চটজলদি রান্নার জন্যে একবার ‘পালং দম ইলিশ’ বানিয়ে দেখুন

Share:

নিজস্ব প্রতিনিধি: চটজলদি রান্না করতে কে না চায়, এদিকে নিজের অফিস, সঙ্গীর অফিস, সঙ্গে সন্তানের স্কুল। তার মধ্যে ঘুম থেকে উঠতেই দেরি করে ফেলেছেন। সেক্ষেত্রে কি করবেন, চটজলদি রান্না করা যায় তেমনি পদ খুঁজবেন রান্না করার জন্যে। যা দুপুর ও রাতের জন্যে একইসঙ্গে রান্না করা যায়। তাই ব্রেকফাস্টের পাশাপাশি সেই খাবারও রান্না করতে চাইবেন তাইতো! সেক্ষেত্রে কি করবেন? যেহেতু ইলিশের মরসুম, তাই চটজলদি বানিয়ে ফেলতেই পারেন পালং দম ইলিশ। কি ভাবে বানাবেন জেনে নিন….

উপকরণঃ ২ টুকরো ইলিশ মাছ, ১ কাপ পালং শাক কুচি, ৩-৪ টে কাঁচা লঙ্কা বাটা, আধ কাপ কুচনো পেঁয়াজ, আধ চা-চামচ হলুদ, ১ টেবিল চামচ সর্ষে বাটা, পরিমান মতো তেল ও নুন, ফোঁড়নের জন্য কালোজিরে।

প্রণালীঃ মাছে নুন-হলুদ মাখিয়ে গরম তেলে হালকা ভেজে তুলে রাখুন। এবার ওই তেলে কালোজিরে ফোঁড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিন। এরপর হালকা নেড়েচেড়ে পেঁয়াজে যতক্ষন না বাদামি রঙ ধরছে ততক্ষণ কষতে দিন। এবার একে একে কাঁচালঙ্কা বাটা, সর্ষে বাটা, পালং শাক কুচি দিয়ে একটু কষিয়ে অল্প জল দিয়ে এবং ভাজা মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে চাপা দিন। আঁচ কমিয়ে রান্নাটা করুন। এরপর জল পুরোপুরি শুকিয়ে গেলে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। একেবারে জমে যাবে।

‘আমার ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’