Loading live market data...
Loading active stocks...
Connecting...

তন্দুরির স্বাদ মেটান এবার মোমোতে, বানিয়ে ফেলুন তন্দুরি মোমো

খাবারের স্টলে এখন নানারকমের মোমোর সম্ভার আমাদের জিভে জল আনে। তারমধ্যে একটি হল 'তন্দুরি মোমো'। কীভাবে বাড়িতে এই মোমো বানাবেন জেনে নিন। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তন্দুরি বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে চিকেন তন্দুরির ছবি। আর চিকেন তন্দুরির নামেই আমাদের জিভে আসে জল। চিকেন ছাড়াও, পনির বা এগ তন্দুরিও আমরা নানারকমের এক্সপেরিমেন্ট করে করেই থাকি। বাকি খাবারের মতই এখন মোমোতেও এসেছে নানা বৈচিত্র। খাবারের স্টলে এখন নানারকমের মোমোর সম্ভার আমাদের জিভে জল আনে। তারমধ্যে একটি হল ‘তন্দুরি মোমো’। কীভাবে বাড়িতে এই মোমো বানাবেন জেনে নিন।  

উপকরণ

মোমোর বাইরের আস্তরণের জন্য

ময়দা- ১ কাপ

নুন- প্রয়োজনমত

তেল- ১ চা চামচ

জল- ১/২ কাপ

পুরের জন্য 

তেল- ১ চা টেবিল চামচ

রসুন- ১ কোয়া (কুঁচি)

পেঁয়াজ কুঁচি- ১টি

বাঁধাকপি কুঁচি- ১ কাপ

গাজর (গ্রেট করা)- ১ কাপ

নুন- স্বাদমত

গোলমরিচ গুঁড়ো- ১ চা চামচ

ধনেপাতা কুঁচি- ১/২ টেবিল চামচ

ম্যারিনেট করার জন্য-

টকদই- ১/২ কাপ

আদা-রসুন বাটা- ১ চা চামচ

গোলমরিচ গুঁড়ো- ১ চা চামচ

লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ

ধনে গুঁড়ো- ১ চা চামচ

চাট মশলা- ১ চা চামচ

বেসন- ১-১/২ টেবিল চামচ

নুন – স্বাদমত

প্রণালীঃ প্রথমে একটি বড় পাত্রে ময়দা, নুন, রিফাইন তেল নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর এতে সামান্য জল দিন। এরপর যেভাবে লুচির ময়দা মাখে তেমনভাবেই ভালোভাবে ময়দা মেখে মিনিট ২০ মত রেখে দিন। 

এরপর মোমোর ভিতরের পুর তৈরি করার জন্য একটি পাত্রে তেল গরম করে তাতে ১ কোয়া রসুন, পেঁয়াজ কুঁচি দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিন। এরপর এতে বাঁধাকপি, কুচিয়ে রাখা গাজর, নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিন। হয়ে এলে এবার মেখে রাখা ময়দা থেকে ডো বানিয়ে তা লুচির আকারে বেলে নিয়ে তাতে মাংসের পুর ভরে ভালোভাবে মুড়ে নিন। এবার মোমো তৈরি করার পাত্রে বা স্টিমারে মোমোগুলি এক এক করে দিয়ে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য মিনিট দশেক স্টিম করে নিন। 

এবার মোমোগুলি ম্যারিনেশনের জন্য একটি পাত্রে টকদই, ও ম্যারিনেশনের জন্য রাখা অন্যান্য উপকরণগুলি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে স্টিম করে রাখা মোমোগুলিতে এই মিশ্রণটি দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিন। এরপর বেকিং ট্রেতে দিয়ে ১০ মিনিট মত বেক করে নামিয়ে পরিবেশন করুন ‘তন্দুরি মোমো’। 

রাজ্যের ৬২ আমলাকে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরে ডেকে নেওয়া হল

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

অল্পের জন্য শতরান হাতছাড়া শুভমনের, রাজস্থানের বিরুদ্ধে ২২৯ রান তুলল গুজরাত

কালীঘাট মন্দিরে মাথায় ঝুড়ি নিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কী কী ছিল ঝুড়িতে….

১১ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের দায়ে গ্রেফতার প্রবীণ বৌদ্ধ ভিক্ষু

নতুন মুখ্যমন্ত্রী ছেলের জন্য একাধিক পদ রান্না করবেন মা, শুভেন্দুর মেনুতে কী থাকছে?‌

কাটল জট, রবিবার সকাল দশটায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন বিজয়

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা