অস্বস্তি বাড়িয়ে রাজ্যে করোনার সংক্রমণ ফের তিনশো ছুঁইছুঁই

নতুন করে সংক্রমিত হয়েছেন ২৭৯ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: নমুনা পরীক্ষার (Sample Test) সংখ্যা বাড়তেই রাজ্যে ঊর্ধ্বমুখী করোনার দৈনিক সংক্রমণ (Daily Positive Case)। এক লাফে মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা তিনশোর কাছাকাছি পৌঁছেছে। নতুন করে সংক্রমিত হয়েছেন ২৭৯ জন। দৈনিক সংক্রমণের পাশাপাশি ঊর্ধ্বমুখী শনাক্তের হারও (Positivity Rate)। তবে দৈনিক মৃত্যু আগের দিনের দিনের তুলনায় কমেছে। মারণ ভাইরাসের ছোবলে মৃত্যুর মিছিলে সামিল হয়েছেন দুই জন। অ্যাকটিভ কেসের (Active Case) সংখ্যাও বেড়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিন অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে ৭ হাজার ২২১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে রাজ্যে ২ কোটি ৬৪ লক্ষ ৯০ হাজার ৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৮৬ শতাংশে। নতুন করে আরও ২৭৯ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ লাখ ১৩ হাজার ৬৬৬ জনে। নতুন করে আরও দুই জনের প্রাণহানি ঘটায় রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ হাজার ৫০১ জন।’

দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থ হওয়া রোগীর সংখ্যা কম হওয়ায় ফের বেড়েছে অ্যাকটিভ কেসের সংখ্যা। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২২৩ জন। এ নিয়ে সুস্থ হলেন ২০ লাখ ৮৯ হাজার ৬৬ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৮৪ শতাংশই রয়েছে। আগের দিনের চেয়ে অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৯৯ জনে।’

তেলেঙ্গানার দুঃস্থ শিক্ষার্থীদের স্বপ্নপূরণে অভিনব উদ্যোগ বিজয়-রশ্মিকার

‘কাপটা নিয়ে এসো’, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে হরমনপ্রীতদের কাছে আবদার শুভমনের

বর্ষার আগে হিজলী টাইডাল ক্যানেল সংস্কারে উদ্যোগী মুখ্যমন্ত্রী, বরাদ্দ ১৭ লক্ষ টাকা

বিয়ের দেড় বছরের মাথায় মা হলেন ‘নাগিন’-খ্যাত অভিনেত্রী সুরভি, কন্যা হল না পুত্র?

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমণির কল্যাণীর ৩টি ফ্ল্যাট সিল করে দিল পুলিশ

ডিম ছোড়া নয়, তৃণমূল নেতাকে ওমলেট খাইয়ে অভিনব প্রতিবাদ দুর্গাপুরে

গঙ্গাবক্ষে ৫০০-টি নৌকোয় যোগব্যায়াম! অভিনব উদ্যোগ রাজ্যের

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

দুবাইয়ে গ্রেফতার হাসিনা ঘনিষ্ঠ বাংলাদেশের প্রাক্তন পুলিশ প্রধান বেনজীর আহমেদ

দিল্লিতে পৌছেই ডিগবাজি নিয়ে মুখ খুললেন সায়নী, যা বললেন শুনলে চমকে যাবেন

অঙ্গনওয়াড়ি কর্মীর চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬৫ হাজার টাকা প্রতারণা, তদন্তে পুলিশ