ছুটির দিনে লোভনীয় রেসিপি তৈরি করুন ঢেঁড়স দিয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি : একে তো বর্ষাকাল চলেই এল, এইসময় শেষপাতে টক না হলে কী জমে। তার উপর আজ রবিবার। ছুটির দিনে ঘরে বসে বানিয়ে নিন অসাধারণ টক রেসিপি। এখন আমড়া উঠেছে বাজারে। তাই কিনে আনুন। তবে রান্নাঘরে ঢেঁড়স দেখলেই নাক সিঁটকোয় অনেকে। কিন্তু আপনি কী জানেন এর উপকারিতা? বর্ষাকালে সংক্রমণ থেকে বাঁচতে চাইলে ঢেঁড়সই ভরসা জোগাবে আপনাকে। তাই এই সবজি দিয়েই টক বানিয়ে ফেলুন না হয়। বেশিকিছু ঝামেলা পোহানোর দরকার নেই। কম সময়ে ঘরে বসেই বানিয়ে নিন ঢেঁড়সের টক বা রেসিপি। জেনে নিন কীভাবে বানাবেন।

উপকরণ : মাঝারি মাপের ঢেঁড়স কুচি (১০ টা), আমড়া ৬, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা, গোটা কালো সর্ষে, চিনি, লবন, লাল লঙ্কার গুঁড়ো ও তেল

প্রণালী : প্রথমে আমড়াগুলো ছোট ছোট করে কেটে নিন। প্রয়োজন মতো জল-লবন ও হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে আগে। এরপর কড়াইতে সামান্য তেল দিয়ে ঢেঁড়সগুলো দিয়ে দিন। মিনিট দুয়েক হালকা করে ভেজে নিন। বেশ লাল লাল হয়ে গেলে সামান্য নুন ও হলুদ দিয়ে নেড়ে চেড়ে তুলে নিন। ঢেঁড়স যেন পুরোপুরি সেদ্ধ হয় সেইদিকে লক্ষ্য রাখতে হবে।

এবার ঐ তেলের মধ্যে সর্ষে ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিন। এবার ঢেঁড়স ও আমড়া সেদ্ধ মিশিয়ে দিতে হবে। তারপর একে একে দিয়ে দিন লাল লঙ্কার গুঁড়ো ও চিনি। এবার আমড়া সেদ্ধর জল দিয়ে দিন। একটু ঘন হয়ে এলে নামিয়ে নিন। ছুটির দিনে জমিয়ে খান ঢেঁড়স টক। এটি গরম গরম ভাতে পরিবেশন করতে পারেন। সঙ্গে কাঁচা লঙ্কা চটকে মেখে নিতে পারেন, খেতে দারুণ লাগবে।

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪