রাজ্যে আরও কমল সংক্রমণ, হ্রাস পেল সক্রিয় রোগীর সংখ্যাও

২৪ ঘণ্টায় আক্রান্ত ২৭৮ জন

Share:

নিজস্ব প্রতিনিধি:  রাজ্যে দৈনিক সংক্রমণ অনেকটাই হ্রাস পেল। রবিবার রাজ্য স্বাস্থ্য পরিবার কল্যাণ দফতর তরফে প্রকাশিত বুলেটিন সে কথাই বলছে।  

এদিন সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় (শনিবার সন্ধ্যা থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত) নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৭৮ জন। আর তার আগের দিন এই সংখ্যাটা ছিল ২৮১। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২০, ১৩, ৩৫৩।

দৈনিক আক্রান্তের সংখ্যা হ্রাস পাওয়ার পাশাপাশি সক্রিয় রোগীর সংখ্যাও অনেকটা কমেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফ থেকে প্রকাশিত বুলেটিন অনুযায়ী,  শনিবার থেকে রবিবার এই সময়ে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৫, ৫৪০। তার আগের দিন অর্থাৎ শুক্রবার থেকে শনিবার এই সময়ে মোট সক্রিয় রোগীর সংখ্যা ছিল ৬, ৬, ৪৮। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ১৩ জন। ফলে, মৃতের সংখ্যা বেড়ে হল ২১, ১৩২।

গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.৬৮ শতাংশ। এটাও আগের দিনের তুলনায় কিছুটা হলেও বেড়েছে। শুক্রবার থেকে শনিবার – এই সময়ের মধ্য়ে সুস্থতার হার ছিল ৯৮.৬২ শতাংশ। করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এখনও পর্যন্ত ১৯, ৮৬, ৬৮১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন  ১৩৭৩ জন।  গত ২৪ ঘণ্টায় ৩০, ৭৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এই নিয়ে মোট ২, ৩৯, ৯৪, ৮৬৭ জনের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হল। রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ হ্রাস পাওয়ার খবর অনেকটাই স্বস্তি দিচ্ছে।  

মালদহে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী

স্বাস্থ্যকর খাবার খেতে চান? জেনে নিন ৭ সহজ ডায়েট কৌশল

প্রতিদিনের খাবারেই লুকিয়ে রয়েছে ফ্যাটি লিভারের ফাঁদ! সতর্কবার্তা বিশেষজ্ঞদের

সুখী দাম্পত্যের চাবিকাঠি, জেনে নিন সম্পর্ক টিকিয়ে রাখার সহজ উপায়

২৭ জুলাই থেকে শনি গ্রহের বক্রগতি, সুখবর দুই রাশির জাতকদের

অর্থ ও কথার ওপর নিয়ন্ত্রণ রাখুন, একটি ভুল বিপদে ফেলতে পারে ৫ রাশির জাতকদের

বছরের শেষ সূর্যগ্রহণ শ্রাবণে, পাহাড়সম দুঃখ নেমে আসবে ২ রাশির জাতকদের জীবনে

আজকের রাশিফলঃ জীবনসঙ্গীর সঙ্গে বেশি বেশি করে সময় কাটান, খারাপ চিন্তা ভাবনা দূর হবে..

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়