে উপভোগ করুন চিংড়ি ভাপা, স্বাদ যা জিভে লেগে থাকবে

Share:

নিজস্ব প্রতিনিধি :  ভরা বর্ষায় মন সবসময়ই খাই খাই করে ? অথচ হাতের কাছে যে সে খাবার মুখে রুচে না! তার উপর রাতদিন বৃষ্টি লেগেই আছে। এইসময় বেশি তরিতরকারি রেঁধে ফেলার ঝামেলাও অনেক। তাই কম সময়ে বর্ষার দুপুরে জমিয়ে উপভোগ করুন না হয় চিংড়ি ভাপা। চিংড়ি প্রায় সকলের পছন্দ। বর্ষায় চিংড়ির স্বাদ পাল্টে অন্যরকম হয়। স্বাদে গুণে বেড়ে যায় চিংড়ির কদর। তাই দেরি না করে জেনে নিন সহজ উপায়ে ঘরে বসে চিংড়ি ভাপা বানাবেন কীভাবে!

উপকরণ : ৩০০ গ্রাম চিংড়ি মাছ, কালো সর্ষে, পোস্ত বাটা, নারকেল বাটা, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, ধনেপাতা কুচি, লবন ও সর্ষের তেল

প্রণালী : প্রথমে চিংড়ি মাছে ভাল করে লবন ও হলুদ মাখিয়ে নিতে হবে। তবে খুব বেশি হলুদ নয়, সামান্য হলুদ দিতে হবে। এরপর একটি মিক্সার জারে সর্ষে,পোস্ত,নারকোল কোড়া, ২ টো কাঁচা লঙ্কা, অল্প জল ও নুন দিয়ে ভাল করে বেটে নিতে হবে। এর মধ্যেই লবন হলুদ মাখানো চিংড়ি মাছ, পরিমাণমত জল,সর্ষের তেল আর দুটো চেঁরা কাঁচা লঙ্কা দিয়ে ভাল করে মেখে নিতে হবে।এর মধ্যে টমেটো কুচি ও অল্প কিছু ধনেপাতা কুচিও দিয়ে দিয়ে হালকা করে মেখে নিন।

একটি পাত্রে জল গরম করে নিতে হবে। ঔ পাত্রের উপর একটি স্ট্যান্ড রেখে দিন। এবার এর উফর টিফিন বক্সের মধ্যে মাখানো চিংড়ি গুলোকে ভরে দিন(যে পাত্রে সুবিধা হবে)। ভাল করে বক্সের ছিপি এঁটে ঢাকা দিয়ে রেখে মাঝারি আঁচে ১৫-২০ মিনিট রাখে ভাপিয়ে নিন। ২০ মিনিট পর টিফিন বক্সের ঢাকনা খুলে গরম গরম পরিবেশন করুন। পরিবেশন করার সময় উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন।

উত্তরবঙ্গের কলেজে মিলল মদের বোতল ও মহিলাদের পোশাক! কাঠগড়ায় তৃণমূল

পনির শক্ত হয়ে যাচ্ছে? জানেন রান্নার ৫ সাধারণ ভুলেই নষ্ট হচ্ছ স্বাদ

রাহুলের রহস্যমৃত্যুতে বড় পদক্ষেপ, ওড়িশা পুলিশকে তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দফতরের

বৃহস্পতিবার সন্ধ্যে ৬ টার মধ্যে হাজরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ হাইকোর্টের

‘তৃণমূল কিছু ধান্দাবাজদের গ্যাং ছিল’, কটাক্ষ পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

কুয়েত-বাহারাইন ও জর্ডানের ১৮টি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

মুম্বই বিমানবন্দরে হাতে হাত রেখে আমির-গৌরী, তাঁদের বিয়েতে প্রধান অতিথি শাহরুখ-সলমান

বাদশার সঙ্গে অন্য মহিলার নাম জড়াতেই বিয়ের খবর প্রকাশ্যে আনলেন ঈশা, কী বললেন অভিনেত্রী?

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

পুরসভায় ইস্তফার ধাক্কা, নাগরিক সমস্যা মেটাতে‘ মন্ত্রীকে বলুন’ কর্মসূচির উদ্যোগ পুরমন্ত্রীর

দলে ভাঙনের জের, দিল্লিতেও বদলাচ্ছে তৃণমূলের দফতরের ঠিকানা

শান্তিপুরে বাস কর্মীকে পিটিয়ে খুন! প্রতিবাদে বন্ধ পরিষেবা, ভোগান্তিতে যাত্রীরা