রাজ্যে সামান্য বাড়ল করোনার দৈনিক সংক্রমণ, কমল শনাক্তের হার

গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৪ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: নমুনা পরীক্ষার সংখ্যা বাড়তেই রাজ্যে সামান্য ঊর্ধ্বমুখী করোনার দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৪ জন। তবে দৈনিক সংক্রমণ বাড়লেও আগের দিনের তুলনায় কমেছে সংক্রমণ হার। স্বস্তি দিয়ে পজিটিভিটি রেট দাঁড়িয়েছে শূন্য দশমিক ৪২ শতাংশে। পাশাপাশি মারণ ভাইরাসের ছোবলে নতুন করে কারও প্রাণহানি হয়নি। অর্থা‍ৎ আরও একটা মৃত্যুহীন দিন কাটাল বাংলা।

মঙ্গলবার রাতে রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে দৈনিক করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে নমুনা পরীক্ষার সংখ্যা বেড়েছে। নতুন করে আট হাজার ৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৪২ শতাংশ। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ২০ লাখ ১৮ হাজার ৩৭৪ জন। নতুন করে মারণ ভাইরাসের ছোবলে কারও মৃত্যু না হওয়ায় করোনার মৃত্যুমিছিল ২১ হাজার ২০২ জনেই থমকে রয়েছে।’

তবে অস্বস্তি বাড়িয়ে চলেছে অ্যাকটিভ কেসের সংখ্যা। লাগাতার বেড়ে চলেছে সক্রিয় করোনা রোগী। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২৭ জন। এ নিয়ে করোনার কবল থেকে মুক্ত হলেন ১৯ লাখ ৯৬ হাজার ৭৬০ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৯৩ শতাংশেই দাঁড়িয়ে। একদিনে অ্যাকটিভ কেস বেড়েছে সাতটি। ফলে এদিন রাত আটটা পর্যন্ত সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪১২ জন।’

তেলেঙ্গানার দুঃস্থ শিক্ষার্থীদের স্বপ্নপূরণে অভিনব উদ্যোগ বিজয়-রশ্মিকার

‘কাপটা নিয়ে এসো’, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে হরমনপ্রীতদের কাছে আবদার শুভমনের

বর্ষার আগে হিজলী টাইডাল ক্যানেল সংস্কারে উদ্যোগী মুখ্যমন্ত্রী, বরাদ্দ ১৭ লক্ষ টাকা

বিয়ের দেড় বছরের মাথায় মা হলেন ‘নাগিন’-খ্যাত অভিনেত্রী সুরভি, কন্যা হল না পুত্র?

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমণির কল্যাণীর ৩টি ফ্ল্যাট সিল করে দিল পুলিশ

ডিম ছোড়া নয়, তৃণমূল নেতাকে ওমলেট খাইয়ে অভিনব প্রতিবাদ দুর্গাপুরে

গঙ্গাবক্ষে ৫০০-টি নৌকোয় যোগব্যায়াম! অভিনব উদ্যোগ রাজ্যের

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

দুবাইয়ে গ্রেফতার হাসিনা ঘনিষ্ঠ বাংলাদেশের প্রাক্তন পুলিশ প্রধান বেনজীর আহমেদ

দিল্লিতে পৌছেই ডিগবাজি নিয়ে মুখ খুললেন সায়নী, যা বললেন শুনলে চমকে যাবেন

অঙ্গনওয়াড়ি কর্মীর চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬৫ হাজার টাকা প্রতারণা, তদন্তে পুলিশ