পায়েসের বদলে ফোঁটা দিয়ে ভাইকে খাওয়ান ‘দুধ পাক’

Share:

নিজস্ব প্রতিনিধিঃ “ভাইয়ের কপালে দিলাম ফোঁটা যম দুয়ারে পড়ল কাঁটা”। মা দুর্গার আগমনে যে উৎসবের সুচনা হয় বাংলায়, তাই যেন সম্পন্ন হয় ভাইদের মঙ্গল কামনার মধ্য দিয়ে। আর ভাইফোঁটা (Bhaifota) মানেই রকমারি মিষ্টি সাজিয়ে দিতে হবে ভাইয়ের পাতে। তবে এই বিশেষ দিনে পাতে দোকানের রকমারি মিষ্টির ফাঁকে যদি দিদি বা বোনের হাতে তৈরি একটা মিষ্টি থাকে তবে তা ভাইয়ের মুখের হাসি আরও উজ্জ্বল করে। অনেকে আবার এই দিন ভাইয়ের মঙ্গল কামনা করে তার মুখে তুলে দেন পায়েস। তবে এইবার ভাইফোঁটায় (Bhaidooj) পায়েস না করে বানিয়ে নিতে পারেন পায়েসের মতোই চাল দিয়ে তৈরি ‘দুধ পাক’। অন্যন্য এই গুজরাতি মিষ্টির (Gujrati sweets) স্বাদ চমকে দেবে আপনার ভাইকে।

উপকরনঃ

১। ১ লিটার দুধ

২।১ চা চামচ চাল

৩। ১ টেবিল চামচ ঘি

৪। ১/২ কাপ চিনি

৫। ১/২ চা চামচ এলাচ গুঁড়ো

৬। জাফরান

৭। বাদাম কুচো

৮। পেস্তা কুচো

পদ্ধতিঃ

প্রথমে চাল ভালো করে ধুয়ে নিতে হবে। এবার ভেজানো চাল ভালো করে জল ঝরিয়ে নিন। চাল থেকে জল ঝরে গেলে তাতে ঘি মেশাতে হবে। এবার ঘি মেশানো চাল একটা পাত্রে তুলে রাখুন। এবার এক টেবিল চামচ হালকা গরম দুধে জাফরান মিশিয়ে নিতে হবে। এবার গ্যাসে কড়াই বসিয়ে অল্প আঁচে দুধ ফোটাতে দিন। দুধ যতক্ষণ না ফুটতে শুরু করে ততক্ষণ নেড়ে যেতে হবে। দুধ ১৫ মিনিট ফোটানোর পর তাতে ঘি মাখানো চাল দিয়ে দিন। এবার দুধের সঙ্গে ঘি মাখানো চাল ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ২৫ মিনিট অল্প আঁচে চাল দুধে ফোটাতে হবে।। এই সময় দুধ মাঝে মধ্যে নাড়তে হবে না হলে চাল কড়াইতে লেগে যেতে পারে। ২৫ মিনিট পর এতে জাফরান মেশানো দুধ, এলাচ গুঁড়ো ও চিনি দিয়ে দিন। সব উপকরণ ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়ে আরও ১৫ মিনিট ফোটাতে হবে। চাল সেদ্ধ হয়ে গেলেই তৈরি হয়ে যাবে ‘দুধ পাক’। এবার গ্যাস থেকে নামিয়ে বাদাম ও পেস্তা কুচো ছড়িয়ে গরম গরম ভাইকে পরিবেশন করুন অন্যন্য ‘দুধ পাক’।

সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা মামলায় CID-এর মুখোমুখি সুমিত রায়

মাধ্যমিক পরীক্ষায় পাসের হার ৬২.৫ শতাংশ, মেধার তালিকায় এগিয়ে মেয়েরা

‘বিগবস’-খ্যাত লোপামুদ্রার বাড়ি থেকে ১ কোটির গহনা চুরি, বিহার থেকে গ্রেফতার অভিযুক্ত

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

চোর নয়, কৃষকের ৫ লক্ষ টাকা লুট করল ‘উইপোকা’, ভাইরাল ভিডিয়ো

বিশ্বজুড়ে আচমকাই স্তব্ধ হোয়াটসঅ্যাপের পরিষেবা, শেয়ার হচ্ছে না ভিডিও-ছবি

‘ইটের ঘা খেয়েছি, সেই দাগ গায়ে রয়েছে আমার’, মমতার উপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

সপ্তাহের শুরুতে দিনভর কড়া ট্রাফিক নিয়ন্ত্রণ, কোন কোন রুটে চলবে না গাড়ি, জেনে নিন

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

বদলে যাবে আবহাওয়া! ফের তুমুল দুর্যোগের সম্ভাবনা, আজ কোথায় কোথায় হবে বৃষ্টি?

প্রতিবছর ঝাঁকে ঝাঁকে পাখি আত্মহত্যা করতে বেছে নেয়, চেনেন পক্ষীদের মৃত্যু উপত্যকা?

বাড়ির মালিকের সঙ্গে আপত্তিজনক অবস্থায় স্ত্রী, দেখে ফেলায় ভয়ঙ্কর পরিণতি স্বামীর

চোখের সামনে ডুবছে ট্রলার! SOS বার্তা সুন্দরবনের ১৩ মৎস্যজীবীর, তারপর যা ঘটল…

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা