দুপুরের পাতে হোক ইলিশের সুস্বাদু এই লেজভর্তা

Share:

নিজস্ব প্রতিনিধি : খাদ্যপ্রেমী মানুষের সঙ্গে ইলিশের সম্পর্ক বেশ গভীর। বছরের অনান্য সময়ে ইলিশের তুলনায় বর্ষায় ইলিশের আলাদাই কদর রয়েছে। লোকমুখে প্রচলিত বর্ষায় ইলিশের স্বাদ নাকি আরও বেড়ে যায়।বর্ষা আসা মানেই রান্নাঘরের হেঁশেলে ইলিশ মাছের তেল, ইলিশ মাছের পাতুরি, সর্ষে ইলিশ, ভাপা ইলিশ আরও কত কী।

বর্ষা এলেই বাজারে ইলিশের মরশুম। থলে ভরে একদিন ইলিশ নিয়ে এলেন। কিন্তু আনতেই ভাগ হয়ে যায় কে কোনদিকটা খাবে! পাতে পড়ে থাকে শুধু ল্যাজা। তবে অনেকেই আছেন যারা ল্যাজা খেতে ভালবাসেন না। তবে এই মাছের ল্যাজায় সহজেই কাঁটা বের করা যায়। পড়ে থাকা এই ল্যাজা দিয়েই বানিয়ে নিন ইলিশ মাছের ল্যাজাভর্তা।

উপকরণ : ৪টি ইলিশের লেজা(লেজের দিক),লেবুর রস, স্বাদ মতো লবন, লাল লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, শুকনো লঙ্কা, হলুদ, সর্ষের তেল ও ধনেপাতা কুচি,

প্রণালী : লেজাগুলিতে প্রথমে ভাল করে লবন, হলুদ ও লঙ্কার গুঁড়ো মাখিয়ে কড়া করে ভেজে নিতে হবে। কেননা বেশি কড়া করে ভাজলে মাছের কাঁটা বার করতে সুবিধা হবে। এবার ভাজা মাছ শিলনোড়া দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিন।এবার কাঁটাগুলো ধীরে ধীরে বের করে নিন।

মাছ ভাজার তেলে শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে তুলে নিন ।মাছের সঙ্গে এবার সর্ষের তেল, লবন, কাঁচালঙ্কা, পেঁয়াজকুচি, শুকনো লঙ্কা আর সামান্য লেবুর রস দিয়ে ভাল করে মাখিয়ে নিন। উপরে হালকা ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। ব্যস রেডি ইলিশের লেজভর্তা। ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে এই লেজভর্তা।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের