করোনাভাইরাস থেকে মুক্তির পথে বাংলা, দৈনিক আক্রান্ত মাত্র ১২ জন

দৈনিক সংক্রমণের পাশাপাশি শনাক্তের হারও এক ধাক্কায় শূন্য দশমিক ২২ শতাংশে নেমে এসেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাণঘাতী করোনাভাইরাসের করাল থাবা থেকে মুক্ত হওয়ার পথে আরও একধাপ এগোল বাংলা। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসের সংক্রমণ শুধু নিম্নমুখীই নয়, নতুন করে সংক্রমিত হয়েছেন মাত্র ১২ জন। দৈনিক সংক্রমণের পাশাপাশি শনাক্তের হারও এক ধাক্কায় শূন্য দশমিক ২২ শতাংশে নেমে এসেছে। অর্থা‍ৎ হাজার জনের নমুনা পরীক্ষায় দুজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। দৈনিক মৃত্যুও স্বস্তি দিয়েছে। নতুন করে কেউ প্রাণ হারাননি। অ্যাকটিভ কেসের সংখ্যা তিনশোর নিচে নেমে এসেছে।

গতকাল বুধবারই রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা আগের দিনের চেয়ে কমে দাঁড়িয়েছিল ১৪ জনে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছিল শূন্য দশমিক ২৯ শতাংশে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত দৈনিক করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যজুড়ে নতুন করে ৫ হাজার ৫৪৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ২২ শতাংশে। নতুন করে ১২ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে আক্রান্ত হলেন ২১ লাখ ১৮ হাজার ২৭৬ জন। নতুন করে কারও মৃত্যু না হওয়ায় মৃতের সংখ্যা ২১ হাজার ৫৩০ জনেই রয়েছে।’

দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থতার হার বেশি হওয়ায় অ্যাকটিভ কেসের সংখ্যা তিনশোর গণ্ডির নিচে নেমেছে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৪৮ জন। এ নিয়ে সুস্থ হলেন ২০ লাখ ৯৬ হাজার ৪৫৫ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৯৭ শতাংশ। অ্যাকটিভ কেসের সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৯১ জনে।’

লন্ডনের রাস্তায় ছুরির আঘাতে নিহত ভারতীয় বংশোদ্ভূত যুবক

চেষ্টা করেও ধূমপান ত্যাগ করতে পারছেন না? জেনে নিন সহজ উপায়

হাতের তালুতে সর্পিল রেখা আছে? শুভ নাকি অশুভ প্রভাব জানুন

আজকের রাশিফল: দুর্নাম হতে পারে বৃষরাশির জাতকদের, মানসিক উদ্বেগ কাদের?

ভিনির জাদুতে মরক্কোর কাছে হার বাঁচাল ব্রাজিল

‍শেষ মুহূর্তের গোলে সুই‍ৎজারল্যান্ডের জয় রুখে দিল কাতার

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক