বাড়িতে রসমালাই বানাবেন ভাবছেন? রইল রেসিপি

দুধের মধ্যে নরম ছানার বিস্তার জিভে জল আনতে বাধ্য। এবার বাড়িতেই বানান রসমালাই। কীভাবে বানাবেন ভাবছেন? রইল রেসিপি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাড়িতে মিষ্টি তৈরি করার এক আলাদাই আনন্দ রয়েছে। যেকোনও খাবারের শেষে একটু মিষ্টি মুখ না করলে হয় না। আর সেইসব পছন্দের মিষ্টির তালিকায় যে যে মিষ্টি স্থান দখল করে থাকে তার মধ্যে একটি হল রসমালাই। সুস্বাদু রসমালাইয়ের স্বাদ না নিলে মিষ্টি খাওয়া একপ্রকার বাকি থাকে বলাই শ্রেয়। দুধের মধ্যে নরম ছানার বিস্তার জিভে জল আনতে বাধ্য। এবার বাড়িতেই বানান রসমালাই। কীভাবে বানাবেন ভাবছেন? রইল রেসিপি।

উপকরণঃ

ফুল ক্রিম দুধ- দেড় লিটার

কনডেন্সড মিল্ক- ১/৩ কাপ

চিনি- ৩-৪ কাপ

এলাচ গুঁড়ো- ১/২ চা চামচ

জাফরান- পরিমাণমত

কাজু ও পেস্তা- পরিমাণ মত

প্রণালীঃ দুধ কাটিয়ে নিয়ে ভালোভাবে ছানা বানিয়ে নিয়ে তা হাতে করে মেখে নিন। খেয়াল রাখবেন ছানা যাতে দলা পাকিয়ে না যায় মাখার সময়। মনে রাখবেন ছানা যাতে নরম হবে রসমালাইও খেতে ততই সুস্বাদু হবে। ছানা ভালো করে মাখা হয়ে গেলে ১০-১৫ মিনিট রেখে দিন।  এরপর একটি বড় পাত্রে জল ও চিনি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন সিরাপ তৈরির জন্য। ভালোভাবে ফুটে এলে আঁচ কমিয়ে তাতে ছানার ছোট ছোট বল বানিয়ে চ্যাপ্টা করে চিনির সিরাপে দিয়ে ১৫-২০ মিনিট মত ঢাকা দিয়ে রেখে ফুটিয়ে নিন। শিরা ঠাণ্ডা না হওয়া পর্যন্ত ছানার বলগুলি শিরাতেই রেখে দিন।

এরপর একটি পাত্রে দুধ নিয়ে ভালো করে ফুটিয়ে ভালোভাবে ঘন করে নিন। দুধ ফুটে এলে তাতে এলাচ গুঁড়ো, কনডেন্সড মিল্ক, ও কেশর দিয়ে দিন। দুধ খানিকক্ষণ ফুটে কিছুটা ঘন হয়ে এলে শিরা থেকে ছানার বলগুলি তুলে নিয়ে দুধের মধ্যে দিয়ে আরও বেশকিছুক্ষণ ফুটিয়ে ঠান্ডা করে নিয়ে পরিবেশন করুন রসমালাই। 

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!