বাড়িতেই তৈরি করুন পুষ্টিকর ‘চিকেন হালিম’

চাল, বিভিন্ন রকমের ডাল, গম ইত্যাদি দিয়ে বানানো এই হালিম বছরের নির্দিষ্ট সময় শহরে পাওয়া গেলেও আপনি চাইলে তা বাড়িতে অতি সহজে যে কোনও সময় বানিয়ে ফেলতে পারেন। কীভাবে? দেখে নিন। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুসলিম সম্প্রদায়ের মানুষদের পছন্দের একটি খাবার হল ‘হালিম’। ইদের সময় মূলত এই খাবার খাওয়ার রীতি প্রচলিত। রোজা শেষে এই পুষ্টিকর খাবার এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফুটপাত থেকে কলকাতার বড় নামিদামি রেস্তোরাঁ সর্বত্র ইদের সময় হালিমের গন্ধে ম ম করে। চাল, বিভিন্ন রকমের ডাল, গম ইত্যাদি দিয়ে বানানো এই হালিম বছরের নির্দিষ্ট সময় শহরে পাওয়া গেলেও আপনি চাইলে তা বাড়িতে অতি সহজে যে কোনও সময় বানিয়ে ফেলতে পারেন। কীভাবে? দেখে নিন। 

উপকরণঃ 

মাস কলাই- ১/২ কাপ 

বাসমতি চাল- ১/২ কাপ 

মুসুর ডাল- ১/২ কাপ 

মুগ ডাল- ১/২ কাপ 

গম-১/২ কাপ 

দারুচিনি- ১ টি বড়

শুকনো লঙ্কা- ২-৩ টি 

এলাচ- ৪টি 

লবঙ্গ-৪ -৫টি

জায়াফল- ১টি 

তেজপাতা- ১টি

গোটা ধনে- ১/২ চা চামচ

গোলমরিচ- ১/২ চা চামচ

জিরে- ১/৪ চা চামচ

তেল- ১/৪ কাপ

পেঁয়াজ- ২টি (স্লাইস করে কাটা)

চিকেন- ১ কেজি 

আদা বাটা-১ চা চামচ

নুন- স্বাদমত 

লঙ্কা গুঁড়ো- ১/৪ চা চামচ

হলুদ গুঁড়ো- ১/২ চা চামচ

হালিম মশলা- ২ টেবিল চামচ

ঘি- ২ টেবিল চামচ

সর্ষে- ১/২ চা চামচ 

মেথি- ১/২ চা চামচ 

প্রণালীঃ প্রথমে সব রকমের ডাল, গম ও চাল ভালোভাবে শুকনো খোলায় ভেজে গ্রাইন্ডারে গুঁড়ো করে গরম জলে ভিজিয়ে রাখুন। এবার অন্য একটি পাত্রে শুকনো খোলায় শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, গোটা ধনে, জায়াফল একসঙ্গে ভেজে ব্লেন্ডারে ব্লেন্ড করে গ্রাইন্ডারে ভালোভাবে গুঁড়ো করে হালিমের মশলা বানিয়ে নিন। এবার পাত্রে তেল গরম করে তাতে কেটে রাখা পেঁয়াজ ভালোভাবে ভেজে নিন। বাদামি রঙয়ের হয়ে এলে তাতে মাংস, আদা বাটা ও নুন যোগ করে ভালোভাবে মিশিয়ে নিন। কিছুক্ষণ পর এতে প্রয়োজনমত লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো যোগ করে ভালোভাবে কষিয়ে নিন। কিছুক্ষণ পর এতে জল দিয়ে ৫-৭ মিনিট ঢাকা দিয়ে রেখে দিন। কিছুক্ষণ পর ফুটে এলে তাতে গুঁড়ো করে রাখা চাল ও ডালের গুঁড়ো মিশিয়ে কয়েকটি কাঁচা লঙ্কা, নুন, হালিম মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিন। নাড়তে থাকুন যতক্ষণ না পুরো সিদ্ধ হয়ে আসছে।  এবার আর একটি পাত্রে ঘি, গোটা সর্ষে ও গোটা মেথি ভালোভাবে ভেজে নিয়ে নামানোর আভেন থেকে নামানোর আগে তৈরি হালিমে তা মিশিয়ে দিন। উপর থেকে পছন্দমত পেঁয়াজকুঁচি, কাঁচা লঙ্কা কুঁচি ছড়িয়ে পরিবেশন করুন চিকেন হালিম। 

শুভেন্দুর নিরাপত্তা নিয়ে ফের সরব অর্জুন সিং, বুলেটপ্রুফ গাড়ি ও জ্যামারের দাবি মন্ত্রীর

সাতসকালে বরানগরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু দুই স্কুল পড়ুয়ার

যাত্রীদের জন্য সুখবর! মধ্যরাত পর্যন্ত বাস, জানুন কোন কোন রুটে মিলবে পরিষেবা

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কেরলম, মৃত ৩

‘জঙ্গিদের মূল সহ উপড়ে ফেলব,’ চরম হুঁশিয়ারি দিলীপ ঘোষের

গ্রেফতার জঙ্গি হামিম মণ্ডলের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা

কুলগাম জঙ্গি হামলায় দ্বিতীয় পরিযায়ী শ্রমিকের মৃত্যু, নিহত ২

গ্রেফতার জঙ্গি হামিম মণ্ডলের বান্ধবী অর্পিতা সরকার

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী

শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

মাসের শুরুতেই সুখবর! প্রায় ২০০ টাকা কমল গ্যাসের দাম, কলকাতায় কত?

কিয়েভে রাতভর রাশিয়ার ড্রোন ও মিসাইল হামলায় নিহত একাধিক, এলাকাজুড়ে আতঙ্ক

আজ থেকেই চালু পিঙ্ক কার্ড, সরকারি বাসে বিনামূল্যে সফরের সুবিধা পাবেন কারা?

আলজেরিয়ার ভয়াবহ দুর্ঘটনা! যাত্রীবাহী বাস খাদে উল্টে নিহত ২৭, আহত ৩৯